কাফনের কাপড়, গোলাপজল, আগরবাতি, মুরগীর মাংস ও চিরকুট লিখে একটি কাগজের বক্সে ভরে পাঠিয়ে জীবন নাশের হুমকি দেওয়া হয়েছে মো. মুকুল হোসেন নামের এক ব্যক্তিকে। শেরপুরের নালিতাবাড়ীতে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার নয়াবিল ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা। ঘটনাটি ঘটেছে গতকাল ভোরে উপজেলার খলিশাকুড়া গ্রামে। ফিল্মি স্টাইলে এমন জীবন নাশের হুমকির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই
ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্জাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আরও দুটি দল যুক্ত হচ্ছে। তবে কোন দু'টি দল সেটা নিয়ে জল্পনা ছিল। অবশেষে জানা গেলো সেই দুটি দলের নাম। ফলে আগামী মৌসুম থেকে আইপিএল দশ দলের টুর্নামেন্ট হবে। সোমবার (২৫ অক্টোবর) দুবাইয়ে নতুন দু'টি দলের জন্য নিলাম অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রথমে ২২টি প্রতিষ্ঠান অংশ নেয়। সেখান থেকে কমতে কমতে তা
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ‘জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকায় সরকারি হাসপাতাল থেকে কম খরচে মানসম্মত চিকিৎসাসেবা নেওয়া উচিত।’ আজ সোমবার দুপুরে রাজধানীতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে ডেঙ্গু এবং কোভিড-১৯ চ্যালেঞ্জবিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ অনুষ্ঠানের আয়োজন করে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)। আতিকুল ইসলাম বলেন, ‘নগরবাসীর স্বাস্থ্যসেবার জন্যই ৭ দশমিক ১৭ একর
বিয়ের আগে পাত্র-পাত্রীর কোষ্ঠী মিলিয়ে নেয়ার রীতি বহু পরিবারই মেনে চলে। অনেকে আবার পাত্রের চালচলন নিয়ে যাবতীয় খোঁজখবরের পর নিশ্চিন্ত হয়ে তার সঙ্গে মেয়ের বিয়ে স্থির করেন। হবু জামাইয়ের রোজগারের ব্যাপারেও খুঁটিয়ে খুঁটিয়ে জেনে নেন মেয়ের মা-বাবা। তবে হবু জামাই সন্তানের পিতা হতে সমর্থ কি না, তা নিয়ে মেয়ের মা-বাবার কৌতূহল তেমন একটা দেখা যায় না। যদিও কলকাতায় এমনই এক
শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশন ইউএসএ শাখার সভাপতি মানবতার সেবক ডাঃ ফেরদৌস খন্দকারের উদ্যোগে আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু পরিবার এবং শেখ রাসেলকে জানতে একটি সহায়ক মাইল ফলক। ইতিহাস ঐতিহ্যগাঁথা জানান দিতে ‘শেখ রাসেল দিবস ২০২১ উদযাপন উপলক্ষে কুইজ প্রতিযোগীতার আয়োজনে এবার,- দেবীদ্বারের ঐতিহ্যবাহী এলাহাবাদ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল। যে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেগেছেন প্রবাসী মুজিবনগর সরকারের উপদেষ্টা ন্যাপ প্রধান প্রয়াত অধ্যাপক মোজাফ্ফ
এবার একসঙ্গে অভিনয় করবেন ওপার বাংলার সুপারস্টার জিৎ এবং এপার বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা সঞ্জয় সমদ্দার নির্মাণ করবেন ‘দ্বিতীয় পুরুষ’ নামক তার দ্বিতীয় সিনেমার কাজ। আর এই সিনেমাতেই একসঙ্গে দেখা যাবে তাদের। নির্মাতা সঞ্জয় সমদ্দার আগেই জানিয়েছেন, ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা জিৎ অভিনয় করবেন। আর এবার জানালেন, জিতের পাশাপাশি থাকবেন মোশাররফ করিমও। নির্মাতা বলেন, ‘দুজন
সারাদেশের ন্যায় রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মায় ইলিশ শিকারে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার ২৫ (অক্টোবর) মধ্যরাত থেকে নদীতে ইলিশ ধরতে অপেক্ষা করছে জেলেরা। সেইসাথে নৌকা ও জাল প্রস্তুত করেও দুশ্চিন্তায় রয়েছে তারা। গোয়ালন্দ মৎস্য অফিস সূত্রে জানাযায় গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশে ইলিশের উৎপাদন বাড়াতে ও ডিম ছাড়ার সুযোগ দিতে এবং ইলিশ বিক্রি করা, বিপণন, মজুত ও পরিবহন
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে নতুন করে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। আর আক্রান্তদের অধিকাংশই রাজধানীর বাসিন্দা। সোমবার (২৫ অক্টোবর) বিকেলে সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে ১৫৪ জন রাজধানী
আগামী ১৫ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল-কলেজ খোলার নির্দেশ দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার রাজ্যটির শিলিগুড়ির উত্তরকন্যায় অনুষ্ঠিত প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে উপস্থিত থেকে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন মমতা। মুখ্যসচিবকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, ‘৪ নভেম্বর কালীপূজা, ৬ তারিখ ভাই ফোঁটা, ১০ ও ১১ তারিখ ছোট পূজা এবং ১৩ নভেম্বর জগদ্বাত্রী পূজা। তাই ১৫ নভেম্বর থেকে
দিনাজপুরের হিলিতে বেসরকারী উন্নয়ন সংস্হা ‘বন্ধন’ এর ১২তম শাখা উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার ছাতনী চারমাথা মোড়ে শাখা অফিসটির শুভ উদ্বোধন করেন হাকিমপুর উপজেলার চেয়ারম্যান হারুন-উর-রশিদ হারুন। এউপলক্ষে বন্ধনের সভাপতি মনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা ও গ্রাহকদের মাঝে ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপস্হিত অতিথিরা। এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহীন, উপজেলা যুবলীগের সভাপতি আমিরুল ইসলাম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোকে ক্ষুধা ও নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করতে এবং এ অঞ্চলের জনগণের কল্যাণে কাজ করা উচিত। বাংলাদেশে নবনিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী আজ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। করিম জানান, প্রধানমন্ত্রী বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক
বরিশাল থেকে প্রতিদিন বিভিন্ন অভ্যন্তরীণ রুটে যাত্রী পরিবহণ করছে অর্ধশতাধিক স্পিডবোট। এসব নৌযানের ফিটনেস সার্টিফিকেট ও রুট পারমিট না থাকার পরও দাপিয়ে বেড়াচ্ছে বরিশালের ভোলাসহ প্রায় ১০টি রুটে। তবে এ বিষয়ে তেমন মাথাব্যথা নেই বিআইডব্লিউটিএ ও জেলা প্রশাসনের। যদিও বিআইডব্লিউটিএ বলছে, তারা অবৈধ নৌযান চলাচল বন্ধে চিঠি দিয়েছে। সেই চিঠির ধারাবাহিকতায় নৌপরিবহন অধিদপ্তরের উপ-সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুল হাসান লিটন এর
আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ সোমবার (২৫ অক্টোবর) বিকেলে একটি মাইনর অপারেশনের পর তাকে আইসিইউতে নেওয়া হয়। বর্তমানে তিনি সুস্থ ও বিপদমুক্ত বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিন বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন বলেন, আজ ম্যাডামের ছোট একটি বায়োপসি করা হয়েছে। অপারেশনের পর তিনি ছেলে
নওগাঁর ধামইরহাটে আন্তঃউপজেলা ফুটবল টূর্নামেন্টের সেমিফাইনাল খেলার উদ্বোধন করা হয়েছে। রামনারায়নপুর একতা ক্লাবের উদ্যোগে ২৫ অক্টোবর বিকেল ৪ রামনারায়নপুর ফুটবল মাঠে সেমিফাইনাল খেলার উদ্বোধন করেন রাম নারায়নপুর একতা ক্লাবের সভাপতি প্রধান শিক্ষক আবু সালেহ ও পৌরসভার প্যানেল মেয়র মেহেদী হাসান। কানায় কানায় পরিপূর্ণ দর্শকদের মন মাতানো খেলা উপহার দেন ধামইরহাট পৌরসভা বনাম চিরিপাড়ের যুব সমাজ একাদ্বশ। খেলায় ট্রাইবেকারে ৪-৫ গোলে চিরিপাড়ের
মধ্য রাতে (সোমবার ২৫ অক্টোবর) শেষ হচ্ছে সমুদ্রে মাছ শিকারের নিষেধজ্ঞা। ট্রলার, জাল মেরামত শেষে দেড়- দু’সপ্তাহের খাদ্য সামগ্রী নিয়ে এখন দল বেঁধে সাগরে যাত্রা করেছে উপকূলের অর্ধলড়্গাধিক জেলে ও কয়েক হাজার ট্রলার। ফলে কর্মচঞ্চল এখন উপকূলের জেলেপলস্নীসহ আড়ৎপাড়া। মন্দা কাটিয়ে মৌসুমের শেষ সময়ে সাগর-নদীতে মিলবে কাংখিত ইলিশ এমন প্রত্যাশা জেলেসহ মৎস্য বব্যসায়ীদের। প্রতি বছর আশ্বিন মাসের পূর্ণিমার শেষের দিকে গভীর
মাঠে অখেলোয়াড়সুলভ আচরণ করে শাস্তি পেয়েছেন বাংলাদেশ দলের ওপেনার লিটন দাস ও শ্রীলঙ্কার ফাস্ট বোলার লাহিরু কুমারা। লাহিরুকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানাসহ এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। লিটনের ম্যাচ ফির ১৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে, দেওয়া হয়েছে এক ডিমেরিট পয়েন্ট। আইসিসি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়। শারজায় গতকাল রোববার বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচে লিটনকে আউট করার পর লিটনের সঙ্গে
চুয়াডাঙ্গায় বিয়েবাড়িতে মাংস বেশি খাওয়াকে কেন্দ্র করে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বরপক্ষের তিনজনকে পিটিয়ে আহত করেছে কনেপক্ষের লোকজন। রোববার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ দশমিপাড়ায় এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় আহতদের সদর হাসপাতালে নেওয়া হয়। আহতরা হলেন-সদর উপজেলার সরোজগঞ্জের বোয়ালিয়া গ্রামের আলমগীর আলী ছেলে শাহা জামাল (২৮), একই এলাকার মৃত
বগুড়ার শেরপুরে ধর্ষণ মামলার এক মাস অতিবাহিত হলেও আসামীকে প্রকাশ্যে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। আসামীকে গ্রেফতারে থানা পুলিশের উদাসীনতার অভিযোগও পাওয়া যাচ্ছে। অপরদিকে মামলা তুলে নিতে ধর্ষিতা ও তার পরিবারকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শনসহ প্রাণনাশের হুমকি দেয়াতে জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে ভূক্তভোগী সুমনা আক্তার। এ ঘটনায় ২৫ অক্টোবর দুপুর ১২ টায় শেরপুর
ঝিনাইদহ কালীগঞ্জের বারফা গ্রামের আফছার বিশ্বাসের সন্তান প্রতারক মোঃ শামসুর রহমান ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান সেজে গ্রামের সাধারণ মানুষকে হয়রানি করছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে। তার অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। প্রতিবাদে ঝাড়– মিছিল করেছে নারীরাও। সোমবার সকাল ১০ টায় উপজেলার বারফা গ্রামে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ আশরাফুল ইসলাম খোকন।লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রকৃতপক্ষে শামছুর রহমান এলাকার একজন চিহ্নিত
কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের নয়াপাড়া গ্রামে মো.সাহাবুদ্দিন (৫৫) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৮ টার দিকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি ইউ.ডি মামলা হয়েছে। লাশ ময়না তদন্ত’র জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। সাহাবুদ্দিন এলাকায় মৎস্য ব্যবসার সাথে জড়িত রয়েছে। সে নিজের বাড়ীর সামনে আম গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। কলাপাড়া
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ২৮৯ জন।সোমবার (২৫ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
মাদারীপুরে ২০১৬ সালে গোয়েন্দা পুলিশের দায়ের করা ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনের মামলায় একজনের ১২ বছর ও বাকি ৫ আসামী ৮ বছর করে কারাদন্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লায়লাতুল ফেরদৌস এই দন্ড দেন। দন্ডপ্রাপ্ত সবার বাড়ি বরিশালের গৌরনদীর খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে। তারা হলেন, রহিম ফকিরের ছেলে রুবেল ফকির (২২), মৃত বারেক সরদারের ছেলে
মা ইলিশ রক্ষা অভিযানে গত ২১ দিনে গোটা বরিশাল বিভাগে ৬৩৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে। গত ৪ অক্টোবর থেকে শুরু হওয়া এ অভিযান চলবে আজ ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত। এছাড়া অভিযান চলার সময় গত ১৩ দিনে ৫৫ লাখ মিটারের বেশি জাল জব্দ করা হয়, যার বাজার মূল্য ১১ কোটি ৯৬ লাখ টাকার বেশি বলে জানিয়েছে বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তর। বরিশাল মৎস্য
একটি পোস্টার তৈরিতে খরচ হয়েছে ৬৯ টাকা। যদিও একই মানের পোস্টার ছাপাতে খরচ হওয়ার কথা সর্বোচ্চ ১০ টাকা। এমন অবাস্তব খরচ দেখিয়ে হাপিশ হয়েছে ৭৭ লক্ষ টাকা। শুধু তাই নয়, অ্যান্ড্রয়েড টেলিভিশন কেনার কথা থাকলেও, তা না করে বিজ্ঞাপণ চালিয়ে উঠিয়ে নেয়া হয়েছে ২১ কোটি টাকা। একই পোস্টারের একটি নমুনা নিয়ে রাজধানীর আরামবাগের একটি ছাপাখানায় গিয়ে জানতে চাওয়া হলো, হবহু এমন একটি