২১ জেলার প্রবেশদ্বার হিসাবে খ্যাত রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নাব্যতা সংকট, ঘাট সংকট ও ফেরি সংকটের কারণে উভয় ঘাটে চলমান রয়েছে যানবাহনের দীর্ঘ সারি। নদী পারাপার হতে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। এতে দুর্ভোগ হচ্ছে এই নৌরুটে চলাচলকারীদের। সোমবার (৯ নভেম্বর) সকালে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট সংশ্লিষ্টদের সাথে কথা বলে এবং ফেরি ঘাট এলাকা সরেজমিন ঘুরে এমনি চিত্র দেখা যায়। দৌলতদিয়া ফেরি ঘাটের জিরো
সারাদেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি নিয়ে চলছে উত্তেজনা। এরই মধ্যে বাড়তি লাভের আশায় পেট্রোলের মধ্যে পানি মিশিয়ে ব্যাপক আলোচিত হয়েছেন গাংনী উপজেলার সাহারবাটির মেসার্স হোসেন ফিলিং স্টেশন। পেট্রোলের মধ্যে পনি মিশিয়ে বিক্রির অপরাধে মেসার্স হোসেন ফিলিং স্টেশনের মালিক এমদাদুল হককে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম নাজমুল আলম
ঋণ জালিয়াতি ও অর্থ আত্মসাতের মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহাকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে মানি লন্ডারিংয়ে সাত আর অর্থ আত্মসাতের মামলায় চার বছরের কারাদণ্ড দেওয়া হয়।মঙ্গলবার (৯ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন।দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে দুই দফা রায়
রাজধানীর মিরপুর ১১ নম্বর এলাকায় বালু ভর্তি মিনি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রাজিব রশিদ (২৭) নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন। মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।সোমবার (০৮ নভেম্বর) দিনগত রাত সাড়ে তিনটার দিকে মিরপুর ১১ নম্বর সেকশনের নান্নু মার্কেট সংলগ্ন চার রাস্তার মোড়ে এ দুর্ঘটনা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল ৯টায় ‘ডি’ ইউনিটের অধীনে জীববিজ্ঞান অনুষদের প্রথম শিফটে ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে চলতি বছরের ভর্তি পরীক্ষা শুরু হয়। ভর্তি পরীক্ষায় অংশ নিতে সকাল থেকেই ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সঙ্গে তাদের অভিভাবকরা ভিড় করছেন ক্যাম্পাসে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যরা কাজ
দেশে করোনাভাইরাসের চিকিৎসায় মুখে খাওয়ার নতুন ওষুধ ‘মলনুপিরাভির’অ্যান্টিভাইরাল ট্যাবলেট জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। আজ মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে এ অনুমোদন দেওয়া হয়। চলতি মাসেই যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার রেগুলেটরি এজেন্সির (এমএইচআরএ) এই ওষুধটি দেয়। সর্দি-জ্বরের চিকিৎসার জন্য তৈরি করা ‘মলনুপিরাভির’বড়ি করোনা আক্রান্ত রোগীর সেবায় পরীক্ষামূলকভাবে প্রয়োগ করে আশানুরূপ ফল পাওয়া গেছে। এই বড়ি সেবনে হাসপাতালে ভর্তি
আবারও বিস্ফোরিত হলো ওয়ানপ্লাসের নর্ড ২ সিরিজের মোবাইল। এবার প্যান্টের পকেটে থাকাকালীনই হঠাৎ শব্দ করে ফেটে যায় মোবাইলটি, এমনটিই অভিযোগ করেছেন ভারতের সুহিত শর্মা নামের এক যুবক। খবর সংবাদ প্রতিদিনের। জানা যায়, চলতি মাসের ৩ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে বিস্ফোরিত হওয়া ওয়ানপ্লাসের একটি ছবি টুইট করেন সুহিত। সাথে তিনি লিখেন, ব্যবহারকারীদের সাথে এভাবে খেলা করা বন্ধ করুন। এর ফল আপনাদেরও ভোগ
টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক হিসেবে নিজের শেষ ম্যাচ খেলে ফেললেন বিরাট কোহলি। নামিবিয়াকে উড়িয়ে এই ফরম্যাটের বিশ্বকাপ যাত্রাও শেষ হলো ভারতের।অধিনায়ক হিসেবে নিজের শেষ ম্যাচ জিতে বেশ ফুরফুরে মেজাজেই মাঠে ছাড়লেন। এমনকি দর্শকদের অভিবাদনের জবাবও দিলেন হাত নেড়ে। ম্যাচ শেষে আবার জানিয়ে দিলেন, নেতৃত্ব ছাড়লেও আগ্রাসী মনোভাব ত্যাগ করবেন না তিনি। ক্যারিয়ারে বহুবার মাঠে আগ্রাসী মনোভাবের জন্য সমালোচনার মুখে পড়েছেন কোহলি। প্রতিপক্ষ
গতকাল সোমবার সন্ধ্যায় আসন্ন উজানচর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. গোলজার হোসেন মৃধার পক্ষে উজানচরে প্রচারণা চালাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর মো. নাসির উদ্দিন রনি। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম খাঁন, উজানচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শামচু মন্ডল,মোস্তফা মেটাল এর পরিচালক মো. সেলিম মুন্সী সহ সহ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি ও আলোচিত প্রযোজক নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় চার্জশিট দিয়েছেন মামলার তদন্ত সংস্থা সিআইডি। তাদের বিরুদ্ধে আলাদা দুটি মামলা বিচারের জন্য প্রস্তুত। ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এসব মামলার বিচারিক কার্যক্রম পরিচালিত হবে। এ বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (এপিপি) তাপস কুমার পাল জাগো নিউজকে বলেন,
আগামী ১৫ নভেম্বর থেকে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত। সংক্ষিপ্ত পরিসরে এ পর্যটন ভিসা চালু করা হচ্ছে। তবে শুধু আকাশপথে চলাচলের জন্য এ ভিসা দেওয়া হবে। ১২০ দিন মেয়াদের জন্য দেওয়া এ ভিসায় সর্বোচ্চ ৩০ দিন থাকা যাবে। ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।তিনি এসময়
বাগেরহাটের ফকিরহাটের শ্যামবাগাত এলাকায় পারিবারিক কলহে স্বামীর হাতে খুন হয়েছেন আরিফা বেগম (১৮) নামে এক নারী। তার ১৩ মাস বয়সী এক ছেলে রয়েছে।সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক মো. হেলাল (২৫) পলাতক রয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠিয়েছে। নিহতের পরিবার জানায়, ২০১৩ সালে ফকিরহাট উপজেলার ধনপোতা গ্রামের মো. আরিফ আলীর মেয়ে
জামালপুর সদর উপজেলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ নভেম্বর) ভোরে উপজেলার জামালপুর-ঢাকা মহাসড়কের বিনন্দের পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন। বিস্তারিত আসছে....
বৈশ্বিক করোনা মহামারিতে মানুষের স্বাভাবিক জীবন-জীবিকা হুমকিতে পড়েছে। ভাটা পড়ছে বিশ্ব অর্থনীতিতে। বন্ধ হওয়ার উপক্রম হয়েছে বহু ব্যবসা প্রতিষ্ঠান। প্রতিনিয়ত বাড়ছে বেকারত্বের হার। এমন পরিস্থিতিতে বর্তমান জনবান্ধব সরকার দেশের আর্থ-সামাজিক উন্নয়নে তরুণ-তরুণীদের প্রশিক্ষণ ও আর্থিক প্রণোদনাসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থাসহ (বিসিক) বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা কাজ করছে। এরই অংশ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম
হাতে গোনা মাত্র কয়েক দিন বাদেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। দেশব্যাপী ১ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পূর্ণ হয়েছে। আগামী ১১ নভেম্বর ২য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেহেরপুরের গাংনী ও মুজিবনগর উপজেলায় যথাক্রমে ৫ ও ৪ টি ইউনিয়নে ভোট গ্রহণ হবে। চায়ের দোকান থেকে শুরু করে চারিদিকে শুধু নির্বাচনের আনাগোনা। নির্বাচনকে কেন্দ্র করে চলছে নানান আলোচনা। গাংনী এবং মুজিবনগরের ৯
“ভোট দেবোনা যথা তথা, করবো বাছাই যোগ্য নেতা; খুলে যাক বন্ধ চোখ, বাছাই করি যোগ্য লোক" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর পাইকেরছড়া ইউপির চেয়ারম্যান পদের যোগ্য প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে চেয়ারম্যান পদ প্রার্থীদের নিয়ে জনতার মঞ্চ নামক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার পাইকেরছড়া ইউপির পাটেশ্বরী বরকতীয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে যৌথ ভাবে
সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ (এস কে সিনহা) ১১ জনের বিরুদ্ধে করা ঋণ জালিয়াতি মামলার রায় আজ মঙ্গলবার (৯ নভেম্বর)। এ রায় ঘোষণা করবেন ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম। এর আগে দুই দফা রায় ঘোষণার দিন পরিবর্তন হয়। প্রথম দফায় গত ৫ অক্টোবর বিচারক অসুস্থ থাকায় এবং দ্বিতীয় দফায় গত ২১ অক্টোবর রায় প্রস্তুত না হওয়ায় রায়
নাইজারে খড় ও কাঠ দিয়ে তৈরি একটি স্কুলে অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৬ শিশু নিহত হয়েছে। এতে আহত ১৩ জনের মধ্যে চারজনের অবস্থা বেশ গুরুতর।সোমবার (৯ নভেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলীয় মারাদি শহরে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু শিক্ষার্থীদের বয়স ৫ থেকে ৬ বছরের মধ্যে। এ ঘটনায় মঙ্গলবার (৯ নভেম্বর) থেকে তিন দিনের শোক ঘোষণা করেছেন মারাদি শহরের মেয়র চাইবো আবু বকর।এদিকে এক বিবৃতিতে নাইজার
করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ৫ হাজার ৩৬৩ জনের মৃত্যু এবং ৩ লাখ ৫৭ হাজার ৯৬৯ জন আক্রান্ত হয়েছেন।মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২৫ কোটি ১০ লাখ ২ হাজার ৮৩৬ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫০ লাখ
শিরকমুক্ত ঈমান এবং নেক আমল ছাড়া কেয়ামতের দিন মুক্তির বিকল্প নেই। কেয়ামতের ময়দানে সব মানুষ আল্লাহর ভয়ে ভীত থাকবে। এমনকি নবি-রাসুলগণও আল্লাহর ভয়ে ভীত থাকবেন। কারণ কেউ জানেন না আল্লাহ তাআলা সে দিন কার সঙ্গে কীরূপ ব্যবহার করবেন। হাদিসের বর্ণনায় যদিও কেয়ামতের দিনের ভয়বাহতার বর্ণনা দিয়েছেন প্রিয়নবি। তিনি সেদিন সেজদায় থাকবেন। স্বয়ং আল্লাহ তাআলা তাকে সেজদা থেকে উঠতে বলবেন। তিনি সেজদা
পরিবহন মালিকদের ধর্মঘটকে নাটক হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের সদস্যসচিব ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর। সোমবার (৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এ কর্মসূচি আয়োজন করা হয়। নুর বলেন, বিভিন্ন সংগঠন ও সরকার সবকিছু এক রকম। সরকার মালিক-শ্রমিকদের দিয়ে ধর্মঘটের নামে নাটক করেছে। জ্বালানির দাম বেড়েছে ২৩
ধর্মঘট ইস্যুতে ট্রাক, কাভার্ডভ্যান ও পণ্য পরিবহন যানবাহনের মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার (৮ নভেম্বর) রাত সোয়া ৮টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়েছে। এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠক উপস্থিত আছেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব আনিছুর রহমান, জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোস্তাফা কামাল উদ্দীন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ
ভোলার তজুমদ্দিন উপজেলা শিক্ষা অফিসার একটি প্রাইমারি স্কুল পরিদর্শন কালে ছাত্র-ছাত্রী হাজিরা খাতা জব্দ করেছেন। ৯ দিন অতিবাহিত হলেও বিভিন্ন অজুহাত দাড় করিয়ে ফেরত না দেয়ায় খাতা ছাড়িয়ে নিতে দেন-দরবার করছেন ওই স্কুলের প্রধান শিক্ষক। সুত্রমতে জানাগেছে, গত ১ লা নভেম্বর উপজেলার ১০২ নং পশ্চিম আড়ালিয়া পণ্ডিতকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান উপজেলা শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম। এসয়ম তিনি খাতা
মহামারি করোনা ভাইরাসের কারণে ২০২১ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরে বার্ষিক পরীক্ষা হবে না। স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের মূল্যায়ন করে পরবর্তী শ্রেণিতে উন্নীতকরণের ব্যবস্থা গ্রহণ করবে। সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য জনসংযোগ কর্মকর্তা মাহবুব রহমান তুহিন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তবে মাধ্যমিকে (ষষ্ঠ থেকে নবম শ্রেণি) বার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা হবে। তবে সব বিষয়ে নয়, তিন বিষয়ে এই পরীক্ষা