
প্রকাশ: ১০ অক্টোবর ২০২১, ১৭:১৬

ফ্রান্সের সম্মানজনক 'কান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল' এ গুরুত্বপূর্ণ বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের স্বল্প দৈর্ঘ সিনেমা 'একজন ঈশ্বরের গল্প’। এ পর্যন্ত সিনেমাটি সেমি-ফাইনালিস্ট অবস্থান অর্জন করে আছে। ছবিটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তরুন নির্মাতা লায়েক আহমেদ পবন।
তরুন স্বপ্নবাজ এই নির্মাতার সঙ্গে একান্ত আলাপকালে ইনিউজকে তিনি বলেন,
"ইন্ডিয়ার কলকাতার উৎসব থেকে যাত্রা শুরু করে ফ্রান্সের কান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে পৌঁছে গেছে আমাদের ফিল্ম 'একজন ঈশ্বরের গল্প' এ যাত্রায়, আমেরিকা, ইতালি, মেক্সিকো, সুইডেন, পানামা, ভেনিজুয়েলা, লেবানন, তুর্কি সহ অনেক দেশেই ভ্রমণ করেছে আমাদের ফিল্ম, আরো বহু দেশ ভ্রমণ করবে বলে বিশ্বাস রাখি।
এখন পর্যন্ত সাতটি এ্যাওয়ার্ড, এবং বিশটি ফেস্টিভ্যালে অফিসিয়ালি সিলেক্ট হয়েছে আমাদের ফিল্ম।সর্বশেষ গত সাত অক্টোবর রাজশাহী ফিল্ম ফেস্টে বেস্ট ফিল্ম এবং বেস্ট সিনেমাটোগ্রাফি এ্যাওয়ার্ড জিতলো। গল্প,চিত্রনাট্য, সিনেমাটোগ্রাফি, ইডিটিং, পরিচালনা, প্রযোজনা নিজ হাতেই সামাল দিতে হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
মূল চরিত্রে অভিনয় করেছে আমার বড় ভাইয়ের ছেলে 'শাহরিয়ার আহমেদ সামি' পূর্ব কাজের কোন অভিজ্ঞতা নেই, ক্যামেরার সামনেই দাড়ায়নি কখনো। আর সেই ছেলে কিনা টানা ১৮ মিনিটের একটা ফিল্মে একাই অভিনয় করে আমাকে থাক লাগিয়ে দিয়েছে।
তার অভিনয়ের জন্য এরই মধ্যে সে একটা ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ডও জিতে নিয়েছে।সিনেমার মিউজিক করেছে আমার বন্ধু রুপক, খুব ভালো মিউজিক করেছে। শাহ আব্দুল করিমের একটা গান চমৎকার কাভার করেছেন আকাশ গায়েন, দর্শকরা খুবই পছন্দ করেছেন।

খুব কাছের কিছু মানুষের সহযোগীতায়, খুব ছোট পরিসরে, আর সীমিত আয়োজনে কাজটা করেছিলাম, এতদূর পৌঁছে যাবে কখনোই ভাবিনি। ট্রেইলার আর গান রিলিজের পর থেকে মানুষের মধ্যে দারুণ আগ্রহ তৈরি হয়েছে।
এবারের উদ্দেশ্য ভিন্ন, ফেস্টিভ্যাল নির্ভর নয়। মেইনস্ট্রিমে কমার্শিয়াল কাজ করছি, যদিও বাংলাদেশে কমার্শিয়াল ফিল্মের যে ধারা সেটার চেয়ে একটু ভিন্ন। আমি আশাবাদী এই কাজটাকেও লোকে সমান ভাবে ভালবাসবে।"
#তুষার/ইনিউজ৭১