
প্রকাশ: ৬ অক্টোবর ২০২১, ২:২১

আমাদের সব চাইতে শক্তিশালী অস্ত্র হল বাঙালির হাজার বছরের লালিত ঐতিহ্য, "অসাম্প্রদায়িক চেতনার সম্প্রীতি" যা আমাদের গর্বের বিষয়। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় বরিশাল পুলিশ লাইন্স ড্রিল সেডে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২১ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে বিএমপি কর্তৃক আয়োজিত আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম-বার।
এ সময় বিএমপি কমিশনার বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বরিশাল মহানগর পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বরিশাল মহানগরকে বিভিন্ন স্তরের নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়াসহ সকল আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে গ্রহণ করা হয়েছে শক্তিশালী নিরাপত্তামূলক ব্যবস্থা।
এসময় তিনি আরো বলেন, "পুলিশ, র্যাব, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, কমিউনিটি পুলিশিং কমিটি, বিট পুলিশিং, বিভিন্ন শ্রেণি-পেশা ও ধর্মের লোকদের নিয়ে গঠিত অসম্প্রদায়িক কমিটি, স্বেচ্ছাসেবী দলসহ সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে উৎসবমুখর পরিবেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষে আমাদের সকলের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তাই যেকোনো বিষয়ে গুজবে কান না দিয়ে সরাসরি আমাদেরকে অবহিত করুন। প্রয়োজনে ৯৯৯ ট্রিপল নাইনে কল করুন। এ সময় তিনি প্রতিটি পূজামন্ডপ এলাকায় সিসিটিভি স্থাপনের জন্য পূজা কমিটির পক্ষ থেকে আগত ব্যক্তিদের অনুরোধ জানান।

সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) মোহাম্মদ ইব্রাহিম এর সঞ্চালনায় পূজা উদযাপন সংক্রান্তে ঝুঁকি পর্যালোচনা, নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন, ফোর্স মোতায়েন, ডিউটি স্থান, ডিউটি পোস্টের সংখ্যা, ফোর্সের সংখ্যা, পুজা উদযাপন কমিটির করনীয়-বর্জনীয়, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কর্তৃক প্রদত্ত নির্দেশনা ও ট্রাফিক ব্যবস্থা নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। আলোচনাকালে বিভিন্ন পুজা উদযাপন কমিটির পক্ষ থেকে আগত সদস্যরা নানান বিষয় তুলে ধরেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) মোহাম্মদ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মোহাম্মদ নজরুল হোসেন, উপ-পলিশ কমিশনার (ক্রাইম, অপঃ এন্ড প্রসিকিউশন) মোহাম্মদ মোকতার হােসেন পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত, পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ মনজুর রহমান, পিপিএম-বার, ডিজিএফআই বরিশাল প্রতিনিধি, এনএসআই বরিশাল প্রতিনিধি, র্যাব-৮ বরিশাল প্রতিনিধি, বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা, ফায়ার সার্ভিস প্রতিনিধি, আনসার বরিশাল প্রতিনিধিসহ বিএমপি'র অন্যান্য শীর্ষ কর্মকর্তা বৃন্দ।