
প্রকাশ: ৩ জুলাই ২০২১, ৪:১

মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন,নিজে সুস্থ্য থাকুন,এই শ্লোগান কে সামনে নিয়ে রাজবাড়ীতে সাংবাদিক ও স্বাস্থ্য কর্মকর্তাদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার (৩ জুলাই) দুপুরের দিকে রাজবাড়ীর স্থানীয় দৈনিক পত্রিকা""দৈনিক মাতৃকন্ঠের"" আয়োজনে মাতৃকন্ঠ কার্যালয়ে জেলা সদরে কর্মরত ৫০ জন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের মাঝে লুৎফর রহমান ফাউন্ডেশন পাংশা ও রাজবাড়ীর পক্ষ থেকে এসব উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় দৈনিক মাতৃকন্ঠের সম্পাদক ও রাজবাড়ী প্রেসক্লাবের সাধারন সম্পাদক খোন্দকার আব্দুল মতিন,ও প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল কুদ্দুছ বাবু তাদের হাতে পিপিই,হ্যান্ডস্যানিটাইজার, মাস্কসহ উপকরণ সামগ্রী সাংবাদিকদের হাতে তুলে দেন। এছাড়া ও রাজবাড়ীর সিভিল সার্জন ডা: মোহাম্মদ ইব্রাহিম টিটনের হাতে পিপিই,মাস্ক, তার অফিসে গিয়ে নিজ হাতে তুলে দেন তারা। পরে পত্রিকার হকারদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
কোনো ট্যাগ পাওয়া যায়নি