বুধবার, ২১ অক্টোবর, ২০২৬৫ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়বাংলাদেশ

ইসির উৎকণ্ঠা আ.লীগ জানে: সিইসি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২১, ২:৭

শেয়ার করুনঃ
ইসির উৎকণ্ঠা আ.লীগ জানে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল বলেছেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে হতাহতের ঘটনা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) উৎকণ্ঠার বিষয়টি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ অবগত আছে। তিনি বলেন, তাদের সঙ্গে আমরা আলাদা বৈঠক করিনি।কিন্তু তাদেরকে বার্তা দিই।  ইউপি নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে সোমবার (১৫ নভেম্বর) নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।ক্ষমতাসীন দলের মনোনীত ও বিদ্রোহী প্রার্থীদের মধ্যে সহিংসতা হয়, দায় আসে ইসির ওপর, এমন কোনো ধরনের বার্তা তাদের দেওয়া হয়েছে কিনা; সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে কেএম নূরুল হুদা বলেন, তারা (আওয়ামী লীগ) জানে আমাদের উৎকণ্ঠা আছে। তাদেরকে বার্তা দেওয়া আছে যেন বিষয়গুলো নিয়ন্ত্রণে রাখে।

এ সময় নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগের মারামারি হয় বলে যেটা বলছেন, সেটা আমরা নিতে পারিনি। ঘটনা হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর। আমাদের কাছে সবাই স্বতন্ত্র প্রার্থী। আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগের মারামারি হচ্ছে, এটা বলা হলে তা টুইটিং কমেন্টস হয়ে যাবে। বিষয়টি তদন্ত না করে কমেন্টস করা যায় না।সিইসি বলেন, দলীয় লোকজন বঞ্চিত থাকার কারণে এমন হতে পারে। এ ধরনের বিশ্লেষণ গণমাধ্যমে আমরা দেখেছি। তবে, আমাদের নিজস্ব কোন বিশ্লেষণ নেই। এটা আমরা করতেও পারিনি।

আরও

সাত দিন বন্ধ থাকবে জন্ম-মৃত্যু নিবন্ধনের অনলাইন ব্যবস্থা

সাত দিন বন্ধ থাকবে জন্ম-মৃত্যু নিবন্ধনের অনলাইন ব্যবস্থা

সাংবাদিকদের আরেক এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বৈধ অস্ত্র জমা নেওয়া হয়। আর অবৈধ অস্ত্রের বিষয়টি নিয়ে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জানিয়েছি। দুই-একটি জায়গায় যেটা ঘটেছে তা অবশ্যই নিন্দনীয়। কিন্তু দেখা যায় কোনো একটি ঘটনা ঘটলে টিভিতে সেটা বার বার দেখানো হয়। বার বার দেখানোর ফলে মানুষের মধ্যে একটি ধারণা জন্মে যেসব জায়গায় এই ঘটনা ঘটছে। কিন্তু সারা দেশের চিত্র তো আসলে তা নয়।‘যেসব জায়গায় মারামারি বা সহিংস ঘটনা ঘটে, সেগুলো চিহ্নিত। সব সময় সেসব জায়গাতেই সহিংস ঘটনা ঘটে। এটা আসলেই ঠেকানো সম্ভব না’।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সিইসি আরও বলেন, যেসব মৃত্যুর ঘটনা ঘটছে সেটা স্বাভাবিক নয়। আমাদের কাছে একটি মৃত্যুও স্বাভাবিক নয়। আমরা কেউই প্রাণহানি চাই না। এজন্য আমরা ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি।‘আমাদের অনুরোধ থাকবে প্রার্থী, সমর্থক ও রাজনৈতিক দলগুলোর প্রতি তারা যেন সহনশীল হোন’।প্রশ্নোত্তর পর্বের আগে কেএম নূরুল হুদা লিখিত বক্তব্যেও নিজেদের অবস্থান তুলে ধরেন।

আরও

পূজামণ্ডপ পরিদর্শনে সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

পূজামণ্ডপ পরিদর্শনে সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

তিনি বলেন, নির্বাচনকে ঘিরে কয়েকটি এলাকায় হতাহতের ঘটনা ঘটেছে। তার কোনোটাই প্রত্যাশিত ও কাম্য নয়। ঘটনাগুলোর ওপর বিশ্লেষণমূলক প্রতিবেদন হয়েছে। তাতে দেখা গেছে এর পেছনে ছিল নির্বাচনকে সামনে রেখে আধিপত্য বিস্তার, বংশীয় প্রভাব, ব্যক্তিগত শত্রুতা, রাজনৈতিক কোন্দল ইত্যাদি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সারা দেশে নির্বাচনী সহিংসতায় প্রাণহানির ঘটনা ঘটেছে। তবে, এসব প্রাণহানির ঘটনার সবগুলো নির্বাচনী সংঘর্ষের কারণে হয়েছে কিনা তা অনুসন্ধানের দাবি রাখে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

সংবাদমাধ্যমের প্রতিবেদনে জনমনে যাতে বিভ্রান্তি না ছড়ায়, সেজন্য সিইসি পরিসংখ্যান তুলে ধরে বলেন, ২য় পর্যায়ে ৮৩৩টি ইউপির নির্বাচনে আট হাজার ৪৭২টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে মাত্র ১৬টি কেন্দ্রের ভোটগ্রহণ প্রিজাইডিং অফিসারের নিয়ন্ত্রণ বহির্ভূত হওয়ার কারণে বন্ধ করা হয়। যা মোট ভোটকেন্দ্রের মাত্র ১৮ শতাংশ। তারপরও ভোটকেন্দ্রের বাইরে বিচ্ছিন্ন হানাহানির ঘটনা ঘটেছে এবং তাতে প্রাণহানিও হয়েছে যা কাম্য নয়। তথ্যাদি বিশ্লেষণ করলে দেখা যায় নির্বাচন অংশগ্রহণমূলক এবং প্রতিযোগিতার মধ্য দিয়েই অনুষ্ঠিত হয়েছে। টেলিভিশনের সরাসরি সম্প্রচারে ভোটারদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ এবং অবাধ নির্বাচনের খবর প্রচার করা হয়েছে। তাতে উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার সচিত্র প্রতিবেদন প্রচারিত হয়েছে।

তিনি বলেন, নির্বাচনের সময়ে নরসিংদী জেলার রায়পুরের একটি দুর্গম চর এলাকায় হতাহতের সংখ্যা সবচেয়ে বেশি। গণমাধ্যমে এসেছে গত ১০ বছরে আধিপতা বিস্তারের নামে নরসিংদি চরাঞ্চলগুলোতে দুই শতাধিক নিহত হয়েছে। আহত হয়েছে কয়েক হজার। নরসিংদীতে এবারের প্রথম ঘটনাটি ঘটে ৪ নভেম্বর নির্বাচনের ৫ দিন আগে। দ্বিতীয় ঘটনাটি ঘটে নির্বাচনের দিন, ভোরে নির্বাচন শুরু হওয়ার আগে।

মাগুরায় যে হতাহত হয়েছে, তা নির্বাচনী প্রতীক বরাদ্দের আগে ঘটেছে। যা ছিল নিতান্তই এলাকার প্রভাব বিস্তারকে কেন্দ্র করে। মেহেরপুরের গাংনীর ঘটনার পেছনে বংশগত আধিপত্য বিস্তারই মূল কারণ বলে গণমাধ্যমে প্রচারিত হয়েছে। মেহেরপুরের ঘটনা ঘটেছে নির্বাচনের দিন ভোরে। সংঘর্ষ চলাকালে উচ্ছৃঙ্খল লোকজনকে দেশীয় অস্ত্র সহকারে মহড়া দিতে দেখা গেছে। তাদের চিহ্নিত করে বিচারের সম্মুখীন করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে পড়ে সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে পড়ে সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৭, নিখোঁজ ৫

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৭, নিখোঁজ ৫

পাঁচবিবিতে মিশুকচালককে হত্যা, ব্রিজের পাশে মরদেহ উদ্ধার

পাঁচবিবিতে মিশুকচালককে হত্যা, ব্রিজের পাশে মরদেহ উদ্ধার

১৫ ঘণ্টা পর বিএসএফের কাছ থেকে ফিরলেন দুই বাংলাদেশি পুলিশ সদস্য

১৫ ঘণ্টা পর বিএসএফের কাছ থেকে ফিরলেন দুই বাংলাদেশি পুলিশ সদস্য

সর্বশেষ সংবাদ

ফেসবুকে বন্ধ হচ্ছে ‘রিচ’, আসছে নতুন ‘ভিউয়ারস’ মেট্রিক

ফেসবুকে বন্ধ হচ্ছে ‘রিচ’, আসছে নতুন ‘ভিউয়ারস’ মেট্রিক

রূপপুরের দ্বিতীয় ইউনিটে পৌঁছাল প্রথম ইউরেনিয়াম চালান

রূপপুরের দ্বিতীয় ইউনিটে পৌঁছাল প্রথম ইউরেনিয়াম চালান

মধ্যপ্রাচ্যে হামলার শঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম আবার ঊর্ধ্বমুখী

মধ্যপ্রাচ্যে হামলার শঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম আবার ঊর্ধ্বমুখী

পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন দূত, যুদ্ধ বন্ধে চাপে ইউক্রেন

পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন দূত, যুদ্ধ বন্ধে চাপে ইউক্রেন

সাত দিন বন্ধ থাকবে জন্ম-মৃত্যু নিবন্ধনের অনলাইন ব্যবস্থা

সাত দিন বন্ধ থাকবে জন্ম-মৃত্যু নিবন্ধনের অনলাইন ব্যবস্থা

এ সম্পর্কিত আরও পড়ুন

সাত দিন বন্ধ থাকবে জন্ম-মৃত্যু নিবন্ধনের অনলাইন ব্যবস্থা

সাত দিন বন্ধ থাকবে জন্ম-মৃত্যু নিবন্ধনের অনলাইন ব্যবস্থা

জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন ব্যবস্থা বিডিআরআইএস সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য সাত দিন বন্ধ থাকবে। এ সময়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন-সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার (১৯ অক্টোবর) রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যু নিবন্ধনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯ অক্টোবর সকাল ৬টা থেকে ২৫ অক্টোবর সকাল ৬টা পর্যন্ত সফটওয়্যারটির রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলবে। এ কারণে নির্ধারিত সময়ে নিবন্ধন

প্রতিমা বিসর্জনে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব

প্রতিমা বিসর্জনে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব

শারদীয় দুর্গোৎসবের শেষ দিন বিজয়া দশমী আজ। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাবেন সনাতন ধর্মাবলম্বীরা। পাঁচ দিনের ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে দেবী দুর্গা মর্ত্যলোক ছেড়ে কৈলাসে ফিরে যাবেন। তাই উৎসবের আনন্দের পাশাপাশি মণ্ডপে মণ্ডপে নেমে আসবে বিদায়ের বিষাদ। বুধবার (২১ অক্টোবর) সকালে দেশের বিভিন্ন পূজামণ্ডপে অনুষ্ঠিত হবে বিহিত পূজা। পূজার আনুষ্ঠানিকতা শেষে দর্পণ বিসর্জন সম্পন্ন হবে। পরে স্থানীয় আয়োজন ও

ইশরাকের পদত্যাগে আলোচনায় ক্ষমতার সীমা, কঠোর অবস্থানে তারেক রহমান

ইশরাকের পদত্যাগে আলোচনায় ক্ষমতার সীমা, কঠোর অবস্থানে তারেক রহমান

আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানে যাওয়ার ঘটনায় প্রতিমন্ত্রীর পদ হারানো ইশরাক হোসেনকে ঘিরে দেশজুড়ে আলোচনা চলছে। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে রাজধানীর পাড়া-মহল্লা, দোকানপাট ও আড্ডায় উঠে আসছে তাঁর পদত্যাগের বিষয়টি। আলোচনার মূল বক্তব্য—মাদক নির্মূলের উদ্দেশ্য ভালো হলেও ক্ষমতার দাপট দেখানো, আইন নিজের হাতে তুলে নেওয়া কিংবা সীমা লঙ্ঘন গ্রহণযোগ্য নয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সোমবার দুপুরে ইশরাকের পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা আসে।

সব ধর্মের মানুষকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষের সম্মিলিত অংশগ্রহণে একটি সুন্দর ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরের পাগলাপীরে এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ নির্মাণে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতার জন্য সব ধর্মের মানুষ একসঙ্গে লড়াই করেছেন। এখন দেশ গড়ার কাজেও সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

পূজামণ্ডপ পরিদর্শনে সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

পূজামণ্ডপ পরিদর্শনে সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে রংপুরের পূজামণ্ডপ পরিদর্শনে সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকা থেকে সামরিক বিমানে তিনি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন আজাদ, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার