
প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২১, ১:৩৯

”শেখ হাসিনার বারতা নারী পুরুষের সমতা’ এই প্রতিবাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে প্রতিকূলতাকে পাশ কাটিয়ে বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের জয়িতা সম্মাননা ও সংবর্ধনা দেওয়া হয়েছে।আজ (০৮ ডিসেম্বর) বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় চারজন নারী জয়িতাকে সনদ ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। চার জন জয়িতারা হলেন- মুন্নী দেব, বিলকিস পারভীন, নিহার, জেসমিন আরা । অনুষ্ঠানে এসব নারীর জীবন ও সংগ্রামের গৌরবগাথা তুলে ধরা হয়।অনুষ্ঠানে লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যূতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমশিনার ভূমি শাম্মী আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নীলা হাফিয়া, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা কাজী আছিয়া জয়নুল বেনু প্রমুখ।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
