
প্রকাশ: ৩ জুলাই ২০২১, ১:৪৭

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা মো. নাজিরুল ইসলাম দুলু (৮৫) ও তার সহধর্মিণী মোছা. ফিরোজা ইসলাম (৬৫) করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।
বর্ষীয়ান এই রাজনীতিক ব্যাক্তি ও তার সহধর্মিণী ২৮ জুন (সোমবার) গোয়ালন্দ পৌরসভার ৫নং ওয়ার্ডে নিজ বাড়ীতে দুজনের র্যাপিড অ্যান্টিজেন টেস্টিং পরীক্ষায় পজেটিভ আসলে প্রথমে ২৮ জুন বিকালে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুরে ২ দিন চিকিৎসাধী থাকার পর রেফার করে ৩০ জুন রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রওনা দিয়ে সকালে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়।
সোমবার (২৮ জুন) তার নিজ বাড়ীতে মো. নাজিরুল ইসলাম দুলু ও তার সহধর্মিণী মোছা. ফিরোজা ইসলাম এর র্যাপিড অ্যান্টিজেন টেস্টিং পরীক্ষায় তাদের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
মো. নাজিরুল ইসলাম দুলুর ছেলে মো. নাজিমুল ইসলাম বৃটেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
তিনি বলেন, ৩০ জুন বুধবার রাতে ফরিদপুর থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নিই এবং ১ জুলাই (বৃহস্পতিবার) সকালে আমার বাবা ও মাকে ভর্তি করাই এবং এখানেই তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তবে বাবা-মায়ের অবস্থা এখন আল্লাহর মেহেরবানীতে কিছুটা ভালো রয়েছে।

উল্লেখ্য, এ বর্ষীয়ান নেতা মোঃ নাজিরুল ইসলাম দুলু ১৯৭৪-১৯৯০ সাল পর্যন্ত পর্যায়ক্রমে গোয়ালন্দ থানা আ'লীগের প্রচার সম্পাদক, যুগ্ন-সাধারন সম্পাদক ও সিনিয়র সহভাপতি ছিলেন।
১৯৮৪ সালে উজানচর ইউনিয়ন পরিষদের আ'লীগের মনোনীত প্রার্থী হিসাবে চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৯০ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত উপজেলা আ'লীগের সভাপতি ছিলেন। ১৯৯৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ আ'লীগের রাজবাড়ী জেলা শাখার ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন। পরবর্তীতে জেলা আ'লীগের সদস্য ও ২০১৮ পর্যন্ত উপজেলা আ'লীগের সদস্য হিসাবে নিযুক্ত ছিলেন।
এছাড়াও রাজনৈতিক অঙ্গনে তিনি দেশের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সাথে রাজনীতি করেছেন।