শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬২০ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

কুড়িগ্রামের সরকারি খাদ্য গুদামে ঢুকছে পচা চাল!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২২, ৪:২৮

শেয়ার করুনঃ
কুড়িগ্রামের সরকারি খাদ্য গুদামে ঢুকছে পচা চাল!

কুড়িগ্রামের রৌমারী উপজেলার সরকারি খাদ্য গুদামে রাতের অন্ধকারে খাবার অযোগ্য পচা চাল ঢোকানোর খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও )। ততক্ষণে গুদামের ভেতরে ঢোকানো হয় ৩০ কেজি ওজনের ১৭৩ বস্তা চাল। গুদামের বাইরে ঢোকানোর অপেক্ষায় ছিল আরও ৭৭ বস্তা চাল।

পরীক্ষা করে দেখা যায়, চালগুলো খাবার অযোগ্য-পচা। তাৎক্ষণিক সবার সামনে গুদামে ঢোকানো ১৭৩ বস্তা চাল এবং আগে থেকে রক্ষিত ১৯ মেট্রিকটন চালসহ ১ নম্বর গুদাম সিলগালা করেন ইউএনও। আর বাইরে থাকা ৭৭ বস্তা চাল পাহারায় রাখলেন সশস্ত্র আনসার। মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরান।

আরও

ফেরিঘাটে বাস দুর্ঘটনা: তদন্ত প্রতিবেদন জমা

ফেরিঘাটে বাস দুর্ঘটনা: তদন্ত প্রতিবেদন জমা

বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে ৩ সদস্যের বিভাগীয় তদন্ত টিম ঘটনাস্থলে যান। তারা সেখানে গিয়ে পরীক্ষা করে জেলা সদর থেকে চাল কর্মসূচির মাধ্যমে পাঠানো চালের নমুনার সাথে ঢোকানো চালের কোনো মিল খুঁজে পাননি।

তদন্ত কমিটির সদস্যরা হলেন-সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নাজমুল হক, রৌমারী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালনকারী আলাউদ্দিন বসুনিয়া ও জেলা সদরের খাদ্য পরিদর্শক পারভেজ হোসেন।

আরও

ঝিনাইদহে অবৈধ গাইড বাণিজ্য নিয়ে তুলকালাম, অর্ধকোটিতে রফা ব্যাংকে জমা ২৪ লাখ!

ঝিনাইদহে অবৈধ গাইড বাণিজ্য নিয়ে তুলকালাম, অর্ধকোটিতে রফা ব্যাংকে জমা ২৪ লাখ!
খাদ্য গুদামপচা চাল
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

নাম প্রকাশে অনিচ্ছুক তদন্ত কমিটির একজন সদস্য জানান, ভিজিডিসহ বিভিন্ন কর্মসূচির উপকারভোগীদের মধ্যে বিতরণের জন্য জেলা সদরের খাদ্য গুদাম থেকে ৩০০ মেট্রিকটন চাল রৌমারী উপজেলা খাদ্য গুদামে পাঠানোর চলাচল কর্মসূচি দেওয়া হয়। এই চলাচল কর্মসূচির আওতায় জেলা সদর থেকে দুদিন আগে ১৫৪ মেট্রিকটন চাল রৌমারীতে পাঠানোর জন্য ছাড় করা হয়। কিন্তু সে চাল বদলানোর উদ্দেশে রাতের অন্ধকারে স্থানীয় মিলারের কাছ থেকে ওই খাবার অযোগ্য চাল নিয়ে গুদামে ঢোকানো হচ্ছিল।

তদন্ত কমিটির সদস্য আরও জানান, বুধবার রাত ৮টা পর্যন্ত তারা জেলা সদরে ফিরে আসতে পারেননি। তারা তাদের তদন্ত প্রতিবেদন দ্রুত জেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছে দাখিল করবেন।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

রৌমারী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদ আলমের সাথে বুধবার সন্ধ্যায় ফোনে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, গুদামে ঢোকানো চাল আর জেলা সদর থেকে আনা চালের নমুনার মিল আছে। চালগুলো পুরনো হওয়ায় পচা লাগছে।

তিনি আরও দাবি করেন, জেলা সদর থেকে পাঠানো ১৫৪ মেট্রিকটনের মধ্যে ৫৪ মেট্রিকটন চাল দেরিতে আসায় রাতে ঢোকানো হচ্ছিল। অবশিষ্ট ১০০ মেট্রিকটন চাল পথিমধ্যে নৌকায় আছে। তিনি ৫৪ মেট্রিকটন চাল পাওয়ার চালান দেখিয়েছেন বলে জানান।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান জানান, খাবার অযোগ্য চাল গুদামে ঢোকানোর খবর পেয়ে সাথে সাথে গিয়ে এর সত্যতা পেয়েছেন। এ জন্য গুদাম সিলগালা করে বিষয়টি জেলা খাদ্য নিয়ন্ত্রককে অবহিত করেছেন।

তিনি অনুসন্ধানে জানতে পেরেছেন, উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তিমারী বাজারের আবুল নামের এক মিল মালিকের কাছ থেকে চালগুলো এনে গুদামে ঢোকানো হয়েছে। বুধবার খাদ্য বিভাগের কর্মকর্তারা তদন্ত করেছেন।

এ প্রসঙ্গে জেলা খাদ্য নিয়ন্ত্রক আবু বকরের সঙ্গে যোগাযোগের জন্য তার মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

জনপ্রিয় সংবাদ

নাফ নদ থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নাফ নদ থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

তেলের কৃত্রিম সংকট ও চোরাচালান রোধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

তেলের কৃত্রিম সংকট ও চোরাচালান রোধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

কিন্ডারগার্ডেন বৃত্তি পরীক্ষায় প্রথম হয়েছে মেধাবী শিক্ষার্থী জান্নাত

কিন্ডারগার্ডেন বৃত্তি পরীক্ষায় প্রথম হয়েছে মেধাবী শিক্ষার্থী জান্নাত

রাজাপুরে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, ভোগান্তিতে যাত্রীরা

রাজাপুরে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, ভোগান্তিতে যাত্রীরা

নবাবগঞ্জে উচ্ছেদ অভিযান: ২.২৪ একর বনভূমি উদ্ধার ও চারা রোপণ

নবাবগঞ্জে উচ্ছেদ অভিযান: ২.২৪ একর বনভূমি উদ্ধার ও চারা রোপণ

সর্বশেষ সংবাদ

মুক্তিযুদ্ধ অস্বীকারকারীদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

মুক্তিযুদ্ধ অস্বীকারকারীদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

দৌলতদিয়ায় 'হাম' রোগ সচেতনতায় উঠান বৈঠক অনুষ্ঠিত

দৌলতদিয়ায় 'হাম' রোগ সচেতনতায় উঠান বৈঠক অনুষ্ঠিত

ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড!

ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড!

ঝিনাইদহে অবৈধ গাইড বাণিজ্য নিয়ে তুলকালাম, অর্ধকোটিতে রফা ব্যাংকে জমা ২৪ লাখ!

ঝিনাইদহে অবৈধ গাইড বাণিজ্য নিয়ে তুলকালাম, অর্ধকোটিতে রফা ব্যাংকে জমা ২৪ লাখ!

হরমুজ অনুমতি পেলেও বাতিল বাংলাদেশের পাঁচ জ্বালানি চালান

হরমুজ অনুমতি পেলেও বাতিল বাংলাদেশের পাঁচ জ্বালানি চালান

এ সম্পর্কিত আরও পড়ুন

দৌলতদিয়ায় 'হাম' রোগ সচেতনতায় উঠান বৈঠক অনুষ্ঠিত

দৌলতদিয়ায় 'হাম' রোগ সচেতনতায় উঠান বৈঠক অনুষ্ঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ভাইরাসজনিত সংক্রামিত হাম রোগের সচেতনতা বৃদ্ধিতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে গফুর মন্ডল পাড়া এলাকায় এ সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজার মোঃ জুলফিকার আলী, প্যারামেডিক মিষ্টি খাতুন, শামীমা আক্তার ও মেহেদী হাসান ইমন। দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজার মোঃ জুলফিকার আলী ভাইরাসজনিত সংক্রামক

ঝিনাইদহে অবৈধ গাইড বাণিজ্য নিয়ে তুলকালাম, অর্ধকোটিতে রফা ব্যাংকে জমা ২৪ লাখ!

ঝিনাইদহে অবৈধ গাইড বাণিজ্য নিয়ে তুলকালাম, অর্ধকোটিতে রফা ব্যাংকে জমা ২৪ লাখ!

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অবৈধ গাইড বই চালুর নামে শিক্ষক সমিতির দুই নেতার বিরুদ্ধে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক আমিনুস সোবাহান রাজা ও সদস্য সচিব আহসান হাবিব পাঞ্জেরী পাবলিকেশন কোম্পানির কাছ থেকে অর্থ গ্রহণ করে উপজেলার ৫২টি মাধ্যমিক বিদ্যালয়ে গাইড বই চালুর প্রতিশ্রুতি দেন। জানা গেছে, গত ৯ ফেব্রুয়ারি সমিতির রূপালী ব্যাংকের ৮৪৭

নোয়াখালীতে ডিএনসির অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫

নোয়াখালীতে ডিএনসির অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫

নোয়াখালীর সদর উপজেলার দত্তেরহাট এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ। এর আগে, গতকাল বুধবার বিকেলে উপজেলার দত্তেরহাট আল হেরা বিদ্যানিকেতন স্কুলের প্রধান ফটকের সামনে এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. নাছির (২৬), মো. টিপু

টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ ২ পাচারকারী আটক

টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ ২ পাচারকারী আটক

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৫৫ লাখ টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত

ভূরুঙ্গামারীতে জুয়েলারি দোকানে হামলা, ১২ ভরি সোনা ছিনতাই!

ভূরুঙ্গামারীতে জুয়েলারি দোকানে হামলা, ১২ ভরি সোনা ছিনতাই!

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় দি নিউ চিত্র রেখা জুয়েলার্স নামের একটি স্বর্ণালংকারের দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে ভূরুঙ্গামারী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। দোকান মালিকের অভিযোগ, হামলাকারীরা দোকান থেকে প্রায় ১২ ভরি সোনার গহনা ছিনতাই করেছে। দোকানটির স্বত্বাধিকারী গোপাল চন্দ্র প্রসাদ জানান, অতর্কিতভাবে সুবল, তাপস, পরিমল, তরণীকান্ত, সন্তোষ, সমর, লক্ষণ, সুকুমার, সন্তোষসহ অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তি তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা