
প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ১৮:৫৬

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় নিখোঁজের তিন দিন পর নিজ বাড়ির রান্নাঘরের এক কোণ থেকে ১১ বছর বয়সী শিশু আয়েশা মনির লাশ উদ্ধার করেছে পুলিশ। প্লাস্টিকের বস্তায় মোড়ানো ও গলায় ওড়না পেঁচানো অবস্থায় লাশ উদ্ধারের ঘটনায় পুরো এলাকাজুড়ে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
