
প্রকাশ: ৬ অক্টোবর ২০২১, ২:২৪

আগামীকাল বৃহস্পতিবার (৭ অক্টোবর) বরিশাল সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ড কাউন্সিলর পদে উপ-নির্বাচন উপলক্ষে এয়ারপোর্ট থানা প্রাঙ্গণে নির্বাচন ডিউটি সংক্রান্তে অফিসার-ফোর্সদের ব্রিফিং করা হয়। আজ বুধবার এয়ারপোর্ট থানায় ব্রিফিং করেন, উপ-পলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার পিপিএম-সেবা।
এসময় তিনি আসন্ন উপনির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচন ডিউটিতে নিয়োজিত অফিসার-ফোর্সদের নির্বাচন চলাকালীন সময়ে করণীয় ও বর্জনীয় সংক্রান্তে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ ফজলুল করিম, সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া, এয়ারপাের্ট জোন) মোঃ রবিউল ইসলাম শামিম, অফিসার ইনচার্জ এয়ারপোর্ট থানা কমলেশ চন্দ্র হালদার সহ অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।