
প্রকাশ: ৩ জুলাই ২০২১, ২১:৩২

আশাশুনিতে করোনা ভাইরাসের ২য় ঢেউ এর হাত থেকে জনগণকে রক্ষার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করে ৮ জনকে জরিমানা করা হয়েছে। শুক্রবার উপজেলার বিভিন্ন স্থানে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা মোবাইল কোর্ট পরিচালনা কালে স্বাস্থ্য বিধি অমান্য করে মাস্ক ব্যবহার না করা,
দোকানে বসে আড্ডা দেওয়া ও কঠোর লকডাউন চলাকালে সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে এ জরিমানা করেন। আশাশুনি গ্রামের সাব্বির হোসেনসহ ৭ জনকে চায়ের দোকানে বসে আড্ডা দেওয়ার অপরাধে ৩৫০ টাকা এবং গোয়ালডাঙ্গা বাজারের আবুল হোসেনের পুত্র ব্যবসায়ী সালাহ উদ্দিনকে ৫০০ টাকা, সর্বমোট ৮৫০ টাকা জরিমানা আদায় করা হয়। সাথে সাথে ভবিষ্যতে স্বাস্থ্য বিধি অমান্য না করার জন্য ব্যবসায়ী ও জনসাধারণকে সচেনতন করা হয়।
