
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২১, ২:৫৫

সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ৩২২টি বাস ও মিনিবাসকে ৩ লাখ ৯৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ১০টি ভ্রাম্যমাণ আদালত আজ সোমবার (১৫ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রামে এ অভিযান চালায়।
বিআরটিএ’র পরিচালক (এনফোর্সমেন্ট) মো. সরওয়ার আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এছাড়া বেপরোয়া ও ঝুঁকিপূর্ণ গাড়ি চালানোর অপরাধে ২ চালককে কারাদণ্ড দিয়েছেন। একই অপরাধের পুনরাবৃত্তির কারণে ১টি গাড়ি ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে।জরিমানা করা ৩২২টি গাড়ির মধ্যে ২৪৮টি ডিজেল এবং ৭৪টি সিএনজিচালিত বাস ও মিনিবাস রয়েছে বলে জানিয়েছে বিআরটিএ।

কোনো ট্যাগ পাওয়া যায়নি