ফলোআপ চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফের এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান শনিবার (১৩ নভেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়াকে হাসপাতালে রেখে ফলোআপ চিকিৎসা করাতে হবে।’ হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই বছরে
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের গভীর জঙ্গলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত ২৬ মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছেন। এছাড়া বন্দুকযুদ্ধে দেশটির পুলিশের চার সদস্যও গুরুতর আহত হয়েছেন। শনিবার রাজ্যের রাজধানী মুম্বাই থেকে ৯০০ কিলোমিটারের বেশি দূরের গাদচিরোলি জেলায় বন্দুকযুদ্ধে হতাহতের এই ঘটনা ঘটেছে।গাদচিরোলি জেলার পুলিশ সুপার অঙ্কিত গয়াল বলেছেন, আমরা জঙ্গল থেকে এখন পর্যন্ত ২৬ জন নকশালের মরদেহ উদ্ধার করেছি। তিনি বলেন, জেলার অতিরিক্ত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনার ভয়াবহ দানবীয় স্বৈরাচার সরকার দেশের জনগণের স্বাধীনতাকে ধ্বংস করে দিয়েছে। সরকার দালাল পুলিশ বাহিনীকে ব্যবহার করে ক্ষমতায় আছে।ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বংশাল থানা আয়োজিত এক কর্মীসভায় শনিবার (১৩ নভেম্বর) বিকেলে তিনি একথা বলেন। বিএনপি মহানগর দক্ষিণের সদস্য ইসরাত হোসেন এসময় উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী পড়ে প্রচণ্ড মুগ্ধ হন বুলগেরিয়ার স্পাস্কা ইভানোভা (৮০ )। সিদ্ধান্ত নেন মুনলিম হবেন।এরপর তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে এডিরন শহরের দারুল ইফতায় এসে ইসলাম গ্রহণ করেন এ নারী। ইসলাম গ্রহণের পর নিজের নাম পরিবর্তন করে রেখেছেন ফাতেমা। বৃহস্পতিবার (১১ নভেম্বর) তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।জানা যায়, ইসলাম নিয়ে দীর্ঘদিন পড়াশোনার পর নিজ ধর্ম ত্যাগ করে
ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী ও দম্পতির মৃত্যু হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ হাইওয়ে এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নুর উদ্দিন ও তার স্ত্রী আকলিমা আক্তারের ঘটনাস্থলেই মৃত্যু হয়। নুর উদ্দিন ফেনী সদর উপজেলার পূর্ব গোবিন্দপুর গ্রামের কাশেম সওদাগর বাড়ির আবুল কাশেমের ছেলে। নিহত নুর উদ্দিনের প্রতিবেশী শামীম হায়দার জানান, শনিবার
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।নিহতরা হলেন- পাকুন্দিয়া উপজেলার বুরোদিয়া এলাকার লাল মিয়া (৫০) ও তার ভাতিজা রাহাত মিয়া (৩৫)। শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের আচমিতা এলাকায় এ ঘটনা ঘটে। কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ তৌফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, কটিয়াদী
রেফারির শেষ বাঁশি বাজল। বাংলাদেশের ডাগ আউটে বয়ে গেল উচ্ছ্বাসের ঝড়। কোনো ট্রফি নয়, গ্রুপ পর্বের সাধারণ একটি ম্যাচ জয়। এরপরও এই জয় জামালদের এনে দিয়েছে বিশেষ প্রশান্তি। ২০০৩ সালের পর বাংলাদেশ জাতীয় ফুটবল দল মালদ্বীপকে হারাতে পারেনি।আন্তর্জাতিক ফুটবলে সাম্প্রতিক সময়ে ম্যাচের অন্তিম মুহূর্তে বাংলাদেশ পয়েন্ট হারিয়েছে। আজ (শনিবার) অবশ্য ভাগ্য বিধাতা বাংলাদেশের দিকে তাকিয়েছে। ৮৭ মিনিটে বাংলাদেশ মালদ্বীপের বিপক্ষে
চট্টগ্রাম নগরীতে ডিজেল ও সিএনজিচালিত বাস শনাক্ত এবং সরকার নির্ধারিত ভাড়া না মেনে বাড়তি ভাড়া আদায় রোধে বিভিন্ন রুটে চলাচলকারী পরিবহনে লাল ও সবুজ স্টিকার লাগানো হয়েছে। ডিজেলে লাল এবং গ্যাস চালিত গাড়িতে সবুজ স্টিকার যুক্ত করা হয়েছে।শনিবার (১৩ নভেম্বর) বেলা ১১ টায় বিআরটিত্র কর্মকর্তা ও পরিবহন সংগঠেনের নেতাদের উপস্থিতিতে স্টিকার লাগানোর কাজ শেষ করেন ট্রাফিক পুলিশের কর্মকর্তারা। এর আগে ডিজেলের
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উৎসবমূখর পরিবেশে ব্যাপক কর্মী সমাগমের মধ্যেদিয়ে সম্পন্ন করা হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) দুপুরে ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।এডভোকেট মোঃ আনোয়ার হোসেন মিন্টুর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী
রেলের যাত্রী দীর্ঘদিন ভোগান্তির পর আবার হাসি ফিরে পেল ব্রাহ্মণবাড়িয়ার জনগণ।গত ২৬ মার্চ হেফাজতি তান্ডবে ভস্মীভূত ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন পুরোপুরি চালু হয়েছে। আজ শনিবার সকালে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন কমলাপুর স্টেশন থেকে এবং সদর আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে থেকে স্টেশনটির কার্যক্রম উদ্বোধন করেন। এ উপলক্ষে জেলা আওয়ামী লীগ রেলস্টেশনে এক সূধী সমাবেশের আয়োজন করে। এতে জেলা আওয়ামীলীগের
আগামীকাল রবিবার (১৪ নভেম্বর) থেকে সারাদেশে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। সকাল-বিকাল দুই শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে। এ বিষয়ে মন্ত্রণালয় জানিয়েছে, স্বাস্থ্যবিধি ঠিক রাখতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের একই সময়ে পরীক্ষা না নিয়ে ভিন্ন ভিন্ন সময়ে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় ও নম্বর কমিয়ে
অবশেষে জাতীয় দলের ফিল্ডিং কোচ রায়ান কুকের সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ ঘটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। তার সঙ্গে করা সবশেষ চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর আর নতুন চুক্তি করা হবে না।শনিবার গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। আপাতত পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য স্থানীয় একজনকে ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হবে। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্তত ১০টি ক্যাচ ছুটেছে
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৯১৮ জন।গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৫১ জনের। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭২ হাজার ২৭৮ জনে। শনিবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি-সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগের দিন শুক্রবার
চতুর্থ ধাপে আগামী ২৩ ডিসেম্বর ঝিনাইদহ সদর উপজেলার ১৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১০ নভেম্বর তফসিল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনে মনোনয়ন পেতে সদর উপজেলার ১৫টি ইউনিয়ন থেকে ১১৯ জন তাদের জীবণ বৃত্তান্ত জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের কাছে। জেলা আওয়ামীলীগ সূত্রে জানা যায়, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ উন্মুক্তভাবে সম্ভাব্য প্রার্থীদের কাছ থেকে জীবণ বৃত্তান্ত আহবান করে । ঝিনাইদহ সার্কিট
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক কোন প্রকারের সহিংসতা ছাড়াই একটি শান্তিপূর্ন, সুষ্ঠ, সুন্দর ও উৎসবমূখর পরিবেশে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে দলবল নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করতে হবে। তৃণমূলের জরিপের মাধ্যমে দল যাকে নৌকার কান্ডারী হিসেবে মনোনয়ন দিবে তার হয়েই আওয়ামী পরিবারের সকলকে কাজ করতে হবে। আজ যে মনোনয়ন
বরিশাল নগরীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী। শনিবার সকাল সাড়ে ১১টায় নগরীর শহীদ সোহেল চত্বরস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যলয়ের সম্মুখে বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে শুভ উদ্ধোন করেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক (এমপি) ও বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস,
সৌদি আরব আল জুবাইল প্রাদেশিক যুবদলের নবগঠিত কমিটির অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুস্টান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় হোটেল মালাবরে আল জুবাইল প্রাদেশিক যুবদলের সভাপতি অহিদুল ইসলাম সাগরের সভাপতিত্বে ও আল জুবাইল প্রাদেশিক বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রাসেল আহমেদ ভুইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোফাজ্জল হোসেন স্বপন,। প্রধান বক্তা ছিলেন, সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় যুবদলের
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মসজিদের ইমামকে কুপিয়ে বাম হাত বিচ্ছিন্ন করার ঘটনার সাড়ে ৪ ঘন্টার মধ্যে জড়িত যুবক বাবলু মাঝি (২৮)কে গ্রেফতার করেছে পুলিশ। সেইসাথে তার কাছ থেকে হামলার ঘটনায় ব্যবহৃত ধারালো অস্ত্র (দা) টি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) রাতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ শাহজাহান হোসেন। তিনি জানান, বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ
এসএসসি ও সমমানের পরীক্ষা আগামীকাল রোববার (১৪ নভেম্বর) থেকে শুরু হচ্ছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এ পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। নকলমুক্তভাবে পরীক্ষা আয়োজনে গত সোমবার থেকে সব কোচিং সেন্টার বন্ধ রাখা নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে পরীক্ষার অ্যাডমিট কার্ড হাতে পেয়েছেন শিক্ষার্থীরা। প্রথম দিন পদার্থ বিজ্ঞান পরীক্ষা দিয়ে শুরু হতে যাচ্ছে এবারের এসএসসি পরীক্ষা। এর মধ্য
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পুলিশের বিশেষ অভিযান চালিয়ে একদিনে ১৩ জন পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। শনিবার (১৩ নভেম্বর) দুপুরে এ তথ্যটি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।জানা যায়, গোয়ালন্দ ঘাট থানার অপারেশন অফিসার জাকির হোসেনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ শুক্রবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯ জন পরোয়ানাভুক্ত ও ৪ জন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার
বরিশালে বিশাল বর্ণাঢ্য র্যালি এবং সমাবেশের মধ্য দিয়ে যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ১১ নভেম্বর যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী হলেও ওইদিন বরিশাল জেলার ১২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় শুধুমাত্র ফুলেল শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সংক্ষিপ্ত পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন তারা। শনিবার জেলার বিভিন্ন উপজেলা এবং মহানগরীর ৩০টি ওয়ার্ডের নেতাকর্মীদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর বিশাল র্যালি এবং সমাবেশ অুনষ্ঠিত হয়।সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডের
ভোর সকালে ঘুম থেকে ডেকে তোলায় বাবাকে পিটিয়ে হত্যা করেছেন ছেলে। শনিবার ভোর ৬টায় উপজেলার পূর্ববড় ভেওলার চরপাড়ায় এ ঘটনা ঘটে।চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. ওসমান গণি জানান, চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলার চরপাড়া গ্রামের রুহুল কাদের ফজরের নামাজ শেষ করে ছেলে শহীদুল ইসলামকে বিলে পাকা ধান কাটতে যেতে ঘুম থেকে ডেকে দেন। ভোরে ঘুম থেকে জাগানোয় রেগে যান ছেলে শহীদ।
ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মনিপুরে অতর্কিত সন্ত্রাসী হামলায় ভারতীয় সেনাবাহিনীর একজন কর্নেল, তার স্ত্রী ও এক সন্তানসহ অন্য আরও তিনজন সৈন্য নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় সকালের দিকের প্রাণঘাতী এই হামলা আহত আরও দুই সৈন্যের অবস্থা আশঙ্কাজনক বলে খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম। এনডিটিভি বলছে, মনিপুরের মিয়ানমার সীমান্ত লাগোয়া চূড়াচাঁদপুর জেলায় সন্ত্রাসী হামলায় আসাম রাইফেলসের এক কর্নেলসহ ছয়জন নিহত হয়েছেন। গত কয়েক বছরের
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দশ কেজি গাঁজা সহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ওই দুই ব্যক্তির নাম পাভেল হোসেন ও তারা মিয়া। শনিবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়।শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড়ের নুরুর দীঘির পাড় এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। এসময় তাদের নিকট থেকে মুড়ির বস্তায় রাখা দশ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।পাভেলের বাড়ি ভূরুঙ্গামারী