টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে।নানা কারণে ২২৯ দিন বন্ধ থাকার পর আসন্ন পর্যটন মৌসুমকে সামনে রেখে অবশেষে ৩১০ জন পর্যটক নিয়ে পরীক্ষামূলকভাবে চলাচল শুরু করে।১৬ নভেম্বর সকাল সাড়ে ৯ টায় টেকনাফের দমদমিয়া ঘাট থেকে কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন ৩১০ জন পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওয়ানা হয়ে দুপুর সাড়ে বারোটার দিকে সেন্টমার্টিনে পৌঁছে। পর্যটক বোঝাই জাহাজটি দ্বীপে পোঁছলে সেখানকার
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বরিশালে এসে পৌঁছালেন। আজ বুধবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বরিশাল বিমানবন্দরে এসে পৌছান তিনি। বরিশাল বিমানবন্দরে তাকে স্বাগত জানান বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান (বিপিএম-বার)সহ বিএমপি'র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ একটি সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ
কোনো সিরিজ বা টুর্নামেন্টের আগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ঘোষণা মানেই নাটকীয় পরিবেশ। যতটা না রোমাঞ্চ তার চেয়ে বেশি থমথমে অবস্থা! পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা নিয়েও নাটক জমল বেশ। ১৯ তারিখ সিরিজ শুরু হবে, দিন আছে মাত্র ৩টি। দিচ্ছি-দেবো করে দল ঘোষণা হলো আজ ১৬ নভেম্বর। ধীরে-সুস্থে ঘোষিত ১৬ সদস্যের দলে আছে বেশ চমক। ইনজুরির কারণে সাকিব
দেশের পারিবারিক আদালতের মামলা পরিচালনার ক্ষেত্রে মূল ব্যক্তির অনুপস্থিতিতে অন্যকে ক্ষমতা অর্পণ করা যাবে না। অর্থাৎ পাওয়ার অব অ্যাটর্নি দেওয়া যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এছাড়া পারিবারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন করার ক্ষেত্রে দেওয়ানী কার্যবিধির ১১৫ ধারা প্রয়োগ বাধা হবে না বলেও রায়ে বলা হয়।মঙ্গলবার (১৬ নভেম্বর) বিচারপতি এ কে এম আবদুল হাকিম, বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও
আবাসিক গ্যাস সংযোগে গ্রাহকদের চাহিদা পত্রের টাকা জমা দেওয়ার দীর্ঘ ছয় বছর অপেক্ষার পরও সংযোগ না পাওয়ায় সাভারে গ্যাস অফিসের সামনে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী গ্রাহক ও ঠিকাদার প্রতিষ্ঠান গুলো।মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কে পাশে তিতাস গ্যাস এন্ড ডিস্ট্রিবিইশন কোম্পানী লিমিটেড সাভার শাখার অফিসের সামনে এ বিক্ষোভ করেন তারা। তিতাসগ্যাস ঠিকাদার প্রতিনিধি কল্যান সমিতি সাভার ঢাকা ও ভুক্তভোগী গ্রাহকদের উদ্দ্যোগে এ
মোংলা বন্দরে পশুর চ্যানেলের হাড়বাড়িয়া এলাকায় কয়লাবোঝাই একটি বাল্কহেড ডুবির ঘটনায় দুই ষ্টাফকে উদ্ধার করা গেলেও এখনও নিঁখোজ রয়েছেন পাঁচজন।নিঁখোজদের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে কোস্ট গার্ড। সোমবার (১৫ নভেম্বর) হাড়বাড়িয়ার ৯ নম্বর এ্যাংকরে থাকা একটি বিদেশি জাহাজ থেকে কয়লা বোঝাই করে ছেড়ে আসার পর সেলিং হওয়া অপর একটি বিদেশী জাহাজের সাথে ধাক্কা লেগে বাল্কহেডটি ডুবে যায়। দুর্ঘটনাকবলিত এলাকায় বিদেশি জাহাজ এম,ভি এলিনাবি'তে
বুকে ব্যথা অনুভব করায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউতে) ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দিনগত রাত দেড়টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন তিনি।বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করায় তাকে রাতে হাসপাতালে নিয়ে
লাতিন আমেরিকা অঞ্চলের দ্বিতীয় দল হিসেবে কাতার বিশ্বকাপ নিশ্চিত করলো আর্জেন্টিনা। বুধবার (১৭ নভেম্বর) সুপার ক্লাসিকোতে ব্রাজিলের বিপক্ষে গোল শূন্য ড্র করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা। দিনের ওপর ম্যাচে চিলিকে ২-০ ব্যবধারে হারিয়েছে ইকুয়েডর। ফলে বাছাইয়ের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনা ২০২২ বিশ্ব আসরের টিকিট পেয়ে গেল।দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) নিজেদের টুইটারে পোস্ট দিয়ে লিওনেল মেসি নেতৃত্বাধীন আর্জেন্টিনাকে অভিন্দন
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরও ৭ হাজার ১১২ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৪ লাখ ৮৪ হাজার ৮১২ জন। এর আগে (মঙ্গলবার) ৫ হাজার ২২০ জনের মৃত্যু এবং ৪ লাখ ৪৭ জন আক্রান্ত হয়েছিলেন। বুধবার (১৭ নভেম্বর) সকালে করোনা আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনায় বিশ্বজুড়ে
কোনো মুসলিমের জন্য সুসম্পর্ক নষ্ট করা মারাত্মক গুনাহ। হাদিসের নির্দেশনায় সম্পর্ক নষ্টের পরিণতি ভয়াবহ। যতক্ষণ না পর্যন্ত তারা সুসম্পর্ক তৈরি করে ততক্ষণ পর্যন্ত গুনাহ হতে থাকে।তবে যদি কেউ মহান আল্লাহর জন্য কারো সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তার জন্য কেউ গুনাহগার হবে না।প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুসলিম উম্মাহকে সম্পর্ক ছিন্নের গুনাহ থেকে ক্ষমা পেতে যেমন দিকনির্দেশনা দিয়েছেন আবার এর
একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজশাহীর নিজ বাসভবনে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, হাসান আজিজুল হকের মৃত্যু দেশের সাহিত্যাঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। দেশের সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে
প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের জানাজা নামাজা মঙ্গলবার বাদ জোহর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বিশ্ববিদ্যালয় কবরস্থানে লাশ দাফন করা হবে।সোমবার রাত সাড়ে দশটার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের প্রশাসক সহযোগী অধ্যাপক ড. আজিজুর রহমান। তিনি জানান, 'কথাসাহিত্যিক হাসান আজিজুল হক আজ সোমবার রাত ৯ টা ১৫ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। উপমহাদেশের
প্রায় ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ হওয়ার পর আন্তর্জাতিক বাজারে দাম কমেছে মার্কিন ডলারের। ডলার সূচকে গত শুক্রবার (১২ নভেম্বর) এর অবস্থান ছিল ৯৫ দশমিক ২৬৬, যা ২০২০ সালের জুলাইয়ের পর থেকে সর্বোচ্চ। কিন্তু সোমবার (১৫ নভেম্বর) এই সূচক ০.১৩ শতাংশ কমে ৯৫ দশমিক ১২০ দাঁড়িয়েছে।ডলার সূচকের মাধ্যমে ইউরো, পাউন্ড, জাপানি ইয়েন, কানাডিয়ান ডলার, সুইডিশ ক্রোনা ও সুইস ফ্রা’র বিপরীতে মার্কিন
প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৫ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক অধ্যাপক মলয় কুমার ভৌমিক বিষয়টি নিশ্চিত করেছেন। হাসান আজিজুল হক ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যবগ্রামে জন্মগ্রহণ করেন। জীবনের অধিকাংশ সময় তিনি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ নিতে আবারও তার পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করা হয়েছে।সম্প্রতি খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ আবেদন করেন। দুদিন আগে তা আইন মন্ত্রণালয়ে মতামতের জন্য পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সোমবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় জাগো নিউজকে এ তথ্য জানান। তিনি বলেন, কিছুদিন আগে খালেদা জিয়ার
সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ৩২২টি বাস ও মিনিবাসকে ৩ লাখ ৯৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ১০টি ভ্রাম্যমাণ আদালত আজ সোমবার (১৫ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রামে এ অভিযান চালায়। বিআরটিএ’র পরিচালক (এনফোর্সমেন্ট) মো. সরওয়ার আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এছাড়া বেপরোয়া ও ঝুঁকিপূর্ণ গাড়ি চালানোর অপরাধে ২
বস্তিবাসীদের জন্য আগামীকাল মঙ্গলবার (১৬ নভেম্বর) থেকে করোনার টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহেদ মালিক।সোমবার (১৫ নভেম্বর) বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএস) কোভিড টিকা পরিবহনে রেফ্রিজারেটর ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, আমরা প্রথমে মহাখালীর কড়াইল বস্তি থেকে টিকাদান কর্মসূচি শুরু করবো। ওখানে প্রায় তিন লাখ
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল বলেছেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে হতাহতের ঘটনা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) উৎকণ্ঠার বিষয়টি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ অবগত আছে। তিনি বলেন, তাদের সঙ্গে আমরা আলাদা বৈঠক করিনি।কিন্তু তাদেরকে বার্তা দিই। ইউপি নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে সোমবার (১৫ নভেম্বর) নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।ক্ষমতাসীন দলের মনোনীত ও বিদ্রোহী প্রার্থীদের মধ্যে সহিংসতা হয়,
বাংলাদেশের খুব কম নায়িকাই আছেন, যারা জীবন্ত কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার গাওয়া গানে ঠোঁট মেলাননি। তবে মজার ব্যাপার হলো, রুনা লায়লা তার ৫৭ বছরের বর্ণাঢ্য সংগীত ক্যারিয়ার শুরু করেছিলেন ১২ বছরের এক কিশোরের জন্য গান গেয়ে। ১৯৬৪ সালে বাবা সৈয়দ মোহাম্মদ এমদাদ আলীর অনুমতি নিয়ে সাড়ে ১১ বছর বয়সে পাকিস্তানের ‘জুগনু’ চলচ্চিত্রে প্রথম প্লেব্যাক করেন রুনা লায়লা। ‘গুড়িয়াসি মুন্নী মেরি ভাইয়া
শরীয়তপুর সদর হাসপাতালে গিয়ে চিকিৎসকদের রুম তালা মারা দেখে দৈনিক ভোরের পাতার ব্যুরো চীফ মোহাম্মদ জামাল মল্লিক ও স্থানীয় সাপ্তাহিক হৃদয়ে শরীয়তপুর পত্রিকার স্টাফ রিপোর্টার নাসিরুল ইসলাম বলেন সকাল ১০টা বাজেও হাসপাতালে সব রুম তালা মারা ডাক্তার নেই, একথা শুনেই ১০৫ নাম্বার রুমে থাকা ডাক্তার ক্ষেপে গেলেন, করলেন সাংবাদিকদের সাথে খারাপ ব্যবহার। সোমবার সকাল ১০ টায় শরীয়তপুর সদর হাসপাতালে এই ঘটনা
আর ক’দিন পরে বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে হবে বাংলাদেশ প্রমীলা দলকে। এর আগে ভালোভাবেই নিজেদের জ্বালিয়ে নিচ্ছেন বাঘিনীরা।জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জয় তুলে নিয়ে স্বাগতিক দলটিকে ৩-০ ব্যবধানে হারিয়ে সিরিজ জয় করে তারা। বুলাওয়েতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২৭.২ ওভারে মাত্র ৭২ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন শারনে মায়ার্স। তাছাড়া তাদের ছয়জন
পাঁচ ঘণ্টা বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে আবারও পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। বন্দরের সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় বন্দরের প্রবেশ মুখে ভারত থেকে আমদানিকৃত পাথরবাহী ট্রাক বিকল হয়ে যাওয়ায় সাড়ে ১১টা থেকে বন্দরের কার্যক্রম বন্ধ ছিল।সোমবার (১৫ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় বিকল ট্রাকটি সরিয়ে নেওয়ায় বন্দর দিয়ে পুনরায় আমদানি-রফতানি শুরু হয়। হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ফজলে নূর তাপস জানান, রাজধানীর উপর যানবাহনের চাপ কমাতে ঢাকার প্রবেশপথে চারটি আন্তঃজেলা বাস টার্মিনাল ও বাস ডিপো স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এগুলি নির্মিত হওয়ার পর কোনো দূরপাল্লার বাস রাজধানীতে প্রবেশ করতে পারবে না। সোমবার নগর ভবনে নিজ কার্যালয়ে বাসসকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন মেয়র ফজলে নূর তাপস।তিনি বলেন, নগরীর তীব্র যানজট নিরসনে
চাঁদপুরের ফরিদগঞ্জে একই সঙ্গে জন্ম ৩ বছর বয়সের আবদুল্লাহ ও আবদুর রহমান। দু’জনের একই সাথে বেড়ে উঠা। সোমবার দুপুরে উপজেলার আলোনিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে জমজ এই দুই শিশু’র মৃত্যু হয়। তাদের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুকুরে ডুবে মারা যাওয়া আবদুল্লাহ ও আবদুর রহমান আলোনিয়া গ্রামের জসিম উদ্দিনের জমজ সন্তান। জসিম উদ্দিন জানান, সকাল থেকে জমজ দু’ছেলে