
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২১, ১:৩২

সারাদেশের ন্যায় রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মায় ইলিশ শিকারে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার ২৫ (অক্টোবর) মধ্যরাত থেকে নদীতে ইলিশ ধরতে অপেক্ষা করছে জেলেরা। সেইসাথে নৌকা ও জাল প্রস্তুত করেও দুশ্চিন্তায় রয়েছে তারা।
গোয়ালন্দ মৎস্য অফিস সূত্রে জানাযায় গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশে ইলিশের উৎপাদন বাড়াতে ও ডিম ছাড়ার সুযোগ দিতে এবং ইলিশ বিক্রি করা, বিপণন, মজুত ও পরিবহন করার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এই আইন অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানা ও কারাদন্ড প্রদান করা হয়।

জেলে কালিদাস হালদার বলেন, ২২ দিন পর নিষেধাজ্ঞার সময় শেষ হওয়ায় নদীতে ইলিশ ধরতে যাব কিন্তু অভিযানের আগে থেকে পদ্মায় তেমন ইলিশ পাইনাই। ধারদেনা করে নৌকা, জাল মেরামত করেছি মাছ না পেলে ঋনের বোঝা বেড়ে যাবে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অঃ দাঃ) মো. রেজাউল শরীফ জানান, মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে এপর্যন্ত ৫২ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান ও ১২জন জেলের কাছ থেকে ৫৪হাজার টাকা জরিমান আদায় করা হয়েছে। এর পাশাপাশি প্রায় সাড়ে ৫ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করে নদীর পাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস, জব্দকৃত ১৩টি জেলে নৌকা নিলামে ৯৭ হাজার টাকা বিক্রি এবং উদ্ধারকৃত ১৭৬ কেজি ইলিশ মাছ মাদ্রাসা ও এতিমখানায় প্রদান করা হয়েছে। এছাড়াও ৩৩ টি মোবাইল কোর্ট এর মাধ্যমে ৮১ টি অভিযান পরিচালনা করা হয়।
কোনো ট্যাগ পাওয়া যায়নি