
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২১, ২২:৩৪

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিসিইউ ওয়ার্ডে অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও হৃদরোগে আক্রান্ত হয়ে এক নারী রোগীর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম। তিনি জানিয়েছেন, বৈদ্যুতিক শর্টসার্কিটে অগ্নিকা-ের এ ঘটনা ঘটে।
হাসপাতালের পরিচালক বলেন, রাত সাড়ে ৯টার দিকে সিসিইউতে হঠাৎ শর্টসার্কিটে আগুন লেগে যায়। তাৎক্ষণিক সেখান থেকে রোগীদের সরিয়ে নেয়া হলেও রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে হাসপাতালের প্রশিক্ষিত কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। তিনি বলেন, অক্সিজেন লাইনে কোনো অগ্নিকা- ঘটেনি। যারা বলছেন তারা না জেনে বলছেন। রোগীদের হুড়োহুড়ির সময়ে এক নারীর মৃত্যু হয়েছে। তবে তা আতঙ্কে বলে মনে হয় না। ওই রোগী আগেই হৃদরোগে আক্রান্ত ছিলেন।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. মনিরুজ্জামান শাহীন বলেন, অগ্নিকা-ের ঘটনায় কারো কোনো মৃত্যু হয়নি। ওয়ার্ডে থাকা অন্য রোগীদের পাশের পোস্ট সিসিইউ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। তবে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, আগুনের আতঙ্ক ছড়িয়ে পড়লে গৌরনদী থানার সরিকল গ্রামের বাসিন্দা ৬০ বছরের বৃদ্ধ রমনী দাসের মৃত্যু হয়েছে। তিনি ভর্তি থেকেই মুমূর্ষু ছিলেন।
