
প্রকাশ: ৩ জুলাই ২০২১, ১:৩৮

মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম পুয়ালী গ্রামের সাংবাদিক মোঃ আতিকুর রহমান আজাদের নিজ পুকুরে জালে ধরা পড়ল বিরল প্রজাতির একটি মাছ ধরা পড়েছে।
এই মাছটির নাম ‘সাকার ফিসথ বলে জানা যায়। এর ওজন প্রায় ১ কেজী ৫০০ গ্রাম।
শনিবার সকালে এ মাছটি ধরা পড়ে।এ বিরল মাছটি দেখার জন্য সাংবাদিকের বাড়িতে ভির জমায় এলাকার সাধারন মানুষ।
গোপালপুর ইউনিয়নের ০৮ নম্বর ওয়ার্ড মেম্বর আঃ রাজ্জাক মাতুব্বর,আজিবার বেপারীসহ একাধিক ব্যাক্তি বলেন নদী থেকে পোনা মাছ ক্রয় করে পুকুরে ছাড়লে এ মাছ পোনার সাথে চলে আসে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

এ মাছটি সাকার ফিস অথবা সাকার মাউথ যে নামেই ডাকি না কেন এটা এক ধরনের শোভাবর্ধণকারী এ্যাকুরিয়ামের মাছ। এটি একটি বিদেশি জাতের মাছ বলে জানা গেছে।
সাংবাদিক আতিকুর রহমান আজাদ জানান,আমি আমার নিজ পুকুরে দীর্ঘ অনেক বছর যাবত মাছ চাষ করে আসছি। মাছ চাষ করা আমার সখ। আজ সকালে জেলেরা আমার পুকুরে মাছ ধরতে নামে। এসময় জেলেদের জালে ধরা পড়ে বিরল প্রজাতির এই মাছটি। মাছটির পুরো শরীর শক্ত কাটায় আবৃত।
এর আগে এমন ধরনের মাছ জেলেরা কেউ দেখেনি। হঠাৎ এমন মাছের দেখা পাওয়ায় এলাকায় কৌতুহল সৃষ্টি হয়েছে।
কালকিনি উপজেলা মৎস্য কর্মকর্তা সনদিব মজুমদার বলেন, এ মাছ আমাদের দেশে বেড়েই চলছে। তবে বাংলাদেশে সিডর হয়ে যাওয়ার পরেই এ মাছটি বেশী দেখা যাচ্ছে। সাকার ফিস মাছটি ব্যাপারে গভেষকরা গভেষনা করছে বলে জানা যায়।