করোনার কারণে প্রবাসীদের সৌদি আরবে ফিরে গিয়ে সাত দিন নিজের খরচে হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে। এমন ঘোষণার পর বৃহস্পতিবার (২০ মে) থেকে ২৪ মে পর্যন্ত দেশটির সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সৌদি আরবের পাবলিক প্রসিকিউশন নতুন করে নিয়ম করেছে, কেউ যদি করোনাভাইরাস ছড়ায় তাকে পাঁচ বছরের জেল এবং সর্বোচ্চ ৫ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে।
বরিশাল নগরীর শীর্ষ মাদক ব্যবসায়ী কালাম ওরফে গাঁজা কালামকে ৬ কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ। এ সময় তার দুই সহযোগিকেও আটক করে পুলিশ। বুধবার রাত সাড়ে ৯টার দিকে কাউনিয়া থানাধীন লামছড়ি আয়রন ব্রীজ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮টার দিকে কাউনিয়া থানার ওসি (অপারেশন) লোকমান হোসেন, ওসি (তদন্ত) ছগির হোসেন, এসআই মেহেদি,
এখন থেকে কোনো ব্যাংক কিংবা ডাকঘর থেকে ৫ বছর মেয়াদি ‘বাংলাদেশ সঞ্চয়পত্র’ কেনা যাবে না। শুধুমাত্র জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতাধীন সঞ্চয় ব্যুরো থেকে এই সঞ্চয়পত্র কিনতে হবে। মঙ্গলবার (১৮ মে) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, প্রজ্ঞাপন জারির দিন থেকেই নতুন এই আদেশ কার্যকর হবে। তবে বাকি ৩ ধরনের সঞ্চয়পত্র ব্যাংক
‘শেখ হাসিনার হাতটি ধরে, পথের শিশু যাবে ঘরে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনা সরকারি শিশু পরিবার (বালক)-এর উদ্যোগে সাবেক ও বর্তমান নিবাসিদের মধ্যে মেধা বৃত্তির নগদ অর্থ বিতরণ ও সাইকেল প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের কুমড়ী বাজারস্থ সরকারি শিশু পরিবারের হল রুমে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। নেত্রকোনা জেলা প্রশাসক ও সরকারি শিশু পরিবারের সভাপতি
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে শেষ পর্যন্ত এশিয়া কাপ স্থগিত করা হয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা এ তথ্য জানিয়েছেন। পাকিস্তানে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরে ভারতের আপত্তির কারণে শ্রীলঙ্কায় স্থানান্তর করা হয়। শেষবার ২০১৮ সালে ৫০ ওভারের ফরম্যাটে এশিয়া কাপ আয়োজন করলেও গত বছর করোনার কারণে পিছিয়ে এই বছরের জুনে আনা হয়। তবে এ বছরের জুনেও
বাড়ির পেছনে আম কুড়াতে গিয়ে এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন। কুমিল্লার বুড়িচং উপজেলার ইন্দ্রবতী গ্রামে মঙ্গলবার ভোর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে বুড়িচং থানায় মামলা দায়ের করলে বুধবার (১৯ মে) পুলিশ অভিযান চালিয়ে ৩ ধর্ষককে গ্রেফতার করে। বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর রাতে ওই গৃহবধূ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেবগনড় এলাকায় বিলুপ্ত প্রজাতির গন্ধগোকুলের তিনটি ছানা উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে দেবনগড় ইউনিয়নের ব্রহ্মতল এলাকার একটি মরিচ ক্ষেত থেকে ছানা তিনটি উদ্ধার করে স্থানীয় এক ছাত্রলীগ নেতা। স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে দেবগনড় ইউনিয়নের ব্রহ্মতল এলাকার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুর আলমের মরিচ ক্ষেতে মরিচ তুলছিলেন কয়েকজন নারী। মরিচ তোলার এক পর্যায়ে ক্ষেতের মাঝখানে একটি গর্তে গন্ধগোকুল দেখতে পান
দেবীদ্বারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৬ সদস্যের একটি দল কর্তৃক অভিযান চালাতে যেয়ে তুলকালাম কান্ড ঘটানোর অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযানে রাসেল(২৭) নামে এক যুবকের ঘরে তল্লাসী চালিয়ে মাদক উদ্ধার এবং ৬ হাজার টাকা আদায়ের ঘটনায় স্থানীয়রা ভূঁয়া ডিবি পুলিশ সন্দেহে তাদের গনধোলাই দিয়ে স্থানীয় পুলিশের একজন উর্ধতন কর্মকর্তার বাড়িতে নিয়ে যান। দেবীদ্বার থানা পুলিশ হেফাজত থেকে জেলা মাদক দ্রব্য
লক্ষ্মীপুর-২, সিলেট-৩, ঢাকা-১৪ এবং কুমিল্লা-৫ আসনের উপ-নির্বাচনের তফসিল আগামী ২৪ মে ঘোষণা করা হবে। আর ভোট হবে জুলাই মাসে। বুধবার ( ১৯ মে) নির্বাচন কমিশন ভবনে এক বৈঠক শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খন্দকার সাংবাদিকদের এ কথা জানান। করোনা পরিস্থিতি যেমনই হোক এর মধ্যে নির্বাচন আয়োজন করার পক্ষে নির্বাচন কমিশন (ইসি)। করোনা পরিস্থিতি যতই খারাপ হোক না কেন আইন অনুযায়ী কমিশনকে
৯৯৯ হেল্প লাইনের মাধ্যমে সিরাজুল ইসলাম (১২) নামের ৬ষ্ঠ শ্রেনীতে পড়–য়া এক শিশু শিক্ষার্থী খুজে পেয়েছে তার পরিবারকে। গতকাল রাত দশটার দিকে কালাপাড়া থানা পুলিশ ওই শিক্ষার্থীর পরিবারের কাছে তাকে হস্তান্তর করেন। পুলিশ জানায়, গত শনিবার এক ট্রাক চালক ঘুরতে যাওয়ার কথা বলে সিরাজুলকে ঝিনাইদাহ সদর উপজেলা থেকে কলাপাড়ার পাখিমারায় নিয়ে এসে ফেলে রেখে চালক পালিয়ে যায়। পরে কান্নাজড়িত কন্ঠে ওই শিক্ষার্থী
দৈনিক প্রথম আলো পত্রিকার সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারসহ অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে বরিশালের গণমাধ্যম কর্মীদের মানববন্ধন ও বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে বরিশালের রাজপথ। বিভাগীয় শহর বরিশালে সকাল থেকে বিকেল পর্যন্ত একাধিক সাংবাদিক সংগঠনের ব্যানারে ও জেলার দশটি উপজেলায় পেশাজীবী সাংবাদিকদের পৃথক আয়োজনে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টায় জাতীয় দৈনিকের
কলাপাড়ায় বিষপান আত্মহত্যা বৃদ্ধের ইমরান পটুয়াখালীর কলাপাড়ায় আর্থিক সঙ্কট ও অভাব অনটনে মানসিক বিপর্যস্ত হয়ে হারুন হওলাদার (৬০) নামের এক বৃদ্ধ বিষপানে আত্মহত্যা করেছে। বুধবার সকালে ডালবুগঞ্জ ইউনিয়নের মনাসাতলী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত হারুন ডালবুগঞ্জ ইউনিয়নের মনষাতলী গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন অভাব অনটনে দিন কাটছিল দিনমজুর হারুন হাওলাদারের। গতকাল সন্ধ্যায় তিনি মহিপুর বাজার থেকে বাড়ি ফিরে ঘুমিয়ে পরেন। পরে
মেহেরপুরে শুরু হয়েছে আম সংগ্রহ। সরকার নির্ধারিত ১৬ মে থেকে আম সংগ্রহের তারিখ থাকলেও প্রাকৃতিক দুর্যোগ ও পুষ্টতার অভাবে ১৯ মে থেকে ব্যাপকহারে শুরু হলো আটি ও বোম্বাই জাতের আম পাড়ার কাজ। আমের জেলা হিসেবে খ্যাত মেহেরপুর জেলায় এবার আমের বাম্পার ফলন হলেও অনাবৃষ্টির কারণে আমের আকার ছোট হয়েছে। তারপরও আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন জেলা কৃষি সম্প্রসারণ
যাত্রীবাহি লঞ্চ চালুর দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে লঞ্চ শ্রমিকরা। বুধবার সকাল দশটায় বাংলাদেশ নৌ শ্রমিক ফেডারেশন পটুয়াখালী অঞ্চলের আয়োজনে ঞ্চঘাট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। বক্তারা, দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি মেনে নিয়ে যাত্রীবাহি লঞ্চ চালুর দাবি জানান। তাদের দাবি মানা না হলে তারা আরো কঠোর কর্মসূচি গ্রহন করবেন বলে
টেকনাফে ২৮ হাজার পিস ইয়াবা ও ১টি নৌকাসহ ছয় জন ইয়াবা পাচারকারী আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। ১৯ মে বুধবার বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশান টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন বাজার ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাদের আটক করা হয়। কোস্টগার্ড টেকনাফ স্টেশন লেঃ কমান্ডার এম মিরাজুল হাসান বিকালে সংবাদকর্মীদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার বাজার ঘাট এলাকায় অভিযান পরিচালনা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে ১৯ মে বুধবার ভোর রাতে ৭নং হাজীপুর ইউনিয়নের ভেবড়া গ্রামে ইমাম উদ্দিনের বাড়ীতে অভিযান চালিয়ে ২ হাজার ৮৮০ পিস ইয়াবা ও ২ টি ফেন্সিডিলের বোতল, ৫টি মোবাইল সেট একটি ট্যাব ও নগদ ৩০ হাজার টাকা সহ দুজনকে আটক করেছে পীরগঞ্জ থানা পুলিশ। আটকৃতরা হলেন পীরগঞ্জ উপজেলার ৭নং হাজিপুর ইউনিয়নের ভেবড়া গ্রামের মৃত পশির উদ্দিনের ছেলে ইমাম
আগামী অর্থবছরের (২০২১-২২) বাজেটেও কালো টাকা সাদা করার সুযোগ রাখছে সরকার। তবে আগামী বছর কোন কোন খাতে কালো টাকা সাদার করার সুযোগ থাকছে তা জানা যাবে জুনে সংসদে উত্থাপিত ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে। এমনটা জানালেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। দেশের অর্থনীতিতে যত দিন অপ্রদর্শিত আয় থাকবে, ততদিন পর্যন্ত কালো টাকা সাদা করার এই সুযোগ বিদ্যমান থাকবে বলেও জানান মন্ত্রী। বুধবার
গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট থেকে হারিয়ে যাওয়া একটি ষাড় গরু জবাই করে মাংস ভাগ-বাঁটোয়ারা করে নেয়ার ঘটনার প্রধান আসামি দৌলতদিয়া ইউনিয়নের ইউপি সদস্য আঃ গফুর (গাফফার) মেম্বার কে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। মঙ্গলবার দিনগত রাত ১০ টার দিকে তাকে তার নিজ এলাকা হতে গ্রেপ্তার করা হয়। আঃ গফ্ফার দৌলতদিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য। এ বিষয়ে তাকে প্রধান করে মোট
সচিবালয়ে প্রথম আলোর জৈষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে বুধবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানবন্ধন করেছেন সাংবাদিকরা। সারাদেশের বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট: নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবীরা সাংবাদিক রোজিনার মুক্তির দাবীতে মানববন্ধন করেছে। নওগাঁ প্রেস ক্লাবের বিশ্বজিৎ সরকার মনির সভাপতিত্বে মানববন্ধন বক্তব্য
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৭ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ২৪৮ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৬০৮ জন। দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৮৩ হাজার ৭৩৭ জনে। করোনাভাইরাস নিয়ে বুধবার (১৯ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ
সরাসরি ক্রয় পদ্ধতিতে চীনের সিনোফার্ম থেকে করোনা ভ্যাকসিন সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (১৯ মে) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে নীতিগতভাবে চীনের সিনোফার্ম থেকে করোনা ভ্যাকসিন ক্রয়ের সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষ অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, করোনাকালে জরুরি কেনাকাটায় প্রস্তুতিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘাটতি রয়েছে। #ইনিউজ৭১/এনএইচএস/২০২১
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের পাশে দাঁড়ালেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। উদ্বেগ প্রকাশ করে এই সাংবাদিকের শতভাগ ন্যায়বিচার প্রত্যাশা করেছেন তিনি। বুধবার (১৯ মে) ‘নবাব’খ্যাত তারকা নিজের অফিসিয়াল ফেসবুক পেজে রোজিনাকে নিয়ে একটি পোস্ট করেছেন। আদালত থেকে কারাগারে নেওয়ার সময় প্রিজন ভ্যানের ভেতর থেকে বিস্ময় আর বেদনা নিয়ে তাকিয়ে থাকা রোজিনার একটি ছবিও পোস্টের সঙ্গে জুড়ে দিয়েছেন তিনি। শাকিব
বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ডিভিশনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নাজমুল ইসলাম। নিজের ফেসুবক পেইজে এক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন তিনি। বুধবার (১৯ মে) নিজের ফেসবুকে নাজমুল ইসলাম লেখেন, ‘গায়ক নোবেল ও তার ভেরিফায়েড পেজের আপত্তিকর ও অনভিপ্রেত পোস্ট নিয়ে আমরা ইতোমধ্যেই অবগত। বাংলাদেশের প্রচলিত আইন মোতাবেক ও সংক্ষুব্ধ ব্যক্তি বা ব্যক্তিবর্গের সঙ্গে
সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে স্থানান্তর করা হয়েছে। আজ বুধবার (১৯ মে) সকালে মামলাটি সেখানে স্থানান্তর করা হয় বলে জানা গেছে। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ডিএমপি’র রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান। তিনি বলেন, উর্ধ্বতন পর্যায়ের নিদের্শে আজ সকালে মামলাটি তদন্তের দায়িত্ব ডিবিতে হস্তান্তর করা হয়। তারাই মামলার পরবর্তী কার্যক্রম পরিচালনা করবে। ডিবি জানিয়েছে,