প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (৬ অক্টোবর) বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রপতির উপ-প্রেসসচিব মুন্সি জালাল উদ্দিন জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগদানসহ যুক্তরাষ্ট্র সফরের সার্বিক বিষয় রাষ্ট্রপতিকে অবহিত করেন। প্রধানমন্ত্রী সরকারের সার্বিক কর্মকাণ্ড, বিশেষ করে কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণ এবং টিকা প্রদানের মাধ্যমে জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গৃহীত কার্যক্রম বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন। ২০৩০ সালের
শুরুতে আপত্তি থাকলেও ভাসানচরে কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ সরকারের সঙ্গে আগামী শনিবার (৯ অক্টোবর) চুক্তি করতে যাচ্ছে জাতিসংঘ। বুধবার (৬ অক্টোবর) বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মহসীন এ তথ্য নিশ্চিত করেন। অবশেষে আন্তর্জাতিক স্বীকৃতি মিলছে ভাসানচরের। সচিব বলেন, ‘বাংলাদেশের পক্ষে আমি এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) প্রধান সমঝোতা স্মারকে (এমওইউ) সই করবেন। ওই দিন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ
ডাকসু সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বাধীন বাংলাদেশ যুব অধিকার পরিষদ থেকে পদত্যাগ করলেন বগুড়া জেলা শাখার যুগ্ম আহ্বায়ক শাফিকুর রহমান রুম্মান। সংগঠনের প্রতি ‘অনাস্থা’ প্রকাশ করে তিনি দল ত্যাগ করলেন। আজ বুধবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে রুম্মান জানান, পারিবারিক ভাবে আমি বঙ্গবন্ধুর আদর্শের সমর্থনকারী হওয়া সত্ত্বেও শুধুমাত্র পরিছন্ন রাজনীতি করার প্রত্যয়ে সাবেক ডাকসু ভিপি নুরের সংগঠনের বাংলাদেশ যুব অধিকার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে ফের বিজয়ী হয়েছেন নাজমুল হাসান পাপন। বুধবার (৬ অক্টোবর) দিনভর ভোট গ্রহণের পর সন্ধ্যায় আন-অফিসিয়াল ফল ঘোষণা করা হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্যাটাগরি-২ অর্থাৎ ক্লাব ক্যাটাগরি থেকে এবারও নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন। ক্যাটাগরি-৩ থেকে বাজিমাত খালেদ মাহমুদ সুজনের। সাবেক এই অধিনায়ক হারিয়েছেন ক্রিকেট সংগঠক নাজমুল আবেদীন ফাহিমকে। বুধবার বিসিবির নির্বাচন শুরু হয় সকাল ১০টায়। নির্বাচন
পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে না পারলে লোহা দিয়ে বাঁধ নির্মাণ করলেও টিকবে না। ফলে অবৈধ বালু উত্তোলন বন্ধ করতেই হবে। বুধবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী শহর রক্ষা প্রকল্পের (ফেজ-২) ভাঙনকবলিত পদ্মার তীর প্রতিরক্ষা বাঁধ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, নতুন করে রাজবাড়ীর শহর রক্ষা বাঁধের জন্য
আগামীকাল বৃহস্পতিবার (৭ অক্টোবর) বরিশাল সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ড কাউন্সিলর পদে উপ-নির্বাচন উপলক্ষে এয়ারপোর্ট থানা প্রাঙ্গণে নির্বাচন ডিউটি সংক্রান্তে অফিসার-ফোর্সদের ব্রিফিং করা হয়। আজ বুধবার এয়ারপোর্ট থানায় ব্রিফিং করেন, উপ-পলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার পিপিএম-সেবা। এসময় তিনি আসন্ন উপনির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচন ডিউটিতে নিয়োজিত অফিসার-ফোর্সদের নির্বাচন চলাকালীন সময়ে করণীয় ও বর্জনীয় সংক্রান্তে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা
আমাদের সব চাইতে শক্তিশালী অস্ত্র হল বাঙালির হাজার বছরের লালিত ঐতিহ্য, "অসাম্প্রদায়িক চেতনার সম্প্রীতি" যা আমাদের গর্বের বিষয়। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় বরিশাল পুলিশ লাইন্স ড্রিল সেডে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২১ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে বিএমপি কর্তৃক আয়োজিত আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম-বার। এ সময় বিএমপি
ময়মনসিংহ-নেত্রকোনার জারিয়া রেলপথে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার তারাকান্দা নামক স্থানে বুধবার সকালে ট্রেনের ধাক্কায় রোকেয়া আক্তার (৫৫) নামক এক নারীর মৃত্যু হয়েছে। মৃত রোকেয়া পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের পাজুনিয়া গ্রামের সাহেব আলী’র স্ত্রী। স্থানীয়দের বরাত দিয়ে পূর্বধলা রেল স্টেশন মাস্টার আব্দুল মোমেন জানান, রোকেয়া আক্তার ২০ বছর যাবৎ মানসিক সমস্যায় ভূগছিল। বুধবার সকালে তারাকান্দা গ্রাম দিয়ে যাওয়া রেললাইনে তিনি হাঁটাহাঁটি করছিলেন।
বরিশালে জাতীয় শিক্ষাক্রম ২০২০ বাতিলের দাবিতে বরিশালে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় টাউন হল চত্বরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলা ও মহানগর শাখার উদ্যোগে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের মহানগর সহ-সভাপতি হাফিজুর রহমান রাকিবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর শাখার প্রচার-প্রকাশনা সম্পাদক বিজন সিকদার, ১৭ নম্বর ওয়ার্ড শাখা ছাত্র ফ্রন্টের আহ্বায়ক লামিয়া সাইমুন, ৯ নম্বর ওয়ার্ড
নেত্রকোনার খালিয়াজুরী ও মদন উপজেলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে একই পরিবারের তিন জনসহ চার জনের মৃত্যু হয়েছে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, খালিয়াজুরী উপজেলার গাজীপুর ইউনিয়নের বয়রা গ্রামের প্রধানমন্ত্রীর উপহারের ঘরে পানি দিতে গিয়ে বুধবার বিকালে বিদ্যুৎপৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন মারা যায়। মৃতরা হচ্ছেন, বয়রা গ্রামের আইবুল মিয়া (৫০), তার স্ত্রী আবেদা আক্তার (৪০) ও ছেলে পিন্টু মিয়া (৩২)।
বরিশালে ই-কমার্সের নামে মানুষের ৩০ লাখ টাকা প্রতারণা ও আত্মসাতের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৪ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে স্থানীয়দের সহতায় নগরীর পূর্ববিল্ববাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করেন এয়ারর্পোট থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হল, নগরীর কাউনিয়া এলাকার কাগাশুরা ৩ নং ওয়ার্ডের মৃত বারেক শেখের মেয়ে মোসাঃ শাহিনুর বেগম, তার স্বামী আমিনুল ইসলাম সুমন মোল্লা ও ছেলে শাহারিয়ার ইসলাম
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের তিনবারের ইউপি সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মরহুম আব্দুল গণি মন্ডলের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ অক্টোবর) বিকালে জদুফকিরপাড়া সরকারি প্রাঃ বিদ্যালয় চত্বরে দৌলতদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডবাসীর আয়োজনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দৌলতদিয়া জলিল সরদার পাড়া সরকারি প্রাঃ
সম্প্রতি সৌদি আরবে রাইড শেয়ারিং কোম্পানি উবারে নারী চালকের অংশগ্রহণ দেশটিতে ব্যাপক পরিবর্তন এনেছে। গত বছরে দেশটিতে নারী উবার চালকের সংখ্যা ৫০ শতাংশ বেড়েছে। রাইড শেয়ারিং কোম্পানি উবার এই তথ্য জানিয়েছে। আরব নিউজের এক প্রতিবেদনে এই খবর জানা যায়। সৌদি আরবের নারী চালক এবং নারী যাত্রীদের জন্য এটি একটি সহজলভ্য প্লাটফর্ম। নারীদের গাড়ি চালনায় উৎসাহ দিতেই এই নীতি চালু করেছে উবার।
দেশে আজো করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৬৩৫ জনে।২১ জনের মধ্যে পুরুষ ৯ জন ও নারী ১২ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ১৯ জন, বেসরকারি হাসপাতালে একজন ও বাসায় একজনের মৃত্যু হয়। মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ। এই সময়ে নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছেন
যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিক কনক সারোয়ারের বোন নুসরাত শাহরিন রাকাকে দুই মামলায় পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বুধবার (৬ অক্টোবর) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর উত্তরা পশ্চিম থানায় মাদক ও ডিজিটাল নিরাপত্তা আইনের পৃথক দুই মামলায় সাতদিন করে ১৪ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আবু বক্কর সিদ্দিক ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তিনদিন ও ঢাকা
পঞ্চগড় থেকে চল্লিশ কিলোমিটার দুরে দেবীগঞ্জ-ডোমার উপজেলার সীমান্তরেখার একটি গ্রামের নাম পশ্চিম ডাঙ্গাপাড়া। কাগজে কলমে এই গ্রামের নাম ডাঙ্গাপাড়া হলেও স্থানীয়রা বলছেন প্রায় দুইশ বছর ধরে এই গ্রামের একটি বাড়ির বাশ বাগানে বাস করছে অসংখ্য পাখি। গ্রামে পাখিদের আনাগোনায় এখন বদলে গেছে এই গ্রামের নাম। পাখিদের অবাধ বিচরনের কারণে এই গ্রামের নাম হয়েছে পাখিনাগা। এখন সবাই এই গ্রামকে পাখিনাগা বলেই
পিরোজপুরে জেলা পরিষদের উদ্যোগে প্রকল্পের বরাদ্ধ, করোনার সুরক্ষা সামগ্রী ও অক্সিজেন সিলিন্ডার বিতরণের আবেদন ফরম হস্তান্তর উপলক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় ভান্ডারিয়ার তেলিখালী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে নাজিরপুর ও মঠবাড়িয়া উপজেলা পরিষদ এবং সকল ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান
এই মুহূর্তে দেশের বাজারে ক্রমাগত বেড়েই চলছে তেল ও চিনির দাম। বিশ্ববাজারের ঊর্ধ্বগতির সঙ্গে দর সমন্বয় করতে গিয়ে এ অবস্থা তৈরি হয়েছে বলে দাবি করছেন ওইসব পণ্যের মিল মালিকরা। কিন্তু দরের কারণে এখন তাদের সবার ‘পোয়াবারো’। অন্যদিকে প্রতি কেজি চিনি ৮৫ টাকা আর তেল প্রতি লিটার ১৫৩ টাকায় কিনে খুব কষ্টে পড়েছে সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে প্রশ্ন যে এ অবস্থা কোথায়
গত দেড় বছর যাবত মহামারি করোনা ও দেশের প্রতিটি জেলায় লকডাইন ছিল। ছিল সকল কাজকর্ম বন্ধ। এমন অবস্থায় দেশের দরিদ্র আরও দারিদ্রসীমার নিচে নেমে আসে । এই দরিদ্র পরিবারদের স্বামীর পাশাপাশি স্ত্রীকে এবং বিধবাসহ দুঃস্থ্য পরিবারকে স্বচ্ছল করার লক্ষে দারিদ্র বিমোচন করার উদ্দেশ্যে মাদারীপুর জেলায় মাদারীপুর স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের মাধ্যমে পল্লী সড়ক ও কার্লভার্ট মেরামত, পাকা সড়কের শোল্ডারের কাজে
পটুয়াখালীর গলাচিপায় বুধবার দুপুর ১ টার দিকে পানপট্টি সতিরাম গ্রাম থেকে একজনকে গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে গলাচিপা থানা পুলিশ। গ্রেপ্তারকৃত বিতাল দত্ত (২৫) হচ্ছেন গুপ্তের হাওলা গ্রামের মৃত অমল দত্তের ছেলে। গলাচিপা থানার অফিসার ইনচার্জ(ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার উপজেলার পানপট্টি ইউনিয়নের সেন্টার বাজার টু লঞ্চঘাট সড়কের বেল্লাল হাওলাদারের দোকানের সম্মুখে পাকা রাস্তার উপর হইতে ২৫
রায় প্রকাশ হওয়ার আগেই ক্ষিপ্ত হয়ে এক শিক্ষক দম্পত্তির জমি জোর পুর্বক দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে সাধুহাটী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বর আনারুল ইসলামের বিরুদ্ধে। ঝিনাইদহ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত থেকে রায় বিপক্ষে যাওয়ার কথা শুনেই বিবাদী আনারুল ইসলাম ও তার চাচাতো ভাইয়েরা বাঁশের বেড়া দিয়ে শিক্ষক দম্পত্তির ১৩ বছর ধরে ভোগ দখলে থাকা জমি ঘিরে ফেলেন। এ নিয়ে ঝিনাইদহ
বরিশাল নগরীতে এক সপ্তাহের ব্যবধানে এলপিজি গ্যাসের সিলিন্ডার প্রতি ২৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। শহরতলীতে সিলিন্ডারের দাম ৩শ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ ক্রেতাদের। হঠাৎ মূল্য বৃদ্ধিতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। খুচরা ব্যবসায়ীদের দাবি, পাইকারী ও আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির ফলে দাম বেড়েছে। মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, বসুন্ধরা, ফ্রেস, বিএম-এর ১২ কেজি সিলিন্ডার বিক্রি হচ্ছে ১২৮০ থেকে ১৩০০ টাকায়। গত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রায় ১লাখ ৮০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমান নিষিদ্ধ চায়না ড্রাগন জাল ও কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। অভিযান কালে কারেন্ট জাল দিয়ে মাছ ধরার দুই ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জানাগেছে, বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক কুমার দেব শর্মার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের দুধকুমার নদে অভিযান চালিয়ে প্রায়
নওগাঁর ধামইরহাট উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মুকুল (৬১) আর নেই। বুধবার সকালে মেয়ে জামাইয়ের বাড়ী পাবনায় তিনি ইন্তেকাল করেন। কিছু দিন পূর্বে তার চোখের অপারেশন করা হয়েছিল। তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে স্ত্রী,এক ছেলে,দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় কাশিয়াডাঙ্গা গ্রামে তাঁর নামাজের জানাযা অনুষ্ঠিত হবে। মাহফুজার রহমান মুকুল ধামইরহাট পৌরসভার