
প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২১, ১:৪০

নওগাঁয় ভারতীয় নেশা জাতীয় ইঞ্জেকশন উদ্ধার করা হয়েছে। বুধবার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নওগাঁ শহরের সেবাশ্রম রোডের চক এনায়েত এলাকায় অভিযান চালিয়ে নেশা জাতীয় ইঞ্জেকশন উদ্ধার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এসময় অভিযানের উপস্থিতি জানতে পেরে মাদক ব্যবসায়ী গোপাল রায় বাসার দ্বিতীয় তলা থেকে পাশের বাড়ির ছাদে লাফ দিয়ে পালিয়ে যায়। পলাতক মাদক ব্যবসায়ী গোপাল রায় সেবাশ্রম রোড চক এনায়েত মহল্লার মৃত শম্ভু রায়ের ছেলে। এসময় তার নিজ বাসা থেকে ৬৮১ পিস ভারতীয় নেশা জাতীয় ইঞ্জেকশন উদ্ধার করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক লোকমান হোসেন বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ বিকেলে নওগাঁ শহরের সেবাশ্রম রোডের চক এনায়েত মহল্লায় মাদক ব্যবসায়ী গোপাল রায়ের নিজ বাসা থেকে গোয়েন্দা সংস্থা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর নেতৃত্বে যৌথ অভিযানে ৬৮১ পিস নেশা জাতীয় ইঞ্জেকশন উদ্ধার করা হয়েছে। এ সময় আমাদের উপস্থিতি জানতে পেরে গোপাল রায় পালিয়ে যায়। পলাতক আসামীর বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা করা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জুয়েল বলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পক্ষ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদক ব্যবসায়ী গোপাল রায়ের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
