ভারতকে প্রথম ১১ মিনিট আটকে রাখে বাংলাদেশ। এরপর শুরু হয় গোল বন্যা। ম্যাচ শেষে ফল দাঁড়ায় ৯ গোলে বিধ্বস্ত বাংলাদেশ। মঙ্গলবার মওলনা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হওয়া এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির দ্বিতীয় দিনে বাংলাদেশের যাত্রা শুরু ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। আগেই মানসিকভাবে হারা ম্যাচে শেষ পর্যন্ত ব্যবধান হলো ৯-০। অলিম্পিকে ব্রোঞ্জজয়ী দেশটি দুই দেশের শক্তির পার্থক্য বুঝিয়ে দিয়েছে হেসেখেলে ম্যাচ জিতে। বাংলাদেশের
পটুয়াখালীতে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে মেধাবী দুই শিশু শিক্ষার্থীর বয়স গোপন রেখে তাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। দায়েরকৃত মামলায় ৪র্থ শ্রেণির ছাত্র ৮ বছরের শিশু চয়নের বয়স দেখানো হয়েছে ২২ বছর আর তার বড় বোন ৯ম শ্রেণির ছাত্রী ১৭ বছর তার বয়স দেখানো হয়েছে ১৯ বছর। মামলায় আসামীদের বিরুদ্ধে সমন জারী করলে বুধবার (১৫ ডিসেম্বর) আদালতে হাজির হয়ে
আগামী শনিবার (১৮ ডিসেম্বর) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন (ওজোপাডিকো) বরিশালের আওতাধীন ৩৩/১১ কেভি কাশিপুর উপকেন্দ্রের বাৎসরিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য বরিশাল নগরীর কিছু এলাকায় বিদ্যুত সরবরাহ বন্ধ থাকবে। আজ বুধবার (১৫ ডিসেম্বর) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি মোতাবেক, নগরীর বৃহত্তর কাশিপুর এলাকা, ডিজিএফআই অফিস সংলগ্ন এলাকা, বিভাগীয় কমিশনার অফিস,
ঢাকায় সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে বৈঠকে বসেছেন। বুধবার বিকাল সাড়ে চারটায় এই বৈঠক শুরু হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, বিকাল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রীর গাড়িবহর সোনারগাঁওয়ে প্রবেশ করে। তাঁরা বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে বুধবার সকালে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা এসেছেন ভারতের রাষ্ট্রপতি। তার
নিজের মেয়েকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযুক্ত ব্যক্তির নাম জামশেদ আলম। বুধবার (১৫ ডিসেম্বর) দুপুর ২টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের ২ নম্বর আমলি আদালতের বিচারক জাহিদুল কবির এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি মিজানুর রহমান বলেন, ২০১৭ সালে বিভিন্ন সময় জামশেদ তার ১৪ বছরের মেয়েকে ধর্ষণ করে। এ ঘটনায় ২০১৭ সালের ২৬ জুলাই তার
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৮ জনে। বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৯৭ জনের শরীরে করোনা ধরা পড়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮০ হাজার
বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের খাজুরতলা গ্রামের খাকদোন নদী পাড়ে ২০০০ সালে পূনর্বাসন করা হয় ৩০ দরিদ্র বীর মুক্তিযোদ্ধা পরিবারকে। বর্তমানে নানা দুর্দশাগ্রস্ত এই যুদ্ধাহত ৩০ ঘর বীর মুক্তিযোদ্ধা ও মৃত মুক্তিযোদ্ধা পরিবারবর্গ। জানা গেছে, তাঁদের নামে বরাদ্দকৃত পল্লিতে বেড়িবাঁধ না থাকায় জোয়ারের পানি প্রবেশ, বিশুদ্ধ পানির সংকট, জলাবদ্ধতা, মশা-মাছির প্রদূর্ভাব, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অতিকষ্টে দিন কাটাচ্ছেন এই পল্লির মুক্তিযোদ্ধা
দেবীদ্বারে ৩ শিশুর সাথে অনৈতিক কাজের অভিযোগে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধাকে ২ দফা সামাজিক ও হুজুরের সালিসে ১০১ দোররা, গলায় জুতার মালা, মাথা ন্যাড়াসহ ১০ হাজার টাকার জরিমানা করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে কুমিল্লা দেবীদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের আইছা গাজীর বাড়িতে। ঘটনার পর থেকে ওই বৃদ্ধ বাকরুদ্ধ এবং অসুস্থ্য হয়ে নিজ বাড়িতে শয্যাসায়ী। স্থানীয়রা জানান, ঘটনাটি ঘটে গত শনিবার
নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী লেঙ্গুড়া ইউনিয়নের লেঙ্গুড়া বাজারস্থ গণেশ্বরী নদীতে রাবার ড্যাম নির্মাণ প্রকল্পের উপকারভোগী কৃষকদের সাথে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) চেয়ারম্যান এ এফ এম হায়াতুল্লাহ 'র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। "যারা জোগায় ক্ষুধার অন্ন আমরা আছি তাদের জন্য" এই শ্লোগানকে সামনে রেখে বিএডিসি (ক্ষুদ্রসেচ), নেত্রকোনা বুধবার দুপুর ১২টায় রাবার ড্যাম চত্বরে এই মতবিনিময় সভার আয়োজন করে। বিএডিসি'র প্রধান প্রকৌশলী,
পিরোজপুরে দুই দিন ব্যাপী পানি ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন প্রশিক্ষণ এর সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে নাগরিক উদ্যেগের আয়োজনে এবং পিরোজপুর গণউন্নয়ন সমিতির সহযোগীতায় দুই দিন ব্যাপী প্রশিক্ষণ শেষে সনদপত্র তুলে দেন সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহম্মেদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিথ ছিলেন গণউন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান, উন্নয়ন গবেষক আমিনুল রসুল, জেলা মহিলা পরিষদের
সারা দেশের ন্যায় বরিশাল জেলায় প্রথম বারের মতো কেন্দ্রীয় কারাগারে কারানিবাসীদের মাঝে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। বুধবার (১৫ ডিসেম্বর) সকাল ১০ টায় বরিশাল কেন্দ্রীয় কারাগারে সিভিল সার্জনের কার্যালয় ও কেন্দ্রীয় কারাগারের আয়োজনে কারা নিবাসীদের কোভিড-১৯ প্রতিরোধী ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশালের জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
মহান বিজয় দিবস উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সপ্তাহ ব্যাপি মৃৎশিল্প প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নং কক্ষে এ প্রদর্শনীর উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, টিএসসিসির পরিচালক অধ্যাপক ড. রহুল কে এম সালেহ ও
বরিশালে সাড়ে ৬ কেজি গাঁজা সহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-৮)। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে রাত সোয়া ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কোতয়ালী মডেল থানাধীন সাগরদী এলাকা থেকে তাকে আটক করা হয়। বুধবার সকালে এক মেইলে এ তথ্য জানায় র্যাব-৮। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে র্যাবের একটি টিম সাগরদী এলাকায় অভিযান
বিসিজিএস মনসুর আলী কর্তৃক গভীর সমুদ্র হতে বাণিজ্যিক জাহাজে ডাকাতিকালে ৪৩ জন ডাকাত আটক করেছে কোস্টগার্ড। বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, গত ১৪ ডিসেম্বর ২০২১ আনুমানিক ১২০০ ঘটিকায় AHZ শিপিং এর একজন Agent কর্তৃক কোস্ট গার্ড পূর্ব জোনকে অবহিত করা হয় যে, কক্সবাজার লাইট হাউজ
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিসিইউ ওয়ার্ডে অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও হৃদরোগে আক্রান্ত হয়ে এক নারী রোগীর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম। তিনি জানিয়েছেন, বৈদ্যুতিক শর্টসার্কিটে অগ্নিকা-ের এ ঘটনা ঘটে। হাসপাতালের পরিচালক বলেন, রাত সাড়ে ৯টার দিকে
অবশেষে আশার আলো দেখতে পাচ্ছেন ই-কমার্স গ্রাহকরা। দেশের বেশ কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠানের ২১৪ কোটি টাকা ফেরত পেতে যাচ্ছেন তারা। ইভ্যালিকাণ্ডের পর থেকে বিভিন্ন পেমেন্ট গেটওয়েতে আটকে ছিল এই টাকা ।জানা গেছে, এই ২১৪ টাকা ভোক্তাদের ফেরত দিতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আগামী সপ্তাহে বাংলাদেশ ব্যাংক টাকা ফেরত দেওয়া শুরু করবে বলে জানা গেছে। ই-কমার্স শিল্প নিয়ে গঠিত জাতীয়
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ সংক্রান্ত আইন প্রণয়ন করা বাস্তবতার নিরিখে অপরিহার্য। এতে বিচারপতি নিয়োগের কাজটি আরও স্বচ্ছ ও দ্রুততর হবে এবং জনগণের মধ্যে নিয়োগের স্বচ্ছতা সম্পর্কে ভিত্তিহীন ধারণা দূরীভূত হবে। বুধবার (১৫ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের পক্ষ থেকে দেওয়া বিদায়ী সংবর্ধনায় তিনি এসব কথা বলেন।প্রধান বিচারপতি বলেন, আমাদের সংবিধানে রাষ্ট্রের
দিনাজপুরের হাকিমপুরে আদিবাসীদের নিয়ে জমি-জমা সংক্রান্ত সমস্যা সমাধান শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বুধবার(১৫ ডিসেম্বর) উপজেলার আলীহাট ইউনিয়নের জামতলী আদিবাসী পাড়ায় নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডশনের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় রুপলাল তির্কীর সভাপতিত্বে বক্তব্য রাখেন এনজিওটির প্রোগ্রামার মনোরঞ্জন শাহ, হাকিমপুর উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার গোলাম পাঞ্জাতন, আলীহাট ইউনিয়ন ভুমি অফিসের কর্মকর্তা সারোয়ার হোসেন, প্রতিষ্ঠানটির হাকিমপুর শাখার ম্যানেজার মারকুস সরেনসহ আরো অনেকে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার দাবিতে দেশের ৩২ জেলায় সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।বুধবার সকালে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি ও তাকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে জেলা পর্যায়ে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। আগামী ২২ ডিসেম্বর থেকে
যাদের দেশে নির্বাচনের ফলাফল ভণ্ডুল করার জন্য সংসদে হামলা হয়, যেখানে ঘেরাও করে পুলিশ অফিসারসহ কয়েকজনকে হত্যা করা হয়, যাদের স্পিকারের চেয়ারে বসে ছবি তোলা হয়, যাদের দেশে এই ধরনের ঘটনায় গণতন্ত্র হুমকির সম্মুখীন- তারা কি অন্য দেশকে গণতন্ত্রের ছবক দেওয়ার অধিকার রাখে? তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এই প্রশ্ন রেখে বলেছেন, মার্কিন
সারাদেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের টিউশন ফি গ্রহণের অনুমতি দিয়েছে সরকার। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এক চিঠিতে বুধবার (১৫ ডিসেম্বর) এ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, কোভিড-১৯ পরিস্থিতির কারণে সারাদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে টিফিন, গ্রন্থাগার, বিজ্ঞানাগার ও ম্যাগাজিন ফি এবং বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে টিফিন, পুনঃভর্তি, গ্রন্থাগার, বিজ্ঞানাগার, ম্যাগাজিন, উন্নয়ন ফি গ্রহণ
এসিড ব্যাটারিচালিত ৪০ লাখ ইজিবাইক বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এগুলো আমদানি ও ক্রয়-বিক্রয়ে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।বুধবার (১৫ ডিসেম্বর) বিচারপতি মামনুন রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন। বিস্তারিত আসছে...
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রয়াত শিক্ষক ড. মো. সেলিম হোসেনের লাশ আদালতের নির্দেশে কবর থেকে ময়না তদন্তের জন্য উত্তোলন করা হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) সকাল ১০ টায় কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আহম্মেদ সাদাতের উপস্থিতিতে কুমারখালীর বাঁশগ্রাম কবরস্থান থেকে লাশটি উত্তোলন করে খুলনার খানজাহান আলী থানা পুলিশ । উত্তোলনের পরপরই ময়নাতদন্তের জন্য পুলিশ প্রহরায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উদ্দেশ্যে রওনা
বাংলাদেশের সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শীতার্তদের কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ সভা কক্ষে ২০০ দুস্থের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। এসময় ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ভূরুঙ্গামারী উপজেলা প্রকৌশলী এন্তাজুর রহমান, কুড়িগ্রাম এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী সানজিদ আহমেদ, যুব