
প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২১, ১৮:১৩

দৌলতদিয়া ফেরিঘাটে ফেরি থেকে পরে ষাটোর্ধ্ব এক যাত্রী নিখোঁজের ঘটনা ঘটেছে।নিখোঁজ ব্যাক্তির নাম মোজাফফর হোসেন নান্নু (৬৫)। সে কুষ্টিয়া পৌরসভার চৌরহাস এলাকার ফুলতলা গ্রামের বাসিন্দা।
নিখোঁজ মোজাফফর হোসেনের ভায়রার ছেলে দেলোয়ার হোসেন জানান, আমার খালু তার বড় মেয়েকে নিয়ে ঢাকা যাচ্ছিল। রাত ১০টায় কুষ্টিয়া থেকে লালন পরিবহনে ওঠে। রাত ১.৪৫ মিনিটে দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটে কেরামত আলী ফেরিতে ওঠে। এসময় ফেরিতে বাসটি ওঠার পর তিনি বাস থেকে নেমে ফেরির পকেট গেটের সামনে দাড়িয়ে ছিল। তখন ফেরি ছাড়ার সময় পন্টুনের সাথে ধাক্কা লেগে সে ফেরি থেকে পরে যায়।
দেলোয়ার হোসেন অভিযোগ করে বলেন, দীর্ঘ সময় পার হলেও ফায়ার সার্ভিসের কোন তৎপড়তা নেই। বরং তারা আমার এবং আমার বড় বোনের কাছে নানা ভাবে বিব্রত কর প্রশ্ন করছে।এ প্রসঙ্গে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ সৈয়দ জাকির হোসেন জানান, খবর শোনার পরপরই আমরা ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ষ্পিডবোট নিয়ে তল্লাশি করছি। কিন্তু এখনো পায়নি। উদ্ধার কাজ চলমান রয়েছে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
