
প্রকাশ: ৩ জুলাই ২০২১, ০:৫

জয়পুরহাটের পাঁচবিবিতে একটি পিকআপ থেকে আলুর বস্তায় অভিনব কায়দায় রাখা ২৪৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে ক্রাইম ইনভেষ্টেগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।
গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার ভূতগাড়ি মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন,উপজেলার গোপালপুর সরকার পাড়া গ্রামের মৃত তমিজ উদ্দিন সরকারের ছেলে শাকিল হোসেন (৪৫)ও বগুড়ার গাবতলী উপজেলার কুপি গ্রামের আব্দুল গনি প্রামানিকের ছেলে সুজন প্রামানিক ( ৩০)।
সিআইডির জয়পুরহাটের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার শহীদ সোহরাওয়ার্দী ফেনসিডিল ও পিকআপ জব্দসহ দুইজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি