
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২১, ১৬:৫৩

আবাসিক গ্যাস সংযোগে গ্রাহকদের চাহিদা পত্রের টাকা জমা দেওয়ার দীর্ঘ ছয় বছর অপেক্ষার পরও সংযোগ না পাওয়ায় সাভারে গ্যাস অফিসের সামনে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী গ্রাহক ও ঠিকাদার প্রতিষ্ঠান গুলো।মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কে পাশে তিতাস গ্যাস এন্ড ডিস্ট্রিবিইশন কোম্পানী লিমিটেড সাভার শাখার অফিসের সামনে এ বিক্ষোভ করেন তারা।
তিতাসগ্যাস ঠিকাদার প্রতিনিধি কল্যান সমিতি সাভার ঢাকা ও ভুক্তভোগী গ্রাহকদের উদ্দ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।এসময় বক্তারা বলেন, একটি স্বার্থনেষি মহল সরকারকে ভূল তথ্য দিয়ে আবাসিক সংযোগ বন্ধ রেখেছে। এতে করে সরকার হারাচ্ছে মোটা অঙ্কের রাজস্ব। শুধু তাই নয় বৈধ সংযোগ না পেয়ে গ্রাহকরা অবৈধ সংযোগের দিকে ঝুকছে।
সাভারে বৈধ গ্যাসের চেয়ে অবৈধ সংযোগই বেশি বলে জানান ঠিকাদার সংগঠন। এ সময় তিতাস গ্যাস ঠিকাদার প্রতিনিধি কল্যাণ সমিতি সাভারের আহবায়ক মোঃ নুরুল হক, যুগ্ম আহবায়ক কাউসার আহমেদ, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, আব্দুর রশিদ, মীর মোয়াজ্জেম হোসেন সাচ্চার বক্তব্য দেন।আরো উপস্থিত ছিলেন- ঠিকাদার মোঃ নজরুল ইসলাম, হুমায়ুন রশিদ, মোস্তফা কামাল, মনির হোসেন, সারফরাজ হোসেন দীপু, আবু তাহের বাবুল, আশরাফুল আলম খোকন, সবুজ আহমেদ প্রমূখ।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
