তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শুক্রবার (২৮ মে) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১টায়।প্রথম ওয়ানডেতে দুর্দান্ত জয়ের পর, বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচেও শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ দল। এ জয়ে ওয়ানডে সুপার লিগের শীর্ষে উঠে এসেছে টাইগাররা। দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম। বল হাতে আলো ছড়িয়েছেন নিষেধাজ্ঞা থেকে ফেরা সাকিব আল হাসান।
নিরাপদ মাতৃত্ব দিবস আজ (শুক্রবার)। অন্যান্য বছর বাংলাদেশে দিবসটি নানা আয়োজনে উদযাপিত হয়ে থাকে। এবার করোনার কারণে দিবসটি সীমিত আকারে পালন করা হবে। ১৯৯৭ সাল থেকে দিবসটি দেশে পালন করা হচ্ছে। নিরাপদ মাতৃত্ব নিশ্চিতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। গর্ভকালীন, প্রসবকালীন ও প্রসব পরবর্তী সময়ে সকল নারীর জন্য নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণই হলো নিরাপদ মাতৃত্ব। দিবসটি উপলক্ষে আজ সকাল সাড়ে ১০টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে
নওগাঁর সাপাহারে স্বামীর সহযোগীতায় এক গৃহবধু (১৭) কে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা দায়ের হয়েছে।বৃহস্পতিবার সকালে ধর্ষণকারী ২ জনকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন সাপাহার থানার অফিসার্স ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার। গ্রেফতারকৃতরা হলো উপজেলার বলদিয়াঘাট গ্রামের বাবলু রহামান এর ছেলে সুমন হোসেন ওরফে ভোগা (১৯) এবং একই গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে আহাদ আলী (৩০) মামলার এজাহার
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। দিন দিন ভয়ংকর হয়ে উঠছে প্রাণঘাতি এ ভাইরাস। প্রতিদিন বেড়েই চলছে মৃতের সংখ্যা। আক্রান্তও হচ্ছে লাখ লাখ মানুষ। এ ভাইরাসের নতুন ভারতীয় ধরন মানুষের মনে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। করোনার টিকা আবিষ্কার হলেও এখনো কাটেনি আতঙ্ক। এরই মধ্যে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৫ লাখ ২৪ হাজার এবং আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৯৬ লাখেরও বেশি
বাজার থেকে কেনা নতুন জামা-কাপড় ধোয়া ছাড়া পরে অনেকেই বিভিন্ন ইবাদত কিংবা অনুষ্ঠানে যায়। এসব নতুন কাপড় না ধুয়ে নামাজ পরলে কি নামাজ বিশুদ্ধ হবে? নতুন কেনা এসব কাপড় পরে ইবাদত করা সম্পর্কে ইসলামের নির্দেশনাই বা কী? নতুন জামা-কাপড় পড়ায় রয়েছে ইসলামি রীতি। তা পরার সুন্নাত রীতি হলো দোয়া পড়া। হাদিসে পাকে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ শিক্ষা দিয়েছেন।
জাতিসংঘের টিকাজোট কোভ্যাক্স থেকে পাওয়া ফাইজার-বায়োএনটেকের ১ লাখ ৬০০ ডোজ আগামী বোরবার (৩০ মে) দেশে আসছে। বৃহস্পতিবার (২৭ মে) রাতে স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী রোববার কোভ্যাক্স-এর পক্ষ থেকে ফাইজারের এক লাখ ৬২০ ডোজ দেশে পৌঁছাবে। তবে কাদের এ টিকা দেওয়া হবে, কবে নাগাদ টিকা প্রয়োগ শুরু হবে জানতে
প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যবধি বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও চরাঞ্চলের মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। বর্তমান করোনা ভাইরাসের প্রভাবে উপকূল চরাঞ্চলের কর্মহীন ও দুঃস্থ মানুষের জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় তাদের সাহায্যে এগিয়ে এসেছে বাংলাদেশ কোস্টগার্ড ও বিদ্যানন্দ ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার ( ২৭ মে) বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় এবং বাংলাদেশ কোস্টগার্ডের ব্যবস্থাপনায় পশ্চিম জোনের বিসিজি স্টেশান কৈখালীর অধিনস্থ অস্থায়ী কন্টিনজেন্ট মুন্সীগঞ্জ কর্তৃক
ঘূর্ণিঝড় ইয়াস পরবর্তী বিপর্যয়ে সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তের ইছামতি ও কালিন্দী সহ কাঁকশিয়ালী ও ঘলঘেষিয়া শাখা নদীর পানি ৮/৯ ফুট বৃদ্ধিতে আকষ্মিক জলোচ্ছাস ও নদী ভাঙ্গণে ব্যাপক এলাকায় দ্বিতীয় দিনের মত পানি ঢুকে পড়ে। ফলে হাজার হাজার বিঘা জমির শত শত মৎস্য ঘের ডুবে কোটি কোটি টাকার চিংড়ী ও সাদা মাছ ক্ষতিগ্রস্থ হয়েছে। বাহির চরে ছোট বড় অগনিত মৎস্য ঘের ও পুকুর
পুলিশি হেফাজতে নির্যাতনের অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাসের বিরুদ্ধে মামলা করেছেন এক ভুক্তভোগী। বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামানের আদালতে সাইফুদ্দিন প্রামাণিক (৭০) নামের ওই বৃদ্ধ মামলাটি করেন। মামলা সূত্রে জানা যায়, দশ মাস আগে উল্লাপাড়ার বেতবাড়ী গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি হয়। এ ঘটনায় বিবাদীদের থানায় আসতে বলেন ওসি
নিবন্ধন অধিদপ্তরের অধীন সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে কাগজের ভলিউমে দলিল রেজিস্ট্রির পরিবর্তে অনলাইনে দলিল রেজিস্ট্রি ও রেকর্ড সংরক্ষণের পরিকল্পনা নিয়েছে সরকার। এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের নির্দেশনায় ‘ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা ডিজিটালাইজেশনে সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্প’ শিরোনামে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬০ লাখ ৩২ হাজার টাকা। প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে সারা
করোনা সংক্রমণ স্বাভাবিক অবস্থায় আসায় আগামী ১৩ জুন সারা দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জন্য প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতির বিষয়ে বৃহস্পতিবার (২৭ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রশাসন এবং সংস্থাপন বিভাগ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিটি দেশের সব বিভাগীয় কমিশনার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), শিক্ষা বোর্ড, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার, জেলা
বাংলাদেশ থেকে যাওয়া সৌদি প্রবাসীদের কোয়ারেন্টিনে সাবসিডি (ভর্তুকি) দেবে সরকার। এছাড়া মধ্যপ্রাচ্যের প্রবাসীদের জন্য টিকা দিতে বয়স শিথিলের উদ্যোগ নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার ( ২৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে কয়েকজন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান। ড. মোমেন বলেন, সৌদি আরবে গেলে প্রবাসীদের এক সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হবে। তবে তাদের কোয়ারেন্টিনের জন্য যেসব হোটেল নির্ধারণ করেছে সৌদি সরকার,
দেবীদ্বার পৌর এলাকার বারেরা থেকে বুধবার রাতে উদ্ধার হওয়া কাবেরী আক্তার (১০) নামে একটি মেয়েকে নিয়ে বিপাকে পড়েছে দেবিদ্বার থানা পুলিশ। ওই মেয়েটি দু’বছর একটি বাসায় গৃহবন্ধী থেকে বুধবার কৌশলে মুক্তি পেলেও পুলিশ তার সঠিক অবস্থান নিশ্চিত করতে না পেরে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে আজ (বৃহস্পতিবার) বিকেলে তাদের সেইফ কাষ্টডিতে হস্তান্তর করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার দিবাগত রাত পৌনে ১২টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মা ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার,সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মা ফৌজিয়া মালেক,রাজধানীর এ.এম.জেট হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। বার্ধক্য জনিত মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। #ইনিউজ৭১/এনএইচএস/২০২১
টোকিও অলিম্পিক গেইমস-এ ৪শ মিটার ইভেন্টে সুযোগ পাওয়া শেরপুরের কৃতি সন্তান অ্যাথলেট জহির রায়হানকে উৎসাহ যোগাতে এবার এক লক্ষ টাকা অনুদানের ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। বৃহস্পতিবার দুপুরে শহরের চকবাজারস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জহিরকে ফুলেল শুভেচ্ছা প্রদানকালে ওই অনুদানের ঘোষণা দেন তিনি। ওইসময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী
হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির আমির জুনায়েদ বাবুনগরীসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের ৪৬ জন নেতা-কর্মীর সম্পদের তথ্য চেয়ে ব্যাংকসহ সরকারের চারটি দপ্তরে চিঠি দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মুহা. আনোয়ার হোসেন হাওলাদার। এছাড়া বিভিন্ন ব্যাংকের তথ্য ছাড়াও ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নেত্রকোনা জেলার পুলিশ সুপার, ফটিকছড়ি, হাটহাজারী ও পটিয়া থানার ভূমি বিভাগের সহকারী কমিশনার এবং ঢাকা জেলা রেজিস্ট্রারের কাছে চিঠি পাঠানো হয়েছে। ভূমি
ভোলায় যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ২ জন। বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে ভোলা-চরফ্যাশন সড়কের ঘুইংগার হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী রাস্তায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিলসহ বাস মালিক সমিতির বিচার দাবি করে। একপর্যায়ে বাসটি ইটপাটকেল নিক্ষেপ করে
টেকনাফের ঐতিহ্যবাহী ন্যাচার পার্ক সংলগ্ন খেলার মাঠটি দখলমুক্ত রাখতে মানববন্ধন করেছে সিপিজি, এলাকাবাসী ও ন্যাচার পার্ক সহ-ব্যবস্থাপনা কমিটি। ২৭ মে বৃহস্পতিবার টেকনাফ উপজেলা শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শত শত নারী-পুরুষ ও ক্রীড়ামোদী জনতা উপস্থিত ছিলেন। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের টেকনাফ বন রেঞ্জের মোচনী বীটের আওতাধীন দেশের একমাত্র ন্যাচার পার্কটি অবস্থিত। এই পার্ক সংলগ্ন রয়েছে শত বছরের ঐতিহ্যবাহী খেলার
করোনার সংক্রমণ প্রতিরোধে ফাইজারের তৈরি টিকা ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর। বৃহস্পতিবার (২৭ মে) ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগে ফাইজার-বায়োএনটেকের টিকার ইমার্জেন্সি ইউজ অথরাইজেশনের জন্য ওষুধ প্রশাসন অধিদফতর আবেদন করে। পরদিন (২৫ মে) অধিদফতর ভ্যাকসিনটির ডোসিয়ার (ক্লিনিক্যাল ট্রায়াল পার্ট,
ভবিষ্যতে ডাকের মাধ্যমে খাদ্যদ্রব্য, ফলমূলসহ বিভিন্ন পচনশীল পণ্যও পাঠানো যাবে। এ ধরনের পণ্য পরিবহন সেবা দিতে কুলিং চেম্বার বিশিষ্ট গাড়ি ও গুদামঘরসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে সরকার। বৃহস্পতিবার (২৭ মে) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ডাক বাক্সের আদলে নির্মিত নান্দনিক নতুন ডাক ভবন উদ্বোধনকালে একথা জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পচনশীল জিনিস অর্থাৎ খাদ্যদ্রব্য থেকে শুরু করে ফলমূল, তরি-তরকারি
ইতিহাস ঘাটলে দেখা যায়,একসময় ব্রাহ্মণবাড়িয়া ছিল সরাইল পরগনার অর্ন্তগত। ১৭৯০ খ্রিস্টাব্দে ত্রিপুরা জেলা গঠিত হওয়ার পূর্ব পর্যন্ত সরাইল পরগণা কার্যকর ছিল। সরাইল পরগনায় অনেক ঐতিহাসিক ব্যক্তিগণের জন্মস্থান। তাদেরকে নিয়ে আমরা গর্বিত।। সরাইল উপজেলায় প্রবেশ করতে সরাইল কালিবাড়ি সামনে সরাইল- অরুয়ালই রাস্তার পাশে টিনের ছাউনিযুক্ত চা- ঘরটি অনেক পুরনো বলে জানা যায়। ছোট্ট চায়ের দোকানে রয়েছে অনেক দিনের বহু মানুষের বহু
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে দক্ষিনাঞ্চলের জেলা বাগেরহাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলায় এক কোটি ৫৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও কৃষি বিভাগ। তবে এই ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে জেলা প্রশাসন। ইয়াসের প্রভাবে সৃষ্ট অতি প্রবল জোয়ারের পানিতে জেলার উপকুলীয় উপজেলা শরণখোলা, মোরেলগঞ্জ, রামপাল ও মোংলাসহ ২ হাজার ৯১টি চিংড়ি খামারের মাছ
ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার জোয়ারে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছয়টি ইউনিয়নে বসত ঘরবাড়ি, বেড়িবাঁধ, পুকুর ও ঘেরের মাছ ভেসে গিয়ে মৎস্যচাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃহস্পতিবারসহ গত দু’দিনের জোয়ারে এ ক্ষতি হয়। প্রশাসনের তথ্যানুযায়ী, দুর্গত মানুষের সংখ্যা প্রায় ৩৬ হাজার ২০৮ জন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত দুই দিনের তান্ডবে রাঙ্গাবালী, ছোটবাইশদিয়া, চালিতাবুনিয়া, চরমোন্তাজ, বড়বাইশদিয়া ও মৌডুবি ইউনিয়নে ২
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে হঠাৎ কালবৈশাখী ঘূর্ণিঝড়ের আঘাতে ২টি গ্রামের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। গাছপালা ভেঙে গেছে। ক্ষতি হয়েছে কয়েক একর জমির ফসল। বৃহস্পতিবার (২৭ মে) ভোর সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে। ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উজানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল হোসেন ফকির ঘটনাস্থলে ছুটে যান। জানাযায়, দক্ষিণ-পূর্ব থেকে ধেয়ে আসা এক মিনিটের ঘূর্ণিঝড়ে