
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২১, ১৬:৩৯

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরও ৭ হাজার ১১২ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৪ লাখ ৮৪ হাজার ৮১২ জন। এর আগে (মঙ্গলবার) ৫ হাজার ২২০ জনের মৃত্যু এবং ৪ লাখ ৪৭ জন আক্রান্ত হয়েছিলেন।
বুধবার (১৭ নভেম্বর) সকালে করোনা আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনায় বিশ্বজুড়ে এখন পর্যন্ত মোট ২৫ কোটি ৫০ লাখ ৫৬ হাজার ৫৯৮ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ৫১ লাখ ২৯ হাজার ২২৫ জনের মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ৮৫৯ জন এবং মারা গেছেন ১ হাজার ২৫০ জন। রাশিয়ায় মারা গেছেন ১ হাজার ২৪০ জন এবং সংক্রমিত হয়েছেন ৩৬ হাজার ৮১৮ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৯৮৫ জন এবং মারা গেছেন ২৯৯ জন। ব্রাজিলে মারা গেছেন ১৪০ জন এবং সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৯১৮ জন।এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইরানে ১৩৪ জন, তুরস্কে ২২৭ জন, ইউক্রেনে ৮৩৮ জন, মেক্সিকোতে ৫৭ জন মারা গেছেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি