থানায় মামলা করতে গেলে অভিযোগকারীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর দেওয়া বাধ্যতামূলক বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১৪ জুন) এক রিট আবেদনের শুনানিতে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। রাজধানীর শান্তিবাগের বাসিন্দা একরামুল আহসান (৫৫) ধর্ষণ, মারধর, চুরি, মানবপাচারে অভিযোগে ১ হাজার ৪৬৫ দিন কারাভোগ করেন। তার বিরুদ্ধে করা সব মামলা ‘মিথ্যা’
পরীমনিকে ধর্ষণ ও হত্যা চেষ্টায় ২ জনের নাম উল্লেখ্য করে ৪ জনকে অজ্ঞাত করে মোট ৬ জনের নামে মামলা হয়েছে। মামলা নং- ৩৮। মামলায় আসামিরা হলো- নাসির ইউ মাহমুদ ও ওমি। বাকি চারজন অজ্ঞাত। বেলা ১২ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) কাজী মাইনুল ইসলাম।
পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো.মনির হাওলাদার (১৯) নামের এক কলেজ শিক্ষার্থী'র মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুন) সকালে ধুলাসার ইউপির বড়হরপাড়া নির্মানাধীন মুজিব কিল্লায় এ ঘটনা ঘটে। মৃত মনির উপজেলার ধুলাসার ইউনিয়নের নতুনপাড়া গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে ও কুয়াকাটা খানাবাদ কলেজের শিক্ষার্থী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কলেজ বন্ধ থাকায় প্রায় সময় রাজমিস্ত্রিদের সাথে কাজ করতো মনির। সকালে ধুলাসার মুজিব কিল্লায়
বিএনপির হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি দেশে গণতন্ত্র বিকাশের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।সোমবার (১৪ জুন) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সৈনিক লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে এদেশের রাজনীতিতে পারস্পরিক যে বিদ্বেষ সৃষ্টি করা হয়েছে, তা হচ্ছে বিএনপির। আওয়ামী কখনো
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, গত ছয় বছরে আইপিও’র (প্রাথমিক গণপ্রস্তাব) মাধ্যমে ৬৮টি প্রতিষ্ঠান পুঁজিবাজার থেকে চার হাজার ৮৩১ কোটি টাকার মূলধন সংগ্রহ করেছে।সোমবার সংসদের প্রশ্নোত্তরে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ২০১৪-১৫ অর্থবছর হতে
রাজধানীর কোতোয়ালি থানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ ও ধর্ষণের সহযোগিতা এবং ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ ও একই সংগঠনের সাবেক আহ্বায়ক হাসান আল মামুনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। তবে এ মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের
ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিনসহ ৬ জনের বিরুদ্ধে মামলার করেছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমণি।সোমবার দুপুর ১২টার দিকে সাভার থানায় মামলাটি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) কাজী মাইনুল ইসলাম।এতে নাসির উদ্দিন ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে আরও ৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এর আগে সকালে রূপনগর থানার মাধ্যমে লিখিত অভিযোগ
বান্দরবানের আলীকদম উপজেলায় হঠাৎ করে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। শুক্রবার (১১ জুন) থেকে সোমবার (১৪ জুন) সকাল পর্যন্ত ৪ দিনে উপজেলার ৪ নং ইউনিয়নে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৬ জন মারা গেছে। ডায়রিয়ায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন, মাংরুম পাড়ার মাংদম ম্রো, রেংচেং ম্রো, ঙানলি ম্রো, ইয়ুংচা পাড়ার রামদন ম্রো, কাইসার ম্রো ও তুমলত ম্রো।স্থানী সূত্রে জানা গেছে, ওই উপজেলার দুর্গম ৪ নং
বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কারণে এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটায় আজ থেকে ১৬ জুন পর্যন্ত তিনদিন সারাদেশে গ্যাস সংকট থাকবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় বিঘ্ন ঘটছে এলএনজি খালাসে। এর ফলে প্রতিদিন অন্তত ৪০০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাইপলাইনে সরবরাহ করা সম্ভব হবে না। এজন্য ১৪-১৬ জুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাঝুখান বাজারে সোমবার সকালে আগুনে বাজারের রাজু সুপার মার্কেটের ১৫টি দোকান পুড়ে গেছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মাঝুখান বাজারে লিটনের সেলুন থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহানে ওই মার্কেটের ১৫টি দোকান পুড়ে যায় প্রথমে এলাকার স্থানীয় পান্ডা ফ্যাক্টরির ম্যানাজার সুমন বর্মন এর নির্দেশে ওই ফ্যাক্টরির টিম ফায়ার এক্সটিংগুইশার ৭০ বোতল দিয়ে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে। পরে
কক্সবাজারের উখিয়া উপজেলার পশ্চিম হলদিয়া পালংয়ের মোক্তার ফকিরের রাস্তা এলাকায় ধারালো দা দিয়ে রুমা আকতার নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে। এসময় স্বামী মুফিজকে কুপিয়ে মারাত্মক জখম করেছে। রবিবার (১৩জুন) বিকেলে এ ঘটনাটি সংঘটিত হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে মর্গে পাঠায়। নিহত গৃহবধূ রুমা আক্তার দুই সন্তানের জননী বলে জানা গেছে। নিহত
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, ব্যক্তিস্বার্থ ও মোহের ঊর্ধ্বে উঠে মানবিক মূল্যবোধকে অগ্রাধিকার দিয়ে জনমানুষের কল্যাণ ও দেশের ধারাবাহিক সমৃদ্ধির লক্ষ্যে পুলিশ বাহিনীকে কাজ করতে হবে। জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনের মানসিকতা নিয়ে পরিস্থিতির কাছে আত্মসমর্পণ না করে প্রতিকূল ও অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে। আইজিপি সোমবার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে
চিত্রনায়িকা পরীমনির নিরাপত্তার স্বার্থে তাকে নজরদারিতে রেখেছে পুলিশ।সোমবার (১৪ জুন) সকালে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া জানান, চিত্রনায়িকা পরীমনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।তাই তার বাসার আশেপাশে নজরদারিতে রাখার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে, অভিনেত্রী পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর মিরপুর বিভাগের রূপনগর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়। ওই লিখিত অভিযোগটি পুলিশ গ্রহণ করেছে।এদিকে পুলিশ বলছে, যেহেতু
নোয়াখালীর কোম্পানীগঞ্জের সড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন বসুরহাটের মেয়র আবদুল কাদের মির্জা। মঙ্গলবার (১৫ জুন) বিকেলের মধ্যে প্রতিপক্ষের সন্ত্রাসীদের গ্রেফতারের সময় বেধে দেন তিনি। তার দাবি মেনে না নিলে বুধবার (১৬ জুন) সড়ক অবরোধ কর্মসূচির ঘোষণা দেন তিনি। সোমবার (১৪ জুন) সকাল পৌনে ৯টায় বসুরহাট বঙ্গবন্ধু চত্বরে দাঁড়িয়ে মাইকে তিনি এ ঘোষণা দেন।এসময় তিনি বলেন, নোয়াখালীর পুলিশ সুপারের (এসপি) নির্দেশে নতুন ভারপ্রাপ্ত
ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার শিকার হওয়ার অভিযোগ তোলার পর সংবাদ সম্মেলনে এসে এক ব্যবসায়ীর নাম বলেছেন চিত্রনায়িকা পরীমনি। রোববার রাতে এক ফেইসবুক পোস্টে অভিযোগ তোলার কয়েক ঘণ্টা পর ঢাকার গুলশানে নিজের বাড়িতে সংবাদ সম্মেলন করে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। এই অভিনেত্রী অভিযোগ করেছেন ঢাকা বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (বিনোদন ও সংস্কৃতি) নাসির ইউ মাহমুদের বিরুদ্ধে। ৪ দিন আগে উত্তরায়
রাজবাড়ীর দৌলতদিয়ায় বৃহত্তর যৌনপল্লীর যৌনকর্মী ফারজানা আক্তার মুন্নি (২৬) এর বিষাক্ত ইনজেশন শরীরে প্রবেশ করিয়ে হত্যা করেছে কথিত স্বামী। সে ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের আবু তাহেরের মেয়ে। রবিবার বেলা ২টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মুন্নির মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক কথিত স্বামী রাশেদ খান মুন্নির ঘরে থাকা মূল্যবান জিনিস পত্র নিয়ে পালিয়ে যায়। সে পাবনা সদর থানার শনিরদিয়া ভবানীপুর
ক্লাব ফুটবলে তিনিই সর্বেসর্বা। হোক দলীয় কিংবা ব্যক্তিগত- একের পর সাফল্যের ট্রফি আর মেডেলে পুরস্কারের শো কেসে যেন আর জায়গা নেই। বার্সেলোনার হয়ে বাজে সময় কাটানো ২০২০-২১ মৌসুমেও জিতেছেন কোপা দেল রে ট্রফি, হয়েছেন লা লিগার আসরের সর্বোচ্চ গোলদাতা। কিন্তু জাতীয় দলের হয়ে অর্জনের খাতাটা এখনও পুরোপুরি শূন্য বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির। আর্জেন্টিনার আকাশী নীল জার্সি গায়ে কোনো
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে আরও ১২ জনের প্রাণহানি হয়েছে। এদের মধ্যে ১০ জন সংক্রমণে ও বাকি ২ জন উপসর্গ নিয়ে মারা গেছেন বলে জানিয়েছে রামেক কর্তৃপক্ষ।বিষয়টি নিশ্চিত করেছেন রামেকের উপ-পরিচালক ডা. সাইফুল ইসলাম। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে রাজশাহীর ৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪ জন, নাটোরের ২ জন ও মেহেরপুরের একজন করোনা আক্রান্ত হয়ে মারা
কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে জয় দিয়ে শুভ সূচনা করেছে স্বাগিতক ব্রাজিল। ভেনিজুয়েলাকে ৩ গোলে ভাসিয়েছে সেলেসাওরা। একটি করে গোল করেছেন মার্কিনিয়োস, নেইমার ও বারবোসা।যথা সময়েই মাঠে গড়ালো, কোপা আমেরিকা। ম্যাচ মাঠে গড়ানোর উদ্বোধনী আনুষ্ঠানিকতায় থাকলো আলোর ঝলকানি। মাঠেও নিজেদের পারফর্মন্সের ঝলক দেখালো, নেইমাররা। বিশ্বকাপ বাছাইয়ে সাফল্যের ধারাবাহিকতা তারা ধরে রাখলো, কোপা আমেরিকাতেও। করোনার নাজুক পরিস্থিতির কারণে আয়োজন নিয়ে শুরুতে বিরোধিতা করলেও,
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা কোনোভাবেই কমছে না। সবশেষ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ কোটি ৬৭ লাখ ১৩ হাজার ৪৭০ জন। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ লাখ ১৯ হাজার ৩০০ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে ১৬ কোটি ৭ লাখ ৪৮ হাজার ৬৯ জন।করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে সোমবার (১৪ জুন)
পরিশুদ্ধ, স্বচ্ছ ও পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম ইসলাম। এতে নেই বাড়াবাড়ি ও ছাড়াছাড়ি। যার প্রতিটি দিকই ভারসাম্যপূর্ণ। তাই সুন্দর ও উত্তম জীবন গঠনে ইসলামি জীবনাদর্শ গ্রহণের বিকল্প নেই। কারণ ইসলামের সুমহান দিকনির্দেশনায় আলোকিত জীবন ও সমাজ গড়ে সফল হয়েছেন অজ্ঞতার যুগের সাধারণ মানুষ। অজ্ঞতার যুগে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানুষকে শুনিয়েছেন কুরআনের বাণী। জীবনের চাওয়া-পওয়ার কথা বুঝিয়েছেন নিজ ভাষায়।
টাঙ্গাইল সংবাদদাতা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র হাফিজুর রহমান স্বপনকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার বিকেলে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপি স্বাক্ষরিত এক চিঠিতে এই বহিষ্কারের কথা জানানো হয়। হাফিজুর রহমান স্বপন টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। স্থানীয় সূত্র জানায়, গত ৫ জুন
ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ আনা নায়িকা পরীমনি জানিয়েছেন, থানা পুলিশ ও শিল্পী সমিতিতে অভিযোগ নিয়ে গেলেও তিনি কোনো প্রতিকার পাননি। বাধ্য হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন। রোববার রাতেই সংবাদ মাধ্যমের কাছে ঘটনার বিস্তারিত তুলে ধরবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তিনি। এসময় কান্নায় ভেঙে পরেন পরীমনি। তিনি বলেন, আপনাদের জানানো ছাড়া আর কোনো উপায় নেই। গত কদিনে আমি শিল্পী সমিতি, থানা
পটুয়াখালীর কলাপাড়ায় বানভাসি মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়েছেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড.ড.শামীম আল সাইফুল সোহাগ। রবিবার তিনি উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়ার কুড়িকানি গ্রামের ক্ষতিগ্রস্থ ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহয়তা ও নগদ অর্থ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন মহিপুর থানা যুবলীগের আহবায়ক মো. মিজানুর রহমান বুলেট, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাকির হোসেন, কলাপাড়া পৌর যুবলীগের সহ-সভাপতি শেখ যুবরাজ, যুবলীগ নেতা