
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২১, ২১:৪৬

দিনাজপুরের হাকিমপুরে আদিবাসীদের নিয়ে জমি-জমা সংক্রান্ত সমস্যা সমাধান শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বুধবার(১৫ ডিসেম্বর) উপজেলার আলীহাট ইউনিয়নের জামতলী আদিবাসী পাড়ায় নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডশনের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় রুপলাল তির্কীর সভাপতিত্বে বক্তব্য রাখেন এনজিওটির প্রোগ্রামার মনোরঞ্জন শাহ, হাকিমপুর উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার গোলাম পাঞ্জাতন, আলীহাট ইউনিয়ন ভুমি অফিসের কর্মকর্তা সারোয়ার হোসেন, প্রতিষ্ঠানটির হাকিমপুর শাখার ম্যানেজার মারকুস সরেনসহ আরো অনেকে ।

এসময় বক্তারা জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে তাদের সাথে খোলামেলা আলোচনা করেন। এবং তাদের জমি-জমা কোন সমস্যা থাকলে তা দ্রুত কি ভাবে সমাধান করা যায় এই বিষয় গুলো আলোচনা করা হয়েছে ।
কোনো ট্যাগ পাওয়া যায়নি