জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে স্মৃতিসৌধে দায়িত্বরত আনসার সদস্যদের মারধর ও গুরুতর আহত করার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বারোটার দিকে মহাসড়ক অবরোধ করেন তারা। এর আগে সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন সড়কে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা চারদফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো- আহত চিকিৎসার ব্যয় বহন করা, দোষীদের স্থায়ী বহিষ্কার করা
জয়পুরহাটের যমুনিটিভির স্টাফ রিপোর্টার ও দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি সাংবাদিক ও প্রভাষক আবদুল আলীম কে মোবাইল ফোনে গালিগালাজ ও হত্যার হুমকি দেওয়ায় জয়পুরহাট সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ডায়েরি নং ১০৬৮। ডায়েরি ও মোবাইল অডিও রেকর্ড থেকে জানাগেছে, গত ১২ সেপ্টেম্বর রাত সাড়ে আট টার দিকে ০১৩০২২১২৬৪৫ নাম্বার থেকে রবিউল পরিচয়ে তাকে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও তাকেসহ
ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) থেকে ৪ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে করা মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার জন্য ৫ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিউপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এ দিন ধার্য
আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকার জন্য রেজিস্ট্রেশন কাজ শেষ করা হবে। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের একাডেমিক কাউন্সিলের অনুমোদন নিয়ে পাঠদান কার্যক্রম শুরু ও আবাসিক হল খুলতে পারবে।মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলা ও ক্লাসে পাঠদান শুরুর বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বৈঠক থেকে এমন সিদ্ধান্ত নেওয়া
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই করোনা মহামারি সংকটকালে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এই করোনাকালে সবাই যেন স্বাস্থ্য সুরক্ষাটা মেনে চলে। যারা টিকা নিয়েছেন তাদের প্রতিও অনুরোধ করবো তারাও সুস্থ থাকুক। আমাদের দেশের মানুষ এবং প্রবাসী যারা আছেন প্রত্যেকেরই মঙ্গল কামনা করি। মঙ্গলবার (১৪ আগস্ট) সংসদে জাতীয় পার্টির সংরক্ষিত আসনের এমপি মাসুদা এম রশীদ চৌধুরীর মৃত্যুতে আনা শোক প্রস্তাবের
বিএনপির অবাধ মিথ্যাচার ফ্যাসিবাদি মানসিকতার অংশ। বিএনপির শাসনামলে তারাই ফ্যাসিবাদি চর্চা করেছিল।মঙ্গলবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার বাসভবনে ব্রিফিংকালে এ মন্তব্য করেন। সরকারকে ফ্যাসিবাদি বলার আগে বিএনপিকে আয়নায় নিজেদের চেহারা দেখার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তাহলে দেখতে পাবে নিজেরাই ফ্যাসিবাদের উত্তরাধিকার বহন করছে এবং তাদের মাঝে বিরাজ করছে ফ্যাসিবাদি মানসিকতা।’সরকার ব্যর্থতা আড়াল করতে দমন-পীড়ন চালাচ্ছে’, বিএনপি
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির দাবি অনেক দিনের। করোনার সময় সেটা আরও জোরালো হয়েছে। তবে করোনার সময়ে বিশেষ বিবেচনার কথা বলা হলেও সার্বিক বিবেচনায় আছে বিতর্ক।জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, আপাতত সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তরে বিএনপির সংসদ সদস্য মোশাররফ হোসেনের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন
ঝিনাইদহে শীতের আগেই বেড়েছে শিশুদের নিউমোনিয়া, জ্বরসহ শ্বাসতন্ত্রের রোগের প্রকোপ। প্রতিদিন ঝিনাইদহ সদর হাসপাতাল বিভিন্ন হাসপাতালে গড়ে ৩০ থেকে ৩৫ জন শিশু ভর্তি হচ্ছে। হাসপাতালে শয্যা আর জনবল সংকটে বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে চিকিৎসক ও নার্সরা।মঙ্গলবার ঝিনাইদহ সদর হাসাপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায়, হাসপাতালের ৮ শয্যার বিপরীতে ভর্তি আছে ১১৫ জন শিশু। যার অধিকাংশই নিউমোনিয়ায় আক্রান্ত। অন্য সময়
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ভাই, ভাবি ও তাদের দুই ছেলেমেয়েকে হত্যার দায়ে রায়হানুর রহমান রায়হানকে ফাঁসিতে ঝুলিতে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ মফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।সাতক্ষীরা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ তার সাজার বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজধানীর কমলাপুরে হৃদয় (২০) নামের এক তরুণকে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাত ১১টার পর এ ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য হৃদয়ের মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজের মর্গে।মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, হৃদয় ভাসমান হিসেবে মতিঝিল ও কমলাপুর এলাকায় থাকতেন। গতকাল রাতে কমলাপুরের বাজার রোড এলাকায় অজ্ঞাত ব্যক্তিরা হৃদয়কে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় হৃদয়কে
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান ফের করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি ঢাকার বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।মো. শাহজাহান গণমাধ্যমকে বলেন, গলাব্যাথা ও সর্দি অনুভব করার পর করোনা পরীক্ষা করতে দিয়েছিলাম। করোনার রিপোর্ট পজিটিভ আসে। আমার অন্য কোনো শারীরিক সমস্যা নেই। তিনি আরও বলেন, আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) থেকে বিএনপির ধারাবাহিক বৈঠক শুরু। প্রথম দিনই ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টাদের সঙ্গে গুলশান কার্যালয়ে বৈঠক
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৫০ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে ২৩৯ গ্রাম (এক হাজার ১২১ পুরিয়া) হেরোইন,
‘চুক্তির অতিরিক্ত টাকা দাবি করায়’ ভাসমান এক যৌনকর্মীকে হোটেল কক্ষের ভেতরে শ্বাসরোধে হত্যার ঘটনায় খোকন ভুঁইয়া (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর ক্যান্টনমেন্টের মাটিকাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।সোমবার রাতে ডিবির তেজগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শাহাদত হোসেন সুমা এ তথ্য নিশ্চিত করে জানান, রাজধানীর শ্যামলী এলাকার একটি আবাসিক হোটেলে ৮ সেপ্টেম্বর এক নারীর
যুক্তরাজ্যে প্রবেশে বাংলাদেশিদের জন্য যে রেড অ্যালার্ট দেওয়া হয়েছে, সেটা পলিটিক্যাল ইস্যুও হতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ইস্যুটিকে বাংলাদেশের প্রতি বৈষম্য বলেও মনে করে তিনি।সোমবার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাজ্যে বাংলাদেশিদের প্রবেশে দেশটির সরকারের রেড অ্যালার্ট প্রত্যাহার হচ্ছে না, বিষয়টিকে পলিটিক্যাল ইস্যু বলে মনে করেন কিনা—এমন প্রশ্নের জবাবে
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে তিনজন ও উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন।মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, মৃতদের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, পাবনার একজন ও কুষ্টিয়ার একজন রয়েছেন। রোগী ভর্তির বিষয়ে রামেক পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন
নারীদের ঘরে থাকার নির্দেশ, কিশোরীদের স্কুলে যাওয়া বন্ধ করা এবং পুরোনো শত্রুদের বাড়িতে বাড়িতে তল্লাশিসহ আফগানিস্তানে তালেবানরা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করছে বলে জানিয়েছে জাতিসংঘ।রয়টার্সের খবরে বলা হয়, গতকাল সোমবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচলেট বলেন, গত মাসে ইসলামপন্থী এ গোষ্ঠী ক্ষমতা দখলের পর আফগানিস্তান নতুন ও বিপজ্জনক এক অধ্যায়ে প্রবেশ করেছে। নারী, জাতিগত ও ধর্মীয় সম্প্রদায়ের সদস্যরা গভীরভাবে উদ্বিগ্ন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফরের সকল কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন তিনি। এটি হবে তার জাতিসংঘে ১৮তম ভাষণ। এর আগে তিনি ১৭ বার জাতিসংঘে ভাষণ দিয়েছেন।আগামী রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জেএফকে এয়ারপোর্টে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। তাকে স্বাগত জানাতে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী শেখ হাসিনার নেতৃত্বাধীন প্রতিনিধি দলে
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে পৌঁছেছে ৪৬ লাখ ৫১ হাজার ৭৫৬ জনে। ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ কোটি ৬০ লাখ ৬০ হাজার ১৬৯ জনে। করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ২০ কোটি ২৬ লাখ ৭৯ হাজার ১২৭ জন।করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে এই তথ্য জানা গেছে। ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য
নামাজ ইসলামের প্রধান ইবাদত। ইসলামের পাঁচটি স্তম্ভের দ্বিতীয় এটি। ঈমানের পর মানুষের প্রতি প্রথম নির্দেশনাও নামাজ। দিনের নির্ধারিত ৫ সময়ে এ নামাজ পড়া ফরজ। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সময়ও নির্ধারিত। এক নজরে পাঁচ ওয়াক্ত নামাজের সময় তুলে ধরা হলো- ১. ফজরের সময় সুবহে সাদিক হওয়ার সঙ্গে সঙ্গে ফজর নামাজের সময় শুরু হয়। আর তা পড়তে হয় সূর্য ওঠার আগে। সুবহে সাদিক হলো-
নওগাঁর মহাদেবপুরে সড়কের পাশে থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার বেলঘরিয়া সড়ক থেকে একটি নবজাতকের লাশ উদ্ধার করেছে নওহাটা ফাঁড়ি পুলিশ।। স্থানীয় ও পুলিশ সূত্রে যায়, উপজেলার ভীমপুর ইউনিয়ন এর বেলঘরিয়া সড়কের পাশে এলাকাবাসী নবজাতক ওই শিশুটির লাশ দেখতে পায়। এর পর প্রথমে নওহাটা ফাঁড়ি পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। শিশুটির এক দিন
চলতি বছরের এসএসসি পরীক্ষা আগামী ১০-১২ নভেম্বরের মধ্যে যেকোনো দিন শুরু করা হতে পারে। পরীক্ষা আয়োজনে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো। আগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পরীক্ষা শুরুর ১৫ দিন আগে সময়সূচি (রুটিন) প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ড সূত্র জানিয়েছে, ২০২১ সালের এসএসসি পরীক্ষা আয়োজন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া
আফগানিস্তান তালেবানরা ক্ষমতা গ্রহণের পর যে প্রতিশ্রুতি দিয়েছে তা ভঙ্গ করছে। তাদের প্রতিশ্রুতি ছিল নারীদের ঘরের বাইরে কাজ করতে দেওয়া হবে। তবে, তারা নারীদের ঘরে থাকার নির্দেশ দিচ্ছে এবং কিশোরীদের স্কুলে যেতে বাধা দিচ্ছে। খবর : রয়টার্স এমনকি তাদের সঙ্গে মতের অমিল রয়েছে এমন নাগরিকদের খুঁজতে ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাশেলে। সোমবার জেনেভায় মানবাধিকার পরিষদে
বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) দুর্গাপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী লক্ষীপুর নামক এলাকায় অভিযান চালিয়ে ২৫ লক্ষ ২৭ হাজার ৮ শত টাকা মূল্যের চোরাচালানকৃত বিপুল পরিমান ভারতীয় শাড়ী আটক করেছে। নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া সোমবার সন্ধ্যার দিকে গণমাধ্যম কর্মীদের কাছে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দুর্গাপুর উপজেলার দুর্গাপুর সদর ইউনিয়নের বারমারী বিওপি’র নায়েব সুবেদার
ফোনে আড়িপাতা এবং ফোনালাপ ফাঁসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে হাইকোর্ট। আদালত বলেছে, মোবাইল ফোনে কথা বলা দুই পক্ষের মধ্যে এক পক্ষ আবার তৃতীয় পক্ষও ফোনালাপ ফাঁস করতে পারেন। তবে এখানে কোন পক্ষের কি স্বার্থ আছে তা জানি না। তবে ফোনে আড়ি পাতা ঠিক নয়। সেই আড়িপাতা মিডিয়ায় সগৌরবে প্রচার করাটাও উচিত নয়। ফোনে আড়িপাতা ও ফোনালাপ ফাঁস বন্ধের নির্দেশনা চেয়ে