
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২১, ১:২৯

পাঁচ ঘণ্টা বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে আবারও পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। বন্দরের সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় বন্দরের প্রবেশ মুখে ভারত থেকে আমদানিকৃত পাথরবাহী ট্রাক বিকল হয়ে যাওয়ায় সাড়ে ১১টা থেকে বন্দরের কার্যক্রম বন্ধ ছিল।সোমবার (১৫ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় বিকল ট্রাকটি সরিয়ে নেওয়ায় বন্দর দিয়ে পুনরায় আমদানি-রফতানি শুরু হয়।
হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বলেন, সোমবার দুপুরে ভারত থেকে হিলি বন্দরে আমদানিকৃত পাথর নিয়ে আসা একটি ট্রাক বন্দরের প্রবেশ মুখে বিকল হয়ে পড়ে। এ জন্য আমদানি-রফতানি বন্ধ ছিল। ট্রাকটি কিছুটা সচল করে রেললাইন থেকে সরিয়ে বালুরচরে রাখা হয়। এরপর আমদানি-রফতানি পুনরায় শুরু হয়।
তিনি বলেন, যেহেতু পাঁচ ঘণ্টা বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ ছিল সেহেতু বন্দর দিয়ে যে পরিমাণ পণ্য আমদানি-রফতানি হয় তার চেয়ে কম আমদানি হয়েছে। এতে পেঁয়াজবাহী ট্রাক ভারতে আটকা পড়বে। আমদানিকারকদের ক্ষতির মুখে পড়তে হবে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি