
প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২১, ১৮:৩০

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল।বুধবার (৮ ডিসেম্বর) রাত ১টার দিকে এমিরেটসের একটি ফ্লাইটে রওনা হয় মুমিনুল বাহিনী।১ জানুয়ারি তাউরাঙ্গার বে ওভালে প্রথম টেস্ট ম্যাচে কিউইদের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ৯ থেকে ১৪ জানুয়ারি ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট।
আঙুলে ব্যথা পাওয়া তামিম ইকবাল যাবেন না নিউজিল্যান্ড। পারিবারিক কারণে এই সফরের দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব আল হাসান। অবসরে যাওয়া মাহমুদউল্লাহ রিয়াদও নেই। সিনিয়র ক্রিকেটারদের মধ্যে আছেন শুধু মুশফিকুর রহিম।

কোনো ট্যাগ পাওয়া যায়নি