যারা বলেন পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে দেশে ফ্যাসিবাদ সৃষ্টি হবে। আজকে যারা পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য নির্বাচন বানচালের জন্য চেষ্টা করছেন ,আমরা মনে করি তারা আবার ফ্যাসিস্টদের প্রতিষ্ঠিত করার জন্য পিআর চাচ্ছেন। এদেশে আমরা বিগত দিনে যে ভাবে সঠিক,সুন্দর সচ্ছ ভাবে মানুষের ম্যান্ডেল নিয়ে যারা নির্বাচিত হবে এবং সরকারে বসবে,তাদেরকে আমরা মেনে নিব। পিআর পিআর করে সেই ফ্যাসিস্টদের আবার যারা
পিরোজপুরের নাজিরপুরে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে উপজেলা নিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ বিষয়ক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় নাজিরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ অডিটোরিয়াম হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাজিয়া শাহনাজ তমা এর সভাপতিত্বে উক্ত আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ বিষয়ক প্রস্তুতি মূলক সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ, নাজিরপুর থানা অফিসার
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে জেলার ২৯টি পূজা মণ্ডপে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। সোমবার সকালে খাগড়াছড়ি রিজিয়ন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। তিনি পূজা উদযাপন কমিটির মাঝে ২ লাখ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন। এসময় খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর কাজী মোস্তফা আরেফিন,
“সবজ গ্রাম, সবুজ দেশ, এই আমাদের বাংলাদেশ” এ স্লোগানকে ধারণ করে সেচ্ছাসেবী সংগঠন ”বাতিঘর” এর উদ্যোগে পর্যটন নগরী কুয়াকাটায় ৫ শতাধিক তালের বীজ রোপণ করা হয়েছে। ২২ সেপ্টেম্বর (সোমবার) বিকেলে কুয়াকাটার তুলাতলী-কচ্ছপখালী সড়কের দুই পাশে এ তালের বীজ রোপণ করা হয়। এ সময় “বাতিঘর” সংগঠনের সভাপতি ইলিয়াস রেজা, সহ সভাপতি আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ প্রিন্স, সদস্য মাসুম খলিফা,
নোয়াখালীর বেগমগঞ্জে চেকের মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ইউসুফ চৌধুরীকে (৪৪) গ্রেপ্তার করেছে র্যাব-১১। তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং কুতুবপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি। রোববার দুপুরে উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের সেতুভাঙ্গা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইউসুফ চৌধুরী উপজেলার কুতুবপুর ইউনিয়নের ইব্রাহীম মৌলভী বাড়ির মৃত নুরুল হক চৌধুরীর ছেলে। জানা গেছে, তার বিরুদ্ধে চেকের মামলাসহ
ব্রাহ্মনবাড়িয়ার সরাইল উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে আর্সেনিক মুক্ত নিরাপদ নলকূপ স্থাপনের লক্ষে টিউবওয়েল মিস্ত্রীদের প্রশিক্ষন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সরাইল উপজেলা পরিষদ কনফারেন্স রুমে সকাল থেকে সারাদিন ব্যাপি উপজেলার ৩৯ জন টিউবওয়েল মেস্ত্রীদের নিয়ে এই প্রশিক্ষন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারি প্রকৌশলী মো: রূপক মিয়া সভাপতিত্বে প্রশিক্ষন কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা
স্থানীয় সরকার বিভাগের তিন কর্মকর্তা নতুন পাঁচটি ভ্রাম্যমাণ টয়লেট (ভিআইপি) পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রশিক্ষণ নিতে চীন সফরে যাচ্ছেন। স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মাহবুবা আইরিনের স্বাক্ষরিত সরকারি আদেশে এ ভ্রমণের অনুমোদন দেওয়া হয়েছে। সরকারি আদেশ অনুযায়ী, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. ফারুক হোসেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সহকারী প্রোকৌশলী মোহাম্মদ নুরুজ্জামান এবং উপসহকারী প্রোকৌশলী মোহাম্মদ জাকির হোসেন এই
শরতের রূপে উৎসবমুখর হয়ে উঠেছে খাগড়াছড়ি জেলা। পদ্মফুল, শিউলির ঘ্রাণ আর হলুদ পাতার ছোঁয়ায় সনাতন ধর্মাবলম্বীরা সানন্দে বরণ করে নিচ্ছেন দেবী দুর্গাকে। বছরের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে জেলার প্রতিটি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মৃৎশিল্পীরা প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ করেছেন। এখন চলছে রঙতুলির শেষ আঁচড়। সকাল থেকে রাত অবধি ব্যস্ত শিল্পীরা প্রাণ দিচ্ছেন দেবীর প্রতিমায়। পাশাপাশি মণ্ডপ
যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পর পশ্চিম তীর নিয়ে ফের সরব হয়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থি নেতারা। রোববার দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির ও অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ পৃথক বিবৃতিতে পশ্চিম তীরের ওপর ইসরায়েলি সার্বভৌমত্ব আরোপের দাবি জানান। বেন গভির তার বিবৃতিতে বলেন, এই স্বীকৃতির প্রতিক্রিয়ায় তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া জরুরি। তিনি দাবি করেন, পশ্চিম তীরের ওপর দ্রুত সার্বভৌমত্ব
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে ভাবীর উপর অভিমান করে নিজ ঘরের বাঁশের সাথে গলায় ফাঁস দিয়ে লাখি আক্তার (১৬) নামে একজন কিশোরীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। মৃত লাখি আক্তার (১৬) উপজেলার উজানচর বাহাদুরপুর গ্রামের বাসিন্দা নজির সরদারের মেয়ে। থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মৃত লাখির মা ৫/৭ দিন আগে তার স্বামী, মেয়ে ও ছেলের বউকে রেখে তার মেজো মেয়ের
জুলাই আন্দোলন চলাকালে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও গুলি চালানোর নির্দেশ দেওয়া একটি অডিও রেকর্ডিংয়ের কণ্ঠ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মিলে গেছে বলে জানিয়েছেন সিআইডির ডিজিটাল ফরেনসিক ল্যাবের কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক রুকনুজ্জামান। তিনি সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ সাক্ষ্য দিতে গিয়ে এ তথ্য জানান। রুকনুজ্জামান বলেন, পরীক্ষা করার জন্য ওই অডিও রেকর্ডিং তাদের কাছে জমা দেওয়া হয়েছিল। পরীক্ষার পর দেখা
কুড়িগ্রামের উলিপুরে সাবেক মহিলা ইউপি সদস্য সাহেরা খাতুনের (৭২) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উলিপুর পৌরসভার রামদাস ধনিরাম মৌজার খেয়ারপাড় গ্রামে তার নিজ বাড়ির রান্নাঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। পরিবার ও প্রতিবেশীদের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। চার বছর আগে স্ট্রোকের পর থেকেই তিনি অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন। এর আগেও
নির্বাচন কমিশনের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, কমিশনের অনুমোদনের পর খুব শিগগিরই ছয়টি নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে। কমিশনের স্বাক্ষর শেষে এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানা গেছে। সূত্র মতে, ২২টি দলের মাঠ পর্যায়ের যাচাই-বাছাই শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আম জনগণ পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি এবং বাংলাদেশ জাতীয় লীগসহ ছয়টি দলকে চূড়ান্তভাবে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত
শিক্ষা ও নৈতিকতার আদর্শ ভেঙে আজ ভয়ংকর বাণিজ্যের রূপ নিয়েছে ঝিনাইদহের স্কুল-কলেজগুলো। শিক্ষা মন্ত্রণালয়ের কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও বাজার, ফুটপাত ও অনলাইন প্ল্যাটফর্মে অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ গাইড বই। এর সঙ্গে জড়িয়ে পড়েছেন একদল অসাধু প্রধান শিক্ষক ও অধ্যক্ষ, যারা মোটা অঙ্কের টাকার বিনিময়ে গাইড মাফিয়াদের সঙ্গে গোপন আঁতাত গড়ে তুলেছেন। অভিযোগ রয়েছে, জেলার ৪২১টি শিক্ষা প্রতিষ্ঠানের অনেকেই শিক্ষার্থীদের মাথাপিছু ৩৫০ থেকে
নোয়াখালীর বেগমগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে প্রশিক্ষণ প্রাইভেট কার পুকুরে পড়ে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত তরুণের নাম রাজিব হোসেন (২০)। তিনি উপজেলার জিরতলী ইউনিয়নের মুজাহিদপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চৌমুহনী-টু-মাইজদী সড়কের কাজী নগর গ্রামের সর্দার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, কাজী নগর গ্রামের ইব্রাহীম সম্প্রতি একটি প্রশিক্ষণ গাড়ি
দেশের বাজারে সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি মেনুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন দাম সমন্বয়ের প্রস্তাব দিলে বাণিজ্য মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নেয়। সোমবার বাণিজ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকটি অনুষ্ঠিত হয় বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের
কক্সবাজারের টেকনাফের দুর্গম পাহাড়ে লুকিয়ে থাকা মানবপাচারকারীদের আস্তানায় র্যাব-বিজিবি, কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে মুক্ত করা হয়েছে ৮৪ জন ভুক্তভোগীকে। একই অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ মানবপাচারকারী চক্রের ৩ সদস্যকে আটক করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিজিবি ও র্যাব কর্তৃপক্ষ। ভুক্তভোগীরা জানান, তাদের মধ্যে কেউ অপহৃত হয়েছেন, আবার কেউ স্বেচ্ছায় মালয়েশিয়া
নোয়াখালী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টুকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম। তিনি জানান, রবিবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি ভাড়া বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে আটক করে। গ্রেপ্তারকৃত পিন্টু নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কৃঞ্চরামপুর এলাকার
রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার ভক্ত রাসেল মোল্লা হত্যা মামলার সঙ্গে সংশ্লিষ্ট চুরি ও লুটের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবকের নাম মো. সজিব শেখ (২৬)। তিনি উপজেলার উজানচর ইউনিয়নের নতুনপাড়া এলাকার উজ্জল শেখের ছেলে। পুলিশ জানায়, রবিবার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে উজানচরের নতুনপাড়ায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ তথ্য সোমবার দুপুরে নিশ্চিত করেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার
টাঙ্গাইলের সিপিসি-৩, র্যাব-১৪ ক্যাম্প পৃথক অভিযানে দুইটি ধর্ষণ মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে। প্রথমটি কুড়িগ্রামের রৌমারী থানার ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত মোঃ শাহজাহান আলী (৪০) এবং দ্বিতীয়টি গাজীপুরের শ্রীপুর থানার ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত রাসেল (২৪) এর বিরুদ্ধে পরিচালিত হয়েছে। প্রথম ঘটনার তথ্য অনুযায়ী, ভুক্তভোগী একজন বিধবা নারী, যার স্বামী ৭ বছর আগে মারা যান। অভিযুক্ত মোঃ শাহজাহান আলী নিয়মিতভাবে ভুক্তভোগীকে
জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আজ বৈঠক করবে ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচনী টিম। সোমবার বিকেল ৩টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের নিশ্চিত করেছেন, বৈঠকে নির্বাচনের স্বচ্ছতা, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। বৈঠকে ইইউ জানাবে, গণতান্ত্রিক নির্বাচনে তারা সবসময় সহায়ক ভূমিকা পালন করে এসেছে। বাংলাদেশের নির্বাচনও তারা
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলা জোরদার হয়েছে, যার ফলে গাজা শহরের সাবরা এলাকায় অন্তত ২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতরা 모두 একই পরিবারের সদস্য বলে জানা গেছে। রোববার ভোরে চালানো এই হামলায় একাধিক বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, এখনও প্রায় ৫০ জন মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা থাকতে পারেন। স্থানীয় উদ্ধারকারীরা এবং সাধারণ মানুষ খালি হাতে ধ্বংসস্তূপ সরিয়ে বেঁচে থাকা
কুমিল্লার দেবীদ্বারে নিখোঁজ নাটক সাজিয়ে স্ত্রীসহ পরিবারের সদস্যরা করিম ভূঁইয়া (৫০)কে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। নিহতের স্ত্রী তাসলিমা বেগম ও শ্যালক মোজাম্মেলসহ অন্য আসামিরা কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করেছেন। নির্যাতিতার অভিযোগ অনুযায়ী করিম ভূঁইয়া প্রায়ই স্ত্রী ও মেয়ের সঙ্গে ঝগড়া করত এবং শারীরিক ও মানসিক নির্যাতন করত। মাদক সেবনের কথাও
দেশের সাতটি জেলায় ঝড় এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজারের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই অবস্থায় নদীবন্দরগুলোকে প্রথম সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, এসব এলাকার মানুষকে ঝড়ো