ঢাকা উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি মো. হানিফ (৩০) ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার (১০ নভেম্বর) বিকেলে রাজধানীর হাজারীবাগ পুরাতন কাঁচাবাজার গাবতলা মসজিদ গলি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতের ভাই মাজহারুল হাসান (রাজু) তিনি বলেন, হানিফ মোটরসাইকেল নিয়ে বিকেলে বাসার সামনে এসে দাঁড়ায়। এসময় সাখাওয়াত হোসেন (জনি) নামের এক যুবক পূর্ব শত্রুতার জের ধরে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।
টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত গতিতে ছুটতে থাকা পাকিস্তান দল সেমিফাইনালের আগে পেল জোড়া দুঃসংবাদ। দলের গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটার শোয়েব মালিক ও মোহাম্মদ রিজওয়ান জ্বরে আক্রান্ত হয়েছেন। তবে তাদের দুজনের করোনা পরীক্ষায় নেগেটিভ ফল এসেছে।দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আজ দ্বিতীয় সেমিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। এর আগে গতকাল বুধবার দলের অনুশীলনে যোগ দেননি মালিক ও রিজওয়ান। পরে পাকিস্তান দলের মিডিয়া ম্যানেজার ইব্রাহীম বাদিস জানান,
কুষ্টিয়ার মিরপুরে কুর্শা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন করতে গিয়ে কেন্দ্রে থাকা অবস্থায় প্রিজাইডিং অফিসার জয়নাল আবেদিনের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের ৬নং ওয়ার্ড রামনগর তিঁতুতলা কেন্দ্রে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। জয়নাল আবেদিন মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের নিমতলা কলেজের শিক্ষক ছিলেন। ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে তিনি ঐ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পান।
দ্বিতীয় ধাপে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১২টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। সকাল ৮ টা থেকে শুরু হয়ে এ ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের ১২জন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ এর ৬জন, জাকের পার্টির ০৪জন ও বাংলাদেশ সাম্যবাদী দলের ১জন এবং স্বতন্ত্র ২০ জন প্রার্থী সহ মোট ৪৩জন প্রতিদ্বন্দিতা
ব্রাহ্মণবাড়িয়া সরাইল- অরুয়াইল রাস্তা নয় যেন ‘মরণ ফাঁদ’, প্রতিদিনই উল্টে যাচ্ছে গাড়ি শ্রমজীবী ও সাধারণ মানুষের দুর্ভোগের নাম চুন্টা ব্রীজ হতে ভূইশ্বর পযর্ন্ত সড়ক। দীর্ঘদিন ধরে সড়কটি বড় বড় খানাখন্দে ভরা। সামান্য বৃষ্টি নামলেই তলিয়ে যায় রাস্তা। মাঝেমধ্যেই এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে উল্টে যাচ্ছে রিকশা, ভ্যান, অটোরিকশা। আটকে পড়ছে মালবাহী কাভার্ডভ্যান। ভাটি অঞ্চলের এলাকা হওয়ায় কয়েক লাখ লোক প্রতিদিন দুর্ভোগকে
নরসিংদীর রায়পুরায় কেন্দ্র দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে উপজেলার বাঁশগাড়ী বাজারে সংঘর্ষের এ ঘটনা ঘটে। বাঁশগাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ইউসুফ এই তথ্য নিশ্চিত করেছেন।নিহত সালাহ উদ্দিন মিয়া (৪৫) নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থক। জানা গেছে, বাঁশগাড়ি ইউপিতে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন আশরাফুল হক সরকার। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মোবাইল ফোন প্রতীকের
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার ধামগড় ইউনিয়নের জাঙ্গাল কেন্দ্রে এই সংঘর্ষের ঘটনা ঘটে।এ সময় পুলিশ প্রায় অর্ধশতাধিক রাউন্ড রাবার বুলেট ছুড়েছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র টেলিফোন প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কামাল হোসেন। এই ঘটনায় তাদের ১৫ জন কর্মী আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম বলতে পারেননি। স্বতন্ত্র
খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে।বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে খুলনা জিআরপি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১০টায় আফিল জুট মিল গেট এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন, শেফালী (৪০) ও মর্জিনা (৩৮)। জিআরপি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদ
দ্বিতীয় ধাপের ৮৩৫ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়েছে। এবার ২৬টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণ হচ্ছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে। দ্বিতীয় ধাপে দেশের ১১৪টি উপজেলার ৮৪৮টি ইউপির তফসিল ঘোষণা করা হলেও ভোট হচ্ছে ৮৩৫ ইউপিতে। কেননা, একটির ভোট বাতিল করেছে ইসি। স্থগিত করা হয় ৭টি ইউপির ভোট।
করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৭ হাজার ৬৪৩ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ৫ লাখ ২৭ হাজার ২৫ জন। এর আগে গতকাল (বুধবার) ৭ হাজার ৫৪৩ জনের মৃত্যু এবং ৪ লাখ ৫২ হাজার ৮৯০ জন আক্রান্ত হয়েছিলো। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী,
সাত শ্রেণির মানুষের জন্য মহান আল্লাহর ইচ্ছায় ফেরেশতা ক্ষমা ও কল্যাণ কামনা করেন। হাদিসের বর্ণনায় তা প্রমাণিত। যারা সহজ কাজগুলো নিজেদের জীবনে করবে, তারাই ফেরেশতাদের কল্যাণ কামনা ও ক্ষমা পাওয়ার পছন্দের ব্যক্তিতে পরিণত হবে। এ সাত শ্রেণির আমলকারী কারা? ১. অজু করে ঘুমালে ঘুম মানুষের ক্লান্তি দূর করে। ঘুমের জন্যই রাতকে কলো আবরণে ঢেকে দেওয়া হয়েছে। তাই কেউ যদি অজু করে ঘুমায়
অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটসম্যান ম্যাথু হেইডেন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব নিয়েছেন। খুব অল্প সময়েই পাকিস্তান দলের খেলোয়াড়দের সাথে সখ্যতা তৈরি হয়েছে হেইডেনের। নিজে খ্রিষ্টধর্মের অনুসারী হলেও ইসলাম ধর্ম সম্পর্কে নতুন করে জানার আগ্রহ তৈরি হয়েছে ম্যাথু হেইডেনের। পাকিস্তানি ওপেনার রিজওয়ানের কাছ থেকে ইসলাম ধর্মের প্রধান ধর্মগ্রন্থ পবিত্র কোরআনের একটি ইংরেজি সংস্করণ উপহার পেয়েছেন হেইডেন। যা নিয়ে রিজওয়ানের সাথে বসে
কাতারে বিশ্বকাপ খেলতে যেতে ভয় পাচ্ছেন অস্ট্রেলিয়ার ফুটবলার জোশ ক্যাভালো। গত মাসেই নিজেকে সমকামী ঘোষণা করেছেন জশ। কাতারে সমকামিতা অপরাধ। তাই সেখানে খেলার বিষয়ে শঙ্কিত জোশ। ২১ বছরের জশ এই মুহূর্তে অস্ট্রেলিয়ার এ-লিগে খেলেন। এখনও জাতীয় দলে সুযোগ পাননি তিনি। কিন্তু তাঁর ধারাবাহিক পারফরম্যান্সের জন্য বিশ্বকাপের আগে জাতীয় দলে সুযোগ পেতে পারেন এই মিডফিল্ডার। তার আগে থেকেই ভয়ে রয়েছেন তিনি। সম্প্রতি
ড্যারেল মিচেল, ডেভন কনওয়ে ও জেমস নিশামের অন্যবদ্য ব্যাটিংয়ে ইংল্যান্ডকে কাঁদিয়ে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিল নিউজিল্যান্ড। আসরটির প্রথম সেমিফাইনালে ৫ উইকেটের জয় পান কেন উইলিয়ামসনরা।মঙ্গলবার (১০ নভেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ফাইনালে যাওয়ার লড়াইয়ে নামে দুদল। বাংলাদেশ সময় রাত আটটায় ম্যাচটি মাঠে গড়ায়। যেখানে প্রথমে মঈন আলীর অপরাজিত হাফসেঞ্চুরির ওপর ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৪
আগামী ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ-ফ্রান্সের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করার ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফরাসি ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘বাংলাদেশে ফরাসি বিনিয়োগ এখনো বৈশ্বিক বিনিয়োগের তুলনায় কম। আমি ফরাসি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের সুযোগগুলো সরাসরি আমন্ত্রণ জানাচ্ছি।’ বুধবার (১০ নভেম্বর) ফ্রান্সে এমইডিইএফ ইন্টারন্যাশনালের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠককালে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘প্রধান অর্থনৈতিক কেন্দ্রগুলোর মধ্যে সেতু
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিমের ক্যারিয়ার এক যুগের বেশি সময়ের। এই লম্বা জার্নিতে অনেকের সঙ্গেই তার সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে। তবে কোনোটাই সত্যি হয়ে সামনে আসেনি। এবার হয়ত সেই ধারা ভাঙতে চলেছে। সামনে আসতে চলেছেন মিমের জীবনের বিশেষ মানুষটি। আজ ১০ নভেম্বর মিমের জন্মদিন। বিশেষ দিনটিকেই তিনি বেছে নিয়েছেন এই সারপ্রাইজের জন্য। নিশ্চিত করে না বললেও ইঙ্গিত দিয়েছেন, আজ রাতে
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে কিউইদের ১৬৭ রানের টার্গেট দিয়েছে ইংলিশরা। ফাইনালে উঠতে দুই দলই মরিয়া। আগে ব্যাট করতে নেমে ১৬৬ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড। মঈন আলীর অপরাজিত হাফসেঞ্চুরির ওপর ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে এই স্কোর গড়ে দলটি। শুরুটা অবশ্য ধীর গতির করেছিল ইংল্যান্ড। প্রথমে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৫.১ ওভারে ৩৭ রান তোলেন দুই ওপেনার জনি বেয়ারস্টো
সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ১৩১ জন ও ঢাকার বাইরে ৩২ জন ভর্তি হয়েছে। বুধবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৯ জন। এর মধ্যে ঢাকার
তৃতীয় টার্মিনাল নির্মাণকাজের জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত সব ধরনের বিমান চলাচল বন্ধ রাখা হবে। আগামী ১০ ডিসেম্বর থেকে প্রায় ছয় মাস বন্ধ থাকবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাতের ফ্লাইট। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান বুধবার এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজের সুবিধার জন্য নতুন হাইস্পিড কানেকটিং ট্যাক্সিওয়ে বানানো হচ্ছে, যার নির্মাণকাজ চলবে রাতে।
দেবীদ্বারে শিশুদের সাথে নিয়ে জন্মদিনের কেক কেটে জন্মদিন উদযাপন করলো, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ'র সদস্য সচিব মোঃ মিজানুর রহমান। বুধবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্বেচ্ছাসেবকলীগ কর্মীরা নেতার জন্মদিনের কেক কেটে দিনটি উদযাপন করে, এসময় কর্মীদের মধ্যে ছিল উৎসাহ উদ্দীপনা। দিনব্যাপী বিভিন্ন ইউনিয়নে নেতার জন্মদিন পালনে আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ হুসাইন আহমদ, মির্জা সুমন, মানজিল হাসান আলিম, মোঃ সুলতান আহমেদ, সাইফুল, আশেক এলাহী, মাজহারুল
আগামীকাল ১১ নভেম্বর বৃহস্পতিবার পটুয়াখালীর গলাচিপা উপজেলার ৮টি ইউপিতে চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ৮টি ইউপির ৭৬টি কেন্দ্রের মধ্যে অতিঝুকিপূর্ণ ৩৪ টি ঝুকিপূর্ন ১১ টি ও সাধারন কেন্দ্র রয়েছে ৩১ টি। উপজেলা নির্বাচন দফতর সূত্রে এ তথ্য জানা গেছে। এসব ইউপিতে চেয়ারম্যান পদে ৩০ সাধারন সদস্য পদে ২৬২ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭৬ জন প্রতিদ্বন্দ্বিতা
পর্যটন শিল্পের বিকাশে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক ইলিশ, পর্যটন ও উন্নয়ন উৎসব-২০২১ উপলক্ষে আজ বুধবার (১০ নভেম্বর) এক বাণীতে এ আহ্বান জানান তিনি। প্রতি বছরের মতো এবারও আন্তর্জাতিক ইলিশ, পর্যটন ও উন্নয়ন উৎসব-২০২১ পালিত হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। এতে সন্তোষ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, দেশ এখন মাছে শুধু স্বয়ংসম্পূর্ণই নয়, উদ্বৃত্তও বটে।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব এনায়েত উল্লাহ জানিয়েছেন, ঢাকা মহানগরী, শহরতলি ও পাশের তিন জেলায় ৬ হাজার বাস চলাচল করলেও এর মধ্যে মাত্র ১৯৬টি গাড়ি সিএনজিতে চলাচল করছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে বুধবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন তথ্য জানান। এনায়েত উল্লাহ জানান, ঢাকা মহানগরীতে চলা গ্রেট তুরাগ ট্রান্সপোর্টের ৪০টি, অনাবিল সুপার লিমিটেডের ৫টি, প্রভাতী বনশ্রী পরিবহন
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও কাঠালিয়া পিজিএস বহুমূখী মাধ্যমিক বিদ্যালয় ও কারিগরি স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বুধবার বিকেলে কাঠালিয়া হাইস্কুল মাঠে উপজেলার বিভিন্ন ধর্মাালম্বী, ইমাম, পুরোহিত, ধর্মীয় নেতা ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আন্তঃ ধর্মীয় সংলাপে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি। লেঃ কর্নেল (অবঃ) নজরুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি