রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের জন্মান্ধ ও জীবনের শেষ প্রান্তে এসে বাঁচার সংগ্রামে লড়াই করা আব্দুল গফুর মল্লিকের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মানবিক জীবনসংগ্রামের খবর মিডিয়াতে প্রকাশিত হলে বিষয়টি লন্ডনে অবস্থানরত তারেক রহমানের নজরে আসে। এরপর তিনি মানবিক বিবেচনায় এই বৃদ্ধ শ্রমজীবীর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তার নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের
ঝালকাঠির বিকনা এলাকায় বিদ্যুৎ সামগ্রীবোঝাই একটি ট্রলি উল্টে সোহেল (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় শ্রমিক। বুধবার (২৯ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বিকনা বাকলাই বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান। নিহত সোহেল বরিশালের বানারীপাড়া
বর্তমান দুনিয়ায় ব্যবসা-বাণিজ্য মানুষের জীবনে অপরিহার্য। প্রতিদিনই বাজারে প্রতিযোগিতা বাড়ছে, লাভের লোভ মানুষকে নানা ভুল পথে নিয়ে যাচ্ছে। কিন্তু ইসলাম ব্যবসায় সততা ও ন্যায়পরায়ণতাকে ঈমানের অংশ হিসেবে দেখেছে। একজন মুসলমান শুধু নামাজে নয়, লেনদেনের ক্ষেত্রেও আল্লাহভীতি ধারণ করে চলবে—এটাই প্রকৃত ধর্মীয়তা। কুরআনে আল্লাহ বলেন, মাপে ও ওজনে কম দিও না (সূরা হুদ, আয়াত ৮৪)। এই আয়াত আমাদের সততার মূল শিক্ষা দেয়।
দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর আগামী ১ নভেম্বর থেকে আবারও পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক দ্বীপ ভ্রমণের সুযোগ পাবেন। তবে পরিবেশ রক্ষায় পর্যটকদের কঠোরভাবে মানতে হবে সরকারের জারি করা ১২টি নতুন নির্দেশনা। বুধবার কক্সবাজার অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্রে জানা যায়, পর্যটকবাহী জাহাজগুলো কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাট থেকে সরাসরি সেন্ট মার্টিনে
আলোচিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম আন্তর্জাতিক সালিশি আদালতে অভিযোগ দায়ের করেছেন। তিনি দাবি করেছেন, বিদেশে অবৈধভাবে পাচার হওয়া সম্পদ উদ্ধারের জন্য সরকারের উদ্যোগে তার পরিবারের ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘শত শত কোটি টাকা’ ক্ষতির মুখে পড়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, সোমবার ওয়াশিংটনভিত্তিক বিশ্বব্যাংকের আন্তর্জাতিক বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি কেন্দ্র (ICSID)-এ সালিশি আবেদন জমা দেওয়া হয়। আবেদনকারীরা অভিযোগ করেছেন, মুহাম্মদ
সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মো. রেজা-উন-নবী বলেছেন, জুলাই বিপ্লবের পূর্বে রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানকে নিজস্বভাবে তাদের দায়িত্ব প্রতিপালনের জন্য তাদের যে স্বাধীনতা সেটাকে আমরা নিশ্চিত করতে পারি নাই। আজকে সেজন্য বিচার বিভাগ থেকে শুরু করে এমন কোনো বিভাগ নাই যে বিভাগ বলতে গেলে প্রশ্নবিদ্ধ হয়নাই। তাহলে আজকে সে জায়গা থেকে বের হয়ে আসতে হবে। বের হয়ে এসে আজকে আমাদের
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পূর্ব চরকৈজুরি গ্রামে বিদেশ ফেরৎ এক যুবক নির্মমভাবে হত্যা হয়েছেন। নিহতের নাম সিরাজুল মন্ডল (২৫)। তিনি উক্ত গ্রামের শাহাদাত হোসেনের ছেলে। ঘটনাটি মঙ্গলবার সন্ধ্যায় ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, সিরাজুল বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর আর ফিরে আসেননি। ফজরের নামাজের সময় মসজিদের মুসল্লিরা গ্রামের সড়কের পাশে তার ক্ষতবিক্ষত লাশ দেখতে পান। নিহত যুবকের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। শাহজাদপুর
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশে নোট অব ডিসেন্ট সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে। এতে তিনি জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে ‘প্রতারনার’ অভিযোগ তুলেছেন। বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সাংবাদিক ও কথাসাহিত্যিক এহসান মাহমুদের ‘বিচার সংস্কার নির্বাচন: অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশ’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য
রাজবাড়ীর গোয়ালন্দে তারুণ্যের উৎসব- ২০২৫ উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এতে গোয়ালন্দ পৌরসভা ফুটবল দল টাইব্রেকারে ২-১ গোলে দেবগ্রাম ইউনিয়ন পরিষদ ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। নির্ধারিত সময়ের খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে দুদল গোলশূন্য সমতা রেখে মাঠ ছাড়ে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে গোয়ালন্দ নাজির
কক্সবাজারের টেকনাফে র্যাব-১৫ মানবপাচার প্রতিরোধে এক সফল অভিযান চালিয়ে ২৪ জন ভিকটিমকে উদ্ধার করেছে। বুধবার বিকালে র্যাবের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) আ. ফ. ম. ফারুক এই তথ্য নিশ্চিত করেন। উদ্ধারকৃতরা সকলেই রোহিঙ্গা; এদের মধ্যে ৪ জন পুরুষ, ১০ জন নারী ও ১০ জন শিশু রয়েছে। র্যাব সুত্রে জানা যায়, ২৯ অক্টোবর রাতে গোপন তথ্যের ভিত্তিতে সিপিসি-২
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সতর্ক করে জানিয়েছেন, আসন্ন নির্বাচনকে বানচালের জন্য দেশের ভেতর এবং বাইরে থেকে বড় শক্তি কাজ করবে। তিনি বলেন, এটি ছোটখাটো চক্রান্ত নয়, বরং ব্যাপক ও সুপরিকল্পিত প্রচেষ্টা হতে পারে যা হঠাৎ করে আক্রমণ আকারে সামনে আসতে পারে। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বরাত দিয়ে প্রেস সচিব শফিকুল
ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে তার এক শর্ত রয়েছে—সে দেশে ফিরবেন কেবল বৈধ সরকারের অধীনে। আজ বুধবার (২৯ অক্টোবর) রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানিয়েছেন। শেখ হাসিনা বলেন, তিনি দেশে ফিরতে ইচ্ছুক, তবে নির্বাচন মাধ্যমে গঠিত সরকার থাকলে এবং প্রকৃত আইন-শৃঙ্খলা বজায় থাকলে এই পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও জানিয়েছেন,
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী ১৫ নভেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে সব প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার (২৯ অক্টোবর) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, আগামী ডিসেম্বরে নির্বাচন তারিখ ঘোষণা করা হবে। এর আগে বুধবার দুপুরে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন প্রস্তুতি নিয়ে
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বুধবার (২৯ অক্টোবর) ঘোষণা করেছে, জুলাই গণঅভ্যুত্থানে আহত না হওয়া সত্ত্বেও ‘জুলাই যোদ্ধা’ হিসেবে তালিকাভুক্ত ১২৮ জনের গেজেট বাতিল করা হয়েছে। এদের মধ্যে ২৩ জনের নাম দ্বৈত গেজেটে ছিল এবং ১০৫ জন আহত বা আন্দোলনে সম্পৃক্ত না হওয়ায় তাদের গেজেট বাতিল করা হয়েছে। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের সময় আহতদের তালিকা যাচাই করা হলে কিছু
রাজধানীর প্রেসক্লাব এলাকায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এতে আহত হয়েছেন অন্তত ৪৩ জন শিক্ষক। আহতদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর অবস্থায় বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) দুপুর সোয়া দুইটার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে থাকা শিক্ষকরা তাদের দীর্ঘদিনের দাবি—স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা
২০০৬ সালের ২৮ অক্টোবরের পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে গোপালপুর থানার সামনে উপজেলা জামায়াতে ইসলামী’র উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি থানা চত্বর থেকে শুরু হয়ে উপজেলা বাজার ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোপালপুর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামী’র আমির মো.
নওগাঁর আত্রাইয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে বিনামূল্যে প্রনোদনার সার-বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার জন্য ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নূরে আলম সিদ্দিক। কৃষি অফিস সূত্রে জানা যায়, এ মৌসুমে ৫ হাজার কৃষককে বিনামূল্যে প্রনোদনার
কক্সবাজারে নিখোঁজের তিন দিন পর অপহৃত ব্যবসায়ী মো. আলমগীর (৩১) কে টেকনাফের সাবরাং ইউনিয়নের একটি বাড়ি থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। এসময় অপহরণকারী চক্রের সদস্য মো. রবিউল হাসান (১৯)-কে হাতেনাতে আটক করা হয়। বুধবার দুপুরে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেন। র্যাব জানায়, গত ২৫ অক্টোবর রাত ১০টার দিকে
দীর্ঘ এক দশক বিচারিক প্রক্রিয়ার পর ঝালকাঠিতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত একটি মামলায় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানসহ মোট ৪৭ জন আসামি আদালত থেকে অব্যাহতি পেয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) সকালে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আমিনুল ইসলাম এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহেব
কুমিল্লার দেবীদ্বারে মালবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার যাত্রী ও মাছ ব্যবসায়ী রবিউল হাসান (৩০) নিহত হয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) সকাল আনুমানিক ৬টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ নারায়নপুর (ছয়গুরা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইউছুফপুর ইউনিয়নের পীর মহেশপুর গ্রামের মো. শাহ আলমের ছেলে এবং তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় বাজারে মাছ ব্যবসা করতেন। স্থানীয়রা জানান, সকালে কংশনগর বাজারের আড়ত থেকে মাছ
ঝালকাঠিতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও অন্তত ছয়জন আহত হয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) সকালে নলছিটিতে ও দুপুরে ঝালকাঠি সদর উপজেলায় এ দুটি দুর্ঘটনা ঘটে। সকালে সাড়ে ৯টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের নলছিটি উপজেলার দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে পাঁচজন আহত হন। গুরুতর অবস্থায় ভরতকাঠি এলাকার মজিদ হাওলাদার (৬০), মনির হাওলাদার (৪৫) ও
খাগড়াছড়িতে উগ্র হিন্দুত্ববাদী কার্যক্রম ও মুসলিম সমাজের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) নিষিদ্ধের দাবিতে মানববন্ধন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখা। বুধবার সকালে জেলা শহরের প্রেসক্লাবের সামনে সংগঠনটির ব্যানারে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন ইসলামী সংগঠনের নেতাকর্মী ও অনুসারীরা অংশ নেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম খাগড়াছড়ি জেলা আমীর মাওলানা ক্বারী ওসমান গণী এবং সঞ্চালনা করেন অর্থ সম্পাদক হাফেজ
বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের দড়িকর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে সরদার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ইমরান সরদারের তালাবদ্ধ ঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। ঘটনার সময় ঘরের সদস্যরা বাইরে অবস্থান করায় ঘরটি তালাবদ্ধ ছিল। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট কিংবা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের
টেকনাফ সীমান্ত দিয়ে বড় আকারের ইয়াবা পাচারের আরেকটি প্রচেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার গভীর রাতে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা বিশেষ অভিযানে ১ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এই অভিযানকে সাম্প্রতিক সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ মাদকবিরোধী সাফল্য বলে উল্লেখ করেছেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান। বিজিবি জানায়, মায়ানমার থেকে নাফ নদী হয়ে বাংলাদেশের দিকে বিশাল ইয়াবার