
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২১, ০:৮

আগামী শনিবার (১৮ ডিসেম্বর) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন (ওজোপাডিকো) বরিশালের আওতাধীন ৩৩/১১ কেভি কাশিপুর উপকেন্দ্রের বাৎসরিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য বরিশাল নগরীর কিছু এলাকায় বিদ্যুত সরবরাহ বন্ধ থাকবে।
আজ বুধবার (১৫ ডিসেম্বর) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি মোতাবেক, নগরীর বৃহত্তর কাশিপুর এলাকা, ডিজিএফআই অফিস সংলগ্ন এলাকা, বিভাগীয় কমিশনার অফিস, নথুল্লাবাদ, পুরানপাড়া, ইছাকাঠী, ফিশারী রোড, ব্যানার্জীর হাট, বিসিক শিল্প নগরী, হাতেম আলী কলেজ সংলগ্ন এলাকা, নতুন বাজার, বৈদ্যপাড়া, বিএম কলেজ এলাকা, কালিবাড়ি রোড, কাউনিয়া এলাকা, কাজীপাড়া, বগুড়া রোড এবং সদর গার্লস স্কুল সংলগ্ন এলাকায় সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুত সরবরাহ বন্ধ থাকবে।