
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২১, ১৬:৫২

মোংলা বন্দরে পশুর চ্যানেলের হাড়বাড়িয়া এলাকায় কয়লাবোঝাই একটি বাল্কহেড ডুবির ঘটনায় দুই ষ্টাফকে উদ্ধার করা গেলেও এখনও নিঁখোজ রয়েছেন পাঁচজন।নিঁখোজদের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে কোস্ট গার্ড। সোমবার (১৫ নভেম্বর) হাড়বাড়িয়ার ৯ নম্বর এ্যাংকরে থাকা একটি বিদেশি জাহাজ থেকে কয়লা বোঝাই করে ছেড়ে আসার পর সেলিং হওয়া অপর একটি বিদেশী জাহাজের সাথে ধাক্কা লেগে বাল্কহেডটি ডুবে যায়।
দুর্ঘটনাকবলিত এলাকায় বিদেশি জাহাজ এম,ভি এলিনাবি'তে থাকা টি হক কোম্পানীর সুপার ভাইজার মো: লোকমান বলেন,বাল্কহেড ডুবে যাওয়ার সময় দুইজনকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে কোস্ট গার্ড নিয়ে গেছে।শুনেছি বাল্কহেডে পাঁচ থেকে ছয়জন ষ্টাফ ছিলো।কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়,উদ্ধার হওয়া দুই ষ্টাফের দেওয়া তথ্য মতে বাল্কহেডটিতে সাতজন লোক ছিলেন।তাই বাকি পাঁচজনই নিঁখোজ বলে তারা কোস্ট গার্ডকে জানিয়েছেন।
কয়লা আমদানীকারক প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের প্রতিনিধি মো: আশিকুর রহমান জানান,বন্দরের হাড়বাড়িয়া এলাকার ৯ নম্বর এ্যাংকরে অবস্থানরত বিদেশী জাহাজ এম,ভি এলিনাবি থেকে সোমবার রাতে ছয়শ' থেকে সাড়ে ছয়শ' মেট্টিক টন কয়লা বোঝাই করে বলগেট এম,ভি ফারদিন।কয়লা বোঝাই শেষে ওই বিদেশি জাহাজ ছেড়ে প্রায় সাতশ' গজ দূরে যেতেই সোমবার রাত ৯টা ২৫ মিনিটের দিকে সেলিং হওয়া অপর একটি বিদেশি জাহাজের সাথে কয়লাবোঝাই বাল্কহেডটি ধাক্কা লেগে ডুবে যায়।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখরউদ্দিন বলেন,জাহাজের সঙ্গে ধাক্কা লেগে যে বাল্কহেডটি ডুবেছে সেটি সম্পূর্ণ বেআইনিভাবে পণ্য পরিবহণ করছিল।কারণ এক হ্যাজ বিশিষ্ট বাল্কহেড ডিজি শিপিং থেকে নিষিদ্ধ।এ বাল্কহেড বালু ছাড়া অন্য কোন পণ্য পরিবহণ করতে পারবেনা।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
তিনি বলেন,এটির (বাল্কহেড) বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নেবো।বাল্কহেডটির চলাচলে নিজস্ব কোনো যোগাযোগ (যান্ত্রিক বার্তা আদান-প্রদাণ) ব্যবস্থা নেই।ফলে বাল্কহেডটি জানেও না যে ওই সময়ে মার্চেন্ট শিপ মুভমেন্ট হচ্ছিল,তাই দুইটি বিদেশি জাহাজ সেলিং হয়ে যাওয়ার সময় একটির পিছনের অংশে ধাক্কা খেয়ে সেটি ডুবে যায়। তিনি আরও বলেন, বাল্কহেডটি মূল চ্যানেলের বাহিরে পূর্ব পাশে ডুবেছে,এতে জাহাজ চলাচলে কোনো সমস্যা হবেনা। এর আগে গত ৮ অক্টোবর সার নিয়ে বন্দরের পশুর নদীতে ও ৯ অক্টোবর পাথর নিয়ে ফেয়ারওয়ে বয়া এলাকায় দুইটি কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটে।

Attachments area