বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬৮ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

কারাবন্দীদের তথ্য-পরিচয় সংরক্ষণে ৮ নির্দেশনা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২০, ২০:৫৬

শেয়ার করুনঃ
কারাবন্দীদের তথ্য-পরিচয় সংরক্ষণে ৮ নির্দেশনা

কারাগারে বন্দিদের তথ্য-পরিচয় সংরক্ষণসহ আট দফা নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। এ নির্দেশনায় বিচারাধীন মামলায় বা দণ্ডিত কারাবন্দিদের নাম, ঠিকানা, মামলার নম্বর, মামলার ধারা, কোন আদালতে মামলা বিচারাধীন বা কোন আদালতের রায়ে কী দণ্ড হয়েছে— এসব তথ্য রেজিস্ট্রারে সংরক্ষণের কথা বলা হয়েছে।কারা মহাপরিদর্শক এবং জেলার ও ডেপুটি জেলারকে এসব নির্দেশনা বাস্তবায়ন করতে বলেছেন আদালত।

মিজানুর রহমান কনক নামে এক আসামির ওকালতনামায় ডেপুটি জেলারের সই না থাকা নিয়ে গত ১৯ অক্টোবর বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। হাইকোর্টের দেয়া ওই আদেশের পূর্ণাঙ্গ অনুলিপি আজ রবিবার প্রকাশ পেয়েছে।রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

আরও

হিলিতে পুলিশের বিশেষ অভিযানে আটজন গ্রেফতার, পাঁচজনের কারাদণ্ড

হিলিতে পুলিশের বিশেষ অভিযানে আটজন গ্রেফতার, পাঁচজনের কারাদণ্ড

উচ্চ আদালত যে আট দফা নির্দেশনা দিয়েছেন, সেগুলো হলো—

১. বিচারাধীন মামলায় বা দণ্ডিত কারাবন্দিদের নাম, ঠিকানা, মামলার নম্বর, মামলার ধারা, কোন আদালতে মামলা বিচারাধীন বা কোন আদালতের রায়ে কী দণ্ড হয়েছে— কারা মহাপরিদর্শক, জেলার, ডেপুটি জেলারকে এসব তথ্য রেজিস্ট্রারে সংরক্ষণ করতে হবে;

আরও

ঝালকাঠির উন্নয়নে সাঁইত্রিশ কোটি টাকার প্রকল্পে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

ঝালকাঠির উন্নয়নে সাঁইত্রিশ কোটি টাকার প্রকল্পে নাগরিক সংলাপ অনুষ্ঠিত
নির্দেশনা
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

২. কারা কর্তৃপক্ষকে দণ্ডিত বা বিচারাধীন মামলায় কারাবন্দির কারাগারে আসা এবং বের হওয়ার তারিখ রেজিস্ট্রারে অন্তর্ভুক্ত করতে হবে;

৩. যথাযথভাবে যাচাইয়ের পর নিশ্চিত হয়ে কারাকর্তৃপক্ষ বা কারাকর্মকর্তাকে দণ্ডিত ব্যক্তি বা বিচারাধীন মামলায় কারাবন্দির ওকালতনামায় সই করতে হবে বা সিল দিতে হবে;

৪. সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষ অথবা কারা কর্মকর্তা ওকালতনামার যেখানে সই ও সিল দেবেন, তার পাশে সংশ্লিষ্ট কর্মকর্তার পুরো নাম, কারাগারের ল্যান্ডফোন ও মোবাইল ফোন নম্বর উল্লেখ করবেন;

৫. কোনো অশোভন, অযাচিত পরিবেশ-পরিস্থিতি যেন তৈরি না হয়, সে জন্য যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি কারাগার ও কারা প্রাঙ্গণের শান্তি-নিরাপত্তা বজায় রাখতে কারাকর্তৃপক্ষকে সবসময় সতর্ক ও সজাগ থাকতে হবে;

৬. কারাগারের ভেতরে সব ধরনের অবৈধ মাদক দ্রব্যের সরবরাহ বন্ধে কারা কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ ও ব্যবস্থা নিতে হবে;

৭. দর্শনার্থীদের কঠোরভাবে তল্লাশি করতে হবে এবং দর্শনার্থী কারও কাছে কোনো মাদকদ্রব্য বা অবৈধ কিছু পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনৗয় ও যথাযথ আইনি পদক্ষেপ নিতে হবে; এবং

৮. কারা আইন, ১৮৯৪, কারাবন্দি আইন, ১৯০০ এবং বাংলাদেশ জেলকোডসহ সংশ্লিষ্ট সব আইনের বিধান কারা কর্তৃপক্ষকে কঠোরভাবে প্রতিপালন করতে হবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

প্রতি তিন মাস পর পর এ রায় বাস্তবায়নের প্রতিবেদন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বরাবরে দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক, র‌্যাবের মহাপরিচালক, কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন), সব জেলার ও ডেপুটি জেলারের কাছে আদেশটি পাঠাতে বলা হয়েছে।

গত ১৯ অক্টোবর এ বিষয়ে আদেশ দেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ। একইসঙ্গে জামিন পেয়ে বের হওয়ায় আসামিকে চার সপ্তাহের মধ্যে পুনরায় বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন।

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন (মানিক) ও সহকারী অ্যাটর্নি মাহজাবিন রাব্বানী দীপা। ডেপুটি জেলারের পক্ষে আইনজীবী ছিলেন মোহাম্মদ আলী আজম। আসামিপক্ষে আইনজীবী ছিলেন মো. রুহুল কুদ্দুস কাজল ও শামীমা আক্তার।

মামলার বিবরণে জানা যায়, এনআরবি ব্যাংকের ১১ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগে জিওলোজাইজ সার্ভেয়ার করপোরেশনের প্রোপ্রাইটর অ্যান্ড চিফ সার্ভেয়ার মিজানুর রহমান কনকের বিরুদ্ধে দুটি মামলা করে দুদক। মামলায় গত ১৫ জুন হাইকোর্ট থেকে তিনি জামিন পান। করোনার কারণে সে সময় এফিডাভিট শাখা বন্ধ ছিল।

আদালত বলেছিল, নিয়মিত আদালত চালু হওয়ার এক সপ্তাহের মধ্যে ওকালতনামা এফিডেভিট করে দাখিল করতে। পরে নিয়মিত আদালত চালু হলে এফিডেভিট শাখা দেখতে পায়— তার একটি মামলার ওকালতনামায় জেলারের সই নেই। বিষয়টি তখন আদালতের নজরে আনে এফিডেভিট শাখা। তখন সইসহ ওকালতনামা পরবর্তী দিনে আদালতে দাখিল করতে বলা হয়।

এরপর আসামিপক্ষ ডেপুটি জেলারের সইসহ ওকালতনামা দাখিল করে। বিষয়টি দেখে আদালতের সন্দেহ হয়— আসামি জামিন নিয়ে বাইরে আছেন, তিনি কিভাবে জেলখানা থেকে ডেপুটি জেলারের সই পেলেন। তখন আদালত ডেপুটি জেলার খন্দকার মো. আল মামুনকে তলব করে ১১ অক্টোবর হাজির হতে বলে।

আদালতের আদেশে ১১ অক্টোবর হাজির হন ডেপুটি জেলার। জবাব দাখিলের জন্য আইনজীবীর মাধ্যমে সময় প্রার্থনা করেন তিনি। পরে আদালত ১৮ অক্টোবর পর্যন্ত সময় দেয়। ১৮ অক্টোবর তিনি হাজির হয়ে ‘ব্যাখ্যা দিয়ে’ ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন।

আদালতকে তার আইনজীবী জানান, জেলখানায় একসঙ্গে তিন-চারশ ওকালতনামায় সই করতে হয়। তখন বিষয়টি দেখে শনাক্ত করা সম্ভব হয়নি বিধায় এ ভুল হয়েছে। এসময় আদালত মিজানুর রহমান কনককে চার সপ্তাহের মধ্যে পুনরায় বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন।

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে শুরু ডিজিটাল ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের তথ্য সংগ্রহ কার্যক্রম

আত্রাইয়ে শুরু ডিজিটাল ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের তথ্য সংগ্রহ কার্যক্রম

ঘোড়াঘাটে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গোবিন্দগঞ্জ একাদশ

ঘোড়াঘাটে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গোবিন্দগঞ্জ একাদশ

গণভোট বাস্তবায়ন না হলে সরকারও মানা হবে না: ডা. শফিকুর

গণভোট বাস্তবায়ন না হলে সরকারও মানা হবে না: ডা. শফিকুর

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

আগামী তিনদিন বৃষ্টি বাড়বে, বন্যা পরিস্থিতি অবনতির পূর্বাভাস

আগামী তিনদিন বৃষ্টি বাড়বে, বন্যা পরিস্থিতি অবনতির পূর্বাভাস

সর্বশেষ সংবাদ

খাগড়াছড়িতে বন্যাদুর্গতদের ঋণ কিস্তি আদায় তিন মাস বন্ধের নির্দেশ জারি

খাগড়াছড়িতে বন্যাদুর্গতদের ঋণ কিস্তি আদায় তিন মাস বন্ধের নির্দেশ জারি

কমলগঞ্জে পাঁচশ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ

কমলগঞ্জে পাঁচশ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ

হিলিতে পুলিশের বিশেষ অভিযানে আটজন গ্রেফতার, পাঁচজনের কারাদণ্ড

হিলিতে পুলিশের বিশেষ অভিযানে আটজন গ্রেফতার, পাঁচজনের কারাদণ্ড

ভূরুঙ্গামারীতে বৃত্তিপ্রাপ্ত ১২৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

ভূরুঙ্গামারীতে বৃত্তিপ্রাপ্ত ১২৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

খাল খনন শেষে প্রকল্পের ৪১ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

খাল খনন শেষে প্রকল্পের ৪১ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

এ সম্পর্কিত আরও পড়ুন

খাগড়াছড়িতে বন্যাদুর্গতদের ঋণ কিস্তি আদায় তিন মাস বন্ধের নির্দেশ জারি

খাগড়াছড়িতে বন্যাদুর্গতদের ঋণ কিস্তি আদায় তিন মাস বন্ধের নির্দেশ জারি

বন্যাকবলিত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের কাছ থেকে আগামী তিন মাস কোনো ধরনের ঋণের কিস্তি আদায় করা যাবে না বলে নির্দেশ দিয়েছে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)। এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে খাগড়াছড়ি জেলা প্রশাসন ও পার্বত্য জেলা পরিষদ। বুধবার (২২ জুলাই) বিকেলে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জরুরি জেলা এনজিও

কমলগঞ্জে পাঁচশ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ

কমলগঞ্জে পাঁচশ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ

চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, কুরমা চা বাগানের চার সপ্তাহের বকেয়া মজুরি ও অন্যান্য পাওনা পরিশোধ এবং চা শ্রমিক ইউনিয়নের অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কুরমা চা বাগানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সাধারণ চা শ্রমিক ও ছাত্র-যুবকদের ব্যানারে আয়োজিত এ সমাবেশে বিপুলসংখ্যক শ্রমিক অংশ নেন। সমাবেশে বক্তব্য দেন চা শ্রমিক নারী নেত্রী গীতা

হিলিতে পুলিশের বিশেষ অভিযানে আটজন গ্রেফতার, পাঁচজনের কারাদণ্ড

হিলিতে পুলিশের বিশেষ অভিযানে আটজন গ্রেফতার, পাঁচজনের কারাদণ্ড

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে পুলিশের বিশেষ অভিযানে মাদক সেবনের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই অভিযানে জিআর মামলার এক বছরের সাজাপ্রাপ্ত একজনসহ ওয়ারেন্টভুক্ত আরও তিন আসামিকে গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ। বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন। পুলিশ জানায়, মাদক সেবনের অভিযোগে গ্রেফতার ব্যক্তিরা

ভূরুঙ্গামারীতে বৃত্তিপ্রাপ্ত ১২৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

ভূরুঙ্গামারীতে বৃত্তিপ্রাপ্ত ১২৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রাথমিক ও ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশন এই সংবর্ধনার আয়োজন করে। এসময় প্রাথমিক ও ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ১২৫ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য ও উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের

খাল খনন শেষে প্রকল্পের ৪১ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

খাল খনন শেষে প্রকল্পের ৪১ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার নাকাই খাল পুনঃখনন প্রকল্পের নির্ধারিত কাজ সম্পন্ন হওয়ার পর সাশ্রয় হওয়া ৪১ লাখ ৯০ হাজার ৮২৮ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল বিষয়টি নিশ্চিত করেন। সরকারি অর্থ সাশ্রয় করে কোষাগারে ফেরত দেওয়ার এ উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা