করোনা ভাইরাসের ডেল্টাসহ অন্যান্য সব ভেরিয়েন্টের (ধরনের) বিরুদ্ধে বাংলাদেশে তৈরি বঙ্গভ্যাক্স টিকা শতভাগ কার্যকর বলে জানিয়েছে প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেডের কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন। বৃহস্পতিবার (২১ অক্টোবর) তিনি গণমাধ্যমকে দেয়া এক স্বাক্ষাৎকারে এ কথা জানান। ড. মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ১ আগস্ট থেকে আমরা বানরের দেহে আমাদের দেশে তৈরি বঙ্গভ্যাক্স টিকার ট্রায়াল শুরু করি। এখন পর্যন্ত বিশ্বে
মেঘনা নামে কুমিল্লা এবং পদ্মা নামে ফরিদপুর বিভাগ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কুমিল্লা নামে বিভাগের দাবি নাকচ করে তিনি বলেন, কু নাম দিয়ে আমি কোনো বিভাগ দেবো না।বৃহস্পতিবার (২১ অক্টোবর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নবনির্মিত কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এ নির্দেশনা দেন শেখ হাসিনা।নতুন দুটো বিভাগ করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিভাগের
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ২৪৩ জন। এর আগে গতকাল বুধবার (২০ অক্টোবর) ৬ জনের মৃত্যু এবং ৩৬৮ জন রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি-সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। বাংলাদেশে
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্বাস্থ্য বিভাগে চিকিৎসকসহ প্রশিক্ষিত জনবলের অভাব রয়েছে। আমরা অবকাঠামো অনেক তৈরি করেছি, যন্ত্রপাতি অনেক ক্রয় করেছি। কিন্তু জনবল সেভাবে সৃষ্টি করিনি। বৃহস্পতিবার বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের ন্যাশনাল আই কেয়ারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা সেদিকে (জনবল) নজর দিয়েছি। প্রধানমন্ত্রীও নজর দিয়েছেন। ২০২০ সালে নতুন একটি
মাদক কাণ্ডে এবার বলিউড বাদশাহ শাহরুখ খানের বাড়িতে অভিযান চালাচ্ছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরের আগেই শাহরুখের বিখ্যাত বাড়ি ‘মান্নাত’-এ হানা দিয়েছে এনসিবির কর্মকর্তারা। বর্তমানে সেখানে তল্লাশি চলছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। এদিন সকালে মুম্বাইয়ের আর্থার রোড জেলে যান শাহরুখ খান। সেখানে মাদক মামলার আসামি হয়ে বন্দী রয়েছেন তার বড় ছেলে আরিয়ান খান। গ্রেফতারের ১৯ দিন পর
রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় হাসপাতালের ৬ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।আগুনে চারজন দগ্ধ হয়েছেন ও ৩ জন আহত হয়েছেন। অগ্নিকাণ্ডের ঘটনার সময় আইসিইউতে একজন নার্স ও তিনজন স্টাফ ছিলেন। এতে এই চারজন দগ্ধ হয়েছেন, এর মধ্যে নার্সের অবস্থা গুরুতর। দগ্ধ ৪ জনকে শেখ হাসিনা বার্ণ ও আহত ৩ জনকে ঢামেকে পাঠানো হয়েছে।আগুনের খবর
ধর্মীয় অনুভুতিতে আঘাত ও শারদীয় দুর্গোৎসবে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে জেলা মানবাধিকার ফোরাম। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ফোরামের নেতৃবৃন্দসহ মানবাধিকার কর্মীরা অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন,জেলা মানবাধিকার ফোরামের সভাপতি আমিনুর রহমান টুকু, সাধারণ সম্পাদক শরিফা আক্তার, সদস্য সুব্রত কুমার মল্লিক, সদর উপজেলা শাখার সভাপতি জোয়ার্দ্দার সাজ্জাদুর রহমান,
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ইলিশ প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ শিকার করার অপরাধে ৫ নৌকার মালিক কে ২২ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। বুধবার (২০ অক্টোবর) রাত ৮ টার দিকে উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম। এ সময় জেলেদের থেকে
নওগাঁয় ব্যতিক্রমীধর্মী আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে জনতার মুখোমুখি জনপ্রতিনিধি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় নওগাঁ সদর উপজেলার হাপানিয়া উচ্চ বিদ্যালয় হল রুমে এ অনুষ্টানের আয়োজন হাপানিয়া ইউনিয়ন পরিবার নামে একটি সামাজিক সংগঠন। সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয়ে অনুষ্ঠান চলে রাত সাড়ে ৯টা পর্যন্ত। অনুষ্ঠানে নওগাঁর মান্দা মমিন সাহানা সরকারি ডিগ্রী কলেজ এর সহকারী অধ্যাপক প্রফেসর বজলুর
পিরোজপুরে জেলা দাবা লীগ-২০২১ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলা স্টেডিয়ামে জেলা পুলিশের পৃষ্ঠপোষকতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে র্ভাচ্যুয়ালে বক্তব্য রাখেন মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী শ.ম.রেজাউল করিম এমপি। পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ
ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসি খাতুন (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মৃত্যু হয়। হাসি খাতুন হরিণাকুন্ডু উপজেলার পারমথুরা পুর গ্রামের কাওছার আলীর স্ত্রী। মৃত নারীর খালা মিমি খাতুন জানান, গত ৫ দিন আগে তার জ্বর হয়। বাড়িতে ২ দিন চিকিৎসা নিয়েছে। সেখানে শারিরীক অবস্থার আরও অবনতি হলে বুধবার
কুষ্টিয়ার ছেঁউড়িয়া লালন শাহ মাজারের মাঠ সংলগ্ন কালী নদী থেকে তারিফ হোসেন নামের প্রায় (৩০) বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে।কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি কামরুজ্জামান তালুকদার জানান, সকালে স্থানীয়রা নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের
রাজবাড়ীতে একটি নির্মাণাধীন চারতলা ভবনের ছাদ থেকে পড়ে জিয়াউল হক জিয়া (৩০) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যায় রাজবাড়ী জেলা সদরের সজ্জনকান্দা মোল্লাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত জিয়া রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চরনারায়নপুর গ্রামের লোকমান প্রমাণিকের ছেলে। এলাকাবসী সূত্রে জানাযায়, বুধবার সন্ধ্যার দিকে সজ্জনকান্দা মোল্লাপাড়া এলাকার একটি নির্মাণাধীন চারতলা ভবনের ছাদে চিলেকোঠার কাজ করছিলেন জিয়া। এসময় অসাবধানতাবশত
পূজামণ্ডপে কোরআন রাখা ইকবালকে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।বৃহস্পতিবার (২১ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। তিনি বলেন, ইকবাল মোবাইল ফোন ব্যবহার না করায় তার অবস্থানও জানা যাচ্ছে না। তাকে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা নেয়া হয়েছে। যারা তাকে পূজামণ্ডপে কোরআন রাখতে পাঠিয়েছিল হয়তো তারা তাকে লুকিয়ে রাখেছে।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন স্থানে
একটি শক্তিশালী ও দায়িত্বশীল বিরোধী দলের যে প্রত্যাশা তা পূরণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বিএনপি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।তিনি বলেন, তারা নিজেদের অক্ষমতা আড়াল করতে পুরোনো রেকর্ড বাজিয়ে যাচ্ছেন। বিএনপি নেতারা এখন আর নতুন কোনও বক্তব্য না পেয়ে পুরোনো অভিযোগগুলোই বারবার নতুন করে বলছেন। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সরকারি বাসভবনে ব্রিফিংকালে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।আওয়ামী লীগ
রাজধানীতে আবারও বাইকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।ট্রাফিক পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় বাইকে আগুন ধরিয়ে দিয়েছেন এক বাইক চালক।বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে রাজধানীর পলাশী এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী রনি তালুকদার জানান, পলাশীর মোড়ে এক বাইক চালককে থামিয়ে কর্তব্যরত সার্জেন্ট বাইক ও লাইসেন্স সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলে বাইক চালক ক্ষোভে তার নিজের বাইকে আগুন ধরিয়ে দেয়।
প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৬ রানের হার। তাতে বাংলাদেশের প্রত্যেকটা ম্যাচই এখন বাঁচা মরার লড়াই। তার প্রথমটায় ওমানের বিপক্ষে বাংলাদেশ জিতেছিল ২৬ রানে। সেই জয়ের এক দিন পরেই আবার আরেক বাঁচা মরার লড়াই, পাপুয়া নিউ গিনির বিপক্ষে নামছে দল। সেই লড়াইয়ে বাংলাদেশ জিতেছে টসে। দ্বিতীয় ম্যাচের মতো এদিনও নিয়েছে ব্যাট করার সিদ্ধান্ত।আগের ম্যাচ জেতার ফলে এদিন একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ।
মাদককাণ্ডে আটক হয়ে জেলে আছেন বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। গতকাল ২০ অক্টোবরও তার জামিন হয়নি। ছেলের জামিনের জন্য এবার উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন শাহরুখ। আজ বৃহস্পতিবার গিয়েছেন ছেলের সঙ্গে দেখা করতে। এদিকে এসময় ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র সদস্যরা শাহরুখ খানের বাড়িতে তল্লাশি চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে। ভারতীয় বাংলা গণমাধ্যম সংবাদ প্রতিদিন এমনই খবর জানিয়েছে। বৃহস্পতিবার সকালে ছেলের
কানাডার টরন্টোতে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি ছাত্রীর মৃত্যু হয়েছে। তার নাম নাদিয়া মজুমদার (১৭)। মঙ্গলবার (১৯ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে রাস্তা পার হওয়ার সময়ে একটি মিনিভ্যানের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।পরে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে বার্চমাউন্ট কলেজিয়েট স্কুলের ১২ গ্রেডের ছাত্রী ছিল। নিহতের বাবার নাম সুমন মজুমদার। তাদের বাড়ি বাংলাদেশের সিলেট
অন্য ধর্মকে হেয় করার অধিকার কারও নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নবনির্মিত অফিস ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। শেখ হাসিনা বলেন, অন্যের ধর্মকে হেয় করতে গিয়ে কোরআনকে অবমাননা করা হয়েছে, যা দুঃখজনক। সব ধর্ম ও বর্ণের মানুষের সম্মান রক্ষা করবে বাংলাদেশ।এ সময় কুমিল্লার ঘটনায় গৃহহারাদের ঘর নির্মাণ
আগামী মাসে শ্রীলঙ্কায় হতে যাওয়া ‘চার জাতি’ ফুটবল টুর্নামেন্টের জন্য আবাহনী লিমিটেডের পর্তুগিজ কোচ মারিও লেমোসকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।জাতীয় দল কমিটির চেয়ারম্যান ও বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আবাহনীর কোচ ম্যারিও ল্যামোসকে শ্রীলঙ্কার চার জাতির টুর্নামেন্টের প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তিনি বলেন, ভিসা হয়ে গেলে খুব দ্রুতই দায়িত্ব বুঝে
ফেসবুক লাইভে স্ত্রী হত্যার চাঞ্চল্যকর মামলায় স্বামী ওবায়দুল হক টুটুলের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (২১ অক্টোবর) ফেনীর জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুন্নেছা বেগমের আদালত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ওবায়দুল হক টুটুল ফেনী শহরের বারাহিপুর এলাকার গোলাম মাওলা ভূঁঞার ছেলে। পারিবারিক কলহের জেরে গত বছরের ১৫ এপ্রিল ফেসবুক লাইভে এসে স্ত্রী তাহমিনা আক্তারকে কুপিয়ে হত্যা করে ওবায়দুল হক
রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। তবে আগুন লাগার কারণ ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে ডেপুটি অ্যাসিসটেন্ট ডিরেক্টর এনায়েত হোসেন গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর সাড়ে ১২টায় আমরা খবর পাই। আগুন নেভানোর জন্য প্রথমে ৩টি পরে আরও ৪টি ইউনিট পাঠানো হয়।
ডিজিটাল ডিভাইস সবচেয়ে বড় রপ্তানি পণ্য হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২১ অক্টোবর) বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, সরকারের ধারাবাহিকতায় পরিকল্পিত উন্নয়ন সম্ভব হচ্ছে। ডিজিটাল ডিভাইস হবে সবচেয়ে বড় রপ্তানি পণ্য। পাট ও পাটজাত পণ্যও আমরা রপ্তানি করতে পারি। আমাদের দেশে বিনিয়োগ হবে, তেমনি আমরাও বিদেশে বিনিয়োগ করতে পারবো। সে ক্ষেত্রে আমাদের