
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২১, ১:৫৯

শরীয়তপুর সদর হাসপাতালে গিয়ে চিকিৎসকদের রুম তালা মারা দেখে দৈনিক ভোরের পাতার ব্যুরো চীফ মোহাম্মদ জামাল মল্লিক ও স্থানীয় সাপ্তাহিক হৃদয়ে শরীয়তপুর পত্রিকার স্টাফ রিপোর্টার নাসিরুল ইসলাম বলেন সকাল ১০টা বাজেও হাসপাতালে সব রুম তালা মারা ডাক্তার নেই, একথা শুনেই ১০৫ নাম্বার রুমে থাকা ডাক্তার ক্ষেপে গেলেন, করলেন সাংবাদিকদের সাথে খারাপ ব্যবহার। সোমবার সকাল ১০ টায় শরীয়তপুর সদর হাসপাতালে এই ঘটনা ঘটে।
এবিষয়ে সাংবাদিক মোহাম্মদ জামাল মল্লিক বলেন, সহকর্মী নাসিরুল ইসলামকে নিয়ে সকাল ১০ টায় শরীয়তপুর সদর হাসপাতালে যাই এসময় ডাক্তারদের ও এক্সে রুম তালা মারা দেখে আমি নাসিরকে বলি কিরে ১০ টা বাজে হাসপাতালে সব রুম তালা মারা ডাক্তার নাই। তখন ১০৫ নাম্বার রুমে বসা ডাক্তার তারিকুল ইসলাম আমাকে বলে এই এদিকে আয় ডাক্তার দেখোছ না এই যে ডাক্তার কি কারনে আইছোছ বেরহ, ডাক্তার দেখেনা।

চিকিৎসক আমার সাথে তুই করে এবং খারাপ ভাষা ব্যবহার করলে আমি তাকে বলি আমার সাথে আপনার পরিচয় নাই আমাকে তুই করে বলেন কেনো,একথা বললে চিকিৎসক আরো ক্ষেপে যায়। তখন সাংবাদিক নাসির ভিডিও করলে আমাদের হাসপাতাল থেকে বের করে দেয় চিকিৎসক তারিকুল ইসলাম। এবিষয়ে শরীয়তপুর সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার মনির আহমেদ খানকে জানালে তিনি বলেন, নাইট ডিউটি করার কারনে ম্যাজাস গরম ছিলো হয়তোবা তাই। আমি বিষটি দেখবো।
কোনো ট্যাগ পাওয়া যায়নি