বরগুনার বেতাগীতে একটি সেতুর জন্য দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো মানুষ। উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর ভোলানাথপুর গ্রামের বুলুর খাল নামক লোহার সেতুটি ৭ বছরেও নির্মাণ করা হয়নি। লোহার সেতুটির অ্যাঙ্গেলগুলো মরিচা পড়ে গেছে। সেতুর উপরিভাগে সুপারি গাছ ফেলে জীবনের ঝুঁকি নিয়ে লোকজন চলাফেরা করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, সেতুটির নকশা ও শিডিউল সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। অর্থ বরাদ্দ পেলে নির্মাণ করা
সম্প্রতি আইইডিসিআর আইসিডিডিআর,বি ও আইদেশি-র সঙ্গে যৌথভাবে প্রায় ২০০ কোভিড-১৯ নমুনার জিনোম সিকোয়েন্সিং করে দেশে চারটি ভ্যারিয়েন্টের উপস্থিতির কথা নিশ্চিত করেছে। সোমবার (১৭ মে) আইইডিসিআর এক প্রতিবেদনে এ কথা জানায়। ভ্যারিয়েন্টগুলোর মধ্যে রয়েছে- বি.১.১.৭ (ইউকে ভ্যারিয়েন্ট), বি.১.৩৫১ (সাউথ আফ্রিকা ভ্যারিয়েন্ট), বি.১.৫২৫ (নাইজেরিয়া ভ্যারিয়েন্ট), এবং বি.১.৬১৭.২ (ইন্ডিয়া ভ্যারিয়েন্ট)। আইইডিসিআর জানায়, বাংলাদেশে কোভিড-১৯ এর ইন্ডিয়া ভ্যারিয়েন্টের উপস্থিতি শনাক্ত রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট
শেখ হাসিনা দেশে এসেছিলেন বলেই আজ উন্নয়নের পথে বাংলাদেশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার (১৭ মে) আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, চলমান উন্নয়নের পাশাপাশি জীবন ও জীবিকার কথা চিন্তা করেই করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শেখ হাসিনা মানবিক বলেই আজ বিএনপি
দিনাজপুরের হাকিমপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুল হাসান রনি দেশসেরা উদ্ভাবক ২০২১ নির্বাচিত হয়েছেন। জানাগেছে, বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইনোভেশন শোকেসিং এ সারাদেশ থেকে ৩ জন শিক্ষা অফিসার এবং ২ জন সহকারী শিক্ষককে দেশসেরা উদ্ভাবক ২০২১ নির্বাচিত করা হয়েছে। তাঁর মধ্যে হাকিমপুর উপজেলার উপজেলা শিক্ষা অফিসার মাসুদুল হাসান দেশ সেরা উদ্ভাবক নির্বাচিত হন। গত ২০১৮ সালের
ঘূর্ণিঝড় ‘তাউতে’ প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে ভারতীয় উপকূলের দিকে । এরই মধ্যে গুজরাট উপকূলজুড়ে ঝড়বৃষ্টি শুরু হয়েছে। হচ্ছে বজ্রপাত। বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় রাজ্যের কাসারগড়ে বেশকিছু বাড়ি, গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। এতে কোনো কোনো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। ভারতের আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, সোমবার (১৭ মে) রাত থেকে মঙ্গলবার (১৮ মে) ভোরের
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে নতুন করে দলটির আরও তিন কর্মী ও সমর্থককে গ্রেফতার করা হয়েছে। রবিবার মধ্যরাত থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে তাণ্ডবের ঘটনায় ৪৭৬ জনকে গ্রেফতার করা হলো। গ্রেফতরকৃতরা হলো- সদর উপজেলার রাজঘর দক্ষিণপাড়ার আবদুল কাদের জনি (২০), শহরের ভাদুঘর এলাকার মো. ফুজাইল (৪০) ও সদর উপজেলার কুট্টাপাড়া গ্রামের
করোনার চিকিৎসায় ব্যবহারের জন্য পানিতে গুলে খাওয়ার ২-ডিঅক্সি-ডি-গ্লুকোজ (২-ডিজি) তৈরি করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। সোমবার (১৭ মে) তা আনুষ্ঠানিকভাবে সামনে আনবেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ এবং স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। এর পরই বিভিন্ন হাসপাতালে পাঠানো হবে ২-ডিজির ১০ হাজার প্যাকেট। খবর আনন্দবাজার পত্রিকার। ২-ডিজি এক ধরনের থেরাপিউটিক প্রয়োগ যা কোভিড রোগীদের সুস্থ হয়ে উঠতে সাহায্য করে। ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা
আমাকে গ্রেফতার করুন, কলকাতার সিবিআই দফতরে গিয়ে এভাবে চরম হুঁশিয়ারি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার (১৭ মে) স্থানীয় সময় বেলা পৌনে ১১টায় তিনি মধ্য কলকাতার নিজাম প্যালেসে প্রবেশ করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই রয়েছেন। এর আগে, সকালেই মমতার মন্ত্রী সভার দুজন প্রভাবশালী মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়সহ তৃণমূল বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী মদন মিত্র, তৃণমূল ত্যাগী
জয়পুরহাটের পাঁচবিবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪০ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। আজ সোমবার (১৭ মে) সকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে পৌর পার্কে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পনের মাধ্যমে দিয়ে দিবসটি পালন করা হয়। এসময় সেখানে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও
ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধের দ্বিতীয় সপ্তাহে গাজায় আবারও হামলা চালিয়ে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। সোমবার ভোরেও গাজায় বিমান হামলা চালিয়েছে বলে টুইট করেছে ইসরায়েলের সেনাবাহিনী। খবর নিউ ইয়র্ক টাইমস ও ডয়েচে ভেলের। জাতিসংঘের অবস্থান নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। আলোচনা কি সত্যিই করা হচ্ছে? জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে এ বিষয়ে প্রস্তাবের আবেদন করেছিল চীন, নরওয়ে এবং টিউনিশিয়া। কিন্তু অ্যামেরিকা এখনই যুদ্ধ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ১১ নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন আবদুল কাদের মির্জার অনুসারী ও বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. হামিদ উল্যাহ হামিদ। গত শনিবার তিনি বাদী হয়ে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলকে প্রধান আসামি করে কোম্পানীগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন। রবিবার (১৬ মে) সন্ধ্যায়
ভারতীয় ধরনের মতো করোনাভাইরাসে নতুন ধরনে ছড়িয়ে পড়েছে সিঙ্গাপুরে। ভাইরাসটি কোমলমতি শিশুদেরও আক্রান্ত করছে বলে জানিয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী চ্যান চুন সিং। বিষয়টি আমলে নিয়ে চলতি সপ্তাহ থেকে রাজধানী সিঙ্গাপুর সিটির বেশিরভাগ স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। শুধু তাই নয়, শিশুদেরকেও ভ্যাকসিন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।এ মর্মে একটি প্রজ্ঞাপন জারি করেছে সিঙ্গাপুর সরকার। সেখানে বলা হয়েছে, ১৯ মে
ইতালিতে করোনা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। তবে নতুন করে এর ঊর্ধ্বগতি ঠেকাতে বাংলাদেশসহ তিন দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ৩০ মে পর্যন্ত বাড়িয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল ১৫ মে পর্যন্ত। ইতালির স্বাস্থ্যমন্ত্রী রোবেরতো স্পেরেন্সা এ সংক্রান্ত অধ্যাদেশে সই করেন। করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট মোকাবিলায় বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা থেকে ইতালিতে প্রবেশের নিষেধাজ্ঞা এ নিয়ে তৃতীয়বারের মতো বাড়ানো হলো।
বৈশ্বিক মহামারী করোনা দেশে আঘাত হানার পর গত বছর ঈদ আনন্দ উপভোগ করতে পারেনি মানুষ। একটি বছর কেটে গেলেও করোনার সংক্রমন কমেনি। তবে এবারকার ঈদে ঘরবন্দী মানুষ করোনা সংক্রমনে ভীতি উপেক্ষা করেই ঈদের আনন্দ উপভোগ করতে ঘর থেকে বেরিয়ে এসেছে। ফলে বরিশালের বিনোদন কেন্দ্র থেকে শুরু করে উন্মুক্ত স্থানে হাজারো মানুষের ঢল নেমেছে। স্বাস্থ্যবিধি মানা তো দূরের কথা বেশিরভাগ মানুষকেই মাস্ক
নোয়াখালীর হাতিয়ায় মাছ ধরার বিন্দি জাল চুরির অভিযোগে পাঁচ কিশোর জেলেকে রশি দিয়ে বেঁধে নির্যাতন এবং ১০ হাজার টাকা জরিমানা করার অভিযোগ উঠেছে। প্রকাশ্যে নির্যাতনের ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে নোয়াখালী পুলিশ সুপারের নির্দেশে গতকাল রোববার চারজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার শুল্লকিয়া গ্রামের জেলেপাড়ার মাতব্বর শ্রী হরিজলদাস, নেপাল চন্দ জলদাস, বিধান চন্দ জলদাস ও রায় মেহেন জলদাস। জানা
নওগাঁর আত্রাই নদীর উপর নবনির্মিত “আত্রাই সেতু” বিনোদন প্রেমীদের নতুন স্পটে পরিণত হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত শুক্রবার বিকেলে ও গত শনিবার-রবিবার বিকেলে উৎসব মুখোর ছিল এ সেতু। আত্রাই বেইলি ব্রিজের পশ্চিম দিকে আত্রাই নদীর ওপর নির্মাণ করা হয়েছে দৃশ্যমান সেতু। উদ্বোধন করা না হলেও ঈদের কয়েক দিন আগেই জনদুর্ভোগ লাঘবে যানবাহন চলাচলের জন্য উন্মোক্ত করে দেয়া হয় এ সেতু। সেতুটি উন্মুক্ত করে
বরিশালে ছাত্রলীগ নেতাকে হাতুড়ি পেটার ঘটনায় ছাত্রলীগের সাধারন সম্পাদকসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় ২ অনুসারীকে গ্রেপ্তার হলেও মূল হোতাসহ বাকিদের গ্রেফতারে অভিযান অব্যহত রেখেছে পুলিশ। সূত্র জানায়, শনিবার সন্ধ্যার পর বরিশাল সদর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আশিকুর রহমান সুজন তার সহযোগীদের নিয়ে সদর উপজেলার টুঙ্গিবাড়িয়ার মোল্লাবাড়ি স্ট্যান্ডে লিটনের ইলেকট্রিক দোকানে হামলা চালায় এবং তাকে মারধর করে। মোল্লাবাড়ি
৭৩ জন দূরন্ত প্রতিযোগীর সঙ্গে কঠিন লড়াইয়ের পর শেষপর্যন্ত বিশ্বসেরা সুন্দরি নির্বাচিত হলেন মেক্সিকোর আন্দ্রে মেজা। ২০২১ সালের মিস ইউনিভার্স নির্বাচিত হয়েছেন তিনি। এ আয়োজনের ৬৯তম আসর বসেছিল ফ্লোরিডার সেমিনোল হার্ড রক হোটেল অ্যান্ড ক্যাসিনোতে। প্রায় তিন ঘণ্টা ধরে টেলিভিশনে সম্প্রচার করা হয় এই অনুষ্ঠান। সাবেক মিস ইউনিভার্স দক্ষিণ আফ্রিকার জোজিবিনি তুনঝি আন্দ্রের মাথায় মুকুট পরিয়ে দেন। ভারতীয় প্রতিযোগী অ্যাডলিন ক্যাসেলিনো
ভারতের শ্মশানগুলোতে মরদেহ সৎকার করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। এরমধ্যেই গঙ্গা নদীতে ভেসে আসছে একের পর এক মরদেহ।' ভারতে দরিদ্র মানুষেরা দাহ করার খরচ যোগাতে না পেরে মরদেহ ভাসিয়ে দিয়েছে গঙ্গায় । ভারতের বিহার রাজ্যের বক্সার জেলার গঙ্গায় পচে গলে ফুলে ওঠা ৭০ মরদেহ ভেসে এসেছে। স্থানীয় কর্মকর্তারা বলছেন, 'মরদেহের সংখ্যা বেড়ে হতে পারে একশ'র বেশি। কর্মকর্তারা আরও ধারণা করেন, 'করোনায় মৃত ব্যাক্তির
হোটেলে পা রেখেই করোনা টেস্টের নমুনা দিয়েছিল শ্রীলঙ্কান ক্রিকেট টিম। রোববার রাতেই সুখবর আসে। ৩১ সদস্যের লঙ্কান টিমের সবাই রিপোর্ট পেয়েছে। আগামীকাল মঙ্গলবার, ১৮ মে দ্বিতীয় দফা করোনা টেস্ট হবে সফরকারীদের। রিপোর্ট ফের নেগেটিভ আসলে ১৯ মে কোয়ারেন্টিন পর্ব শেষ করে অনুশীলন করতে পারবে লঙ্কানরা। বিসিবি'র চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী বলেন, ‘রোববার শ্রীলঙ্কা দলের সবার করোনা টেস্ট করা হয়েছিল। রিপোর্ট রাতেই পেয়ে
ঈদ শেষে রাজধানীর দিকে ফিরতে শুরু করেছেন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। ফলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট দিয়ে কর্মস্থলে ফেরা মানুষের ভিড় বেড়েছে। দৌলতদিয়া ঘাট থেকে ফেরিতে পাটুরিয়া ঘাটে এসে দূরপাল্লার বাস না পেয়ে বিপাকে পড়ছেন অনেকে। এতে কয়েক গুণ বাড়তি ভাড়া দিয়ে ভেঙে ভেঙে গন্তব্যে যেতে হচ্ছে তাদের। লঞ্চ বন্ধ থাকায় যানবাহনের পাশাপাশি ফেরিতে যাত্রী পার হচ্ছে। ফলে মানুষের চাপে ফেরিতে স্বাস্থ্যবিধি মানার উপায় নেই।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় অষ্টম দিনের মতো হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলের সেনাবাহিনী। ইহুদিবাদিদের বর্বরতার জবাবও দিচ্ছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। ইসরায়েলের নির্বিচার হামলায় এখন পর্যন্ত গাজায় প্রাণ গেছে ১৯৭ জন ফিলিস্তিনির। নিহতদের মধ্যে ৫৮ জন শিশু ও ৩৪ জন নারী রয়েছেন। অর্থাৎ নিহতদের মধ্যে প্রায় ৫০ শতাংশই হলো নারী ও শিশু। গাজার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, নিহতের মধ্যে কেবল রোববার (১৬ মে)
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কবি জয় গোস্বামী। রবিবার সন্ধ্যায় ৬৬ বছর বয়সী কবিকে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করানো হয়। কবির স্ত্রী কাবেরী গোস্বামীর মৃদু উপসর্গ থাকায় তাকেও একইসঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জয় গোস্বামীর কন্যা দেবত্রী গোস্বামী বলেন, বাবা-মায়ের অক্সিজেনের মাত্রা এখনও স্বাভাবিক আছে। রোববার সকাল থেকেই শরীর খারাপ ছিল। জ্বর বাড়ার সঙ্গে সঙ্গেই কোভিড পরীক্ষা করা হয়। ফলাফল আসার আগেই হাসপাতালে
ঈদ শেষে মুন্সিগঞ্জের শিমুলিয়া-বাংলাবাজার নৌরুট দিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছে দক্ষিণবঙ্গের মানুষ। এতে প্রত্যেক ফেরিতে রয়েছে মানুষের উপচেপড়া ভিড়। সোমবার (১৭ মে) সকাল থেকে বাংলাবাজার থেকে শিমুলিয়াঘাটে আসা প্রতিটি ফেরিতে কর্মস্থলমুখী যাত্রীদের ভিড় দেখা যায়। একইসঙ্গে এসব ফেরিতে জরুরি, যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন পার হচ্ছে। সরজমিনে দেখা যায়, শিমুলিয়াঘাটে আসা প্রতিটি ফেরিতে যানবাহনের সঙ্গে যাত্রীদের ভিড়। তবে মানা হচ্ছে না কোনো স্বাস্থ্যবিধি। গণপরিবহন