পটুয়াখালীর মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মিলানায়তনে ফ্রি চক্ষু সেবা কার্যক্রম পরিচালিত হয়েছে। বেসকারি উন্নয়ন সেচ্ছাসেবী সমাজ কল্যান সংস্থা পায়রা ডেভেলপমেন্ড ফাউন্ডেশন (পিডিএফ) এর উদ্যোগে শনিবার সকাল নয়টায় এ ফ্রি চক্ষু সেবা কার্যক্রমে সার্বিক সহায়তা করেন ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট হাসপাতালের বরিশাল শাখা। এ সময় উপস্থিত ছিলেন পায়রা ডেভেলপমেন্ড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন বিপু, মহিপুর থানা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান
নওগাঁর ধামইরহাটে একটি ভুয়া এনজিও গ্রাহকদের ঋণদানের নামে ৩ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পালাবার চেষ্টাকালে গ্রামবাসীর হাতে ধরা পড়েছে। আটককৃতের ধামইরহাট থানা পুলিশ প্রতারনায় মামলায় গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করেছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি উপজেলার সাহাপুর এলাকায় ঘটেছে। থানার অভিযোগ সূত্রে জানা গেছে, গত বছরের ৭ ডিসেম্বর উপজেলার জাহানপুর ইউনিয়নে সাহাপুর গ্রামের একটি বাড়ীতে অফিস ভাড়া নিয়ে এনজিও খোলে উপজেলার ভাতকুন্ডু
কুমিল্লার দেবীদ্বারে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ত্যাগী ও জনপ্রীয় প্রার্থীকে নৌকা না দিয়ে, বিগত উপজেলা নির্বাচনে ধানের শীষের সমর্থককে নৌকা মার্কা প্রদানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলার ৬নং ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। শনিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার ৬নং ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল ইউনিয়নের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদ'র সামনে
পর্যটন ও উন্নয়ন বিষয়ক মাসিক ম্যাগাজিন “আলোকিত কুয়াকাটা”র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারী (শনিবার) বেলা ১১টায় কুয়াকাটা প্রেসক্লাবে এর আনুষ্ঠানিকভাবে মোড়ক উম্মোচন করা হয়। আলোকিত কুয়াকাটা’র প্রকাশনা উৎসবের উদ্বোধন করেন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক। পর্যটন ও উন্নয়ন বিষয়ক ম্যাগাজিন আলোকিত কুয়াকাটা’র সম্পাদক ও প্রকাশক আনোয়ার হোসেন আনু’র সভাপতিত্বে আয়োজিত প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্য
ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উইমেন (CAP) কুষ্টিয়া জোনের নতুন সভাপতি মহব্বত ফয়সাল এবং নাজনীন সুলতানা মেঘ। শনিবার (০৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে আনুষ্ঠানিকভাবে ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উইমেন (CAP) কুষ্টিয়া জোনের নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন মোঃ সিয়াম মির্জা, সাংগঠনিক সম্পাদক মরিয়ম নেসা মিম, যোগাযোগ বিষয়ক সম্পাদক উম্মে হাবিবা হ্যাপি, সহকারী যোগাযোগ বিষয়ক সম্পাদক নিরব বিশ্বাস,
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ১১৬ জন। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৭৯ শতাংশে। করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ৯৯ জনের মৃত্যু হয়েছে; শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৯২ হাজার ২০৯ জনে। শনিবার (৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। শুক্রবার দেশে করোনায় ১ জনের
টাঙ্গাইলে র্যাবের অভিযানে সদর থানার রাবনা বাইপাস এলাকা হতে শনিবার (০৮ জানুয়ারি) সকালে শিপন মিয়া ও শাওন খন্দকার নামে দুই যুবককে ১১ কেজি গাজাঁসহ হাতেনাতে আটক করে । গ্রেফতারকৃত দুই যুবকের বাড়ি কুমিল্লা জেলার তাল পট্রি এলাকার সালাউদ্দিন ফারুেেকর ছেলে মোঃ শিপন মিয়া (২০),ও কুমিল্লা সদর দক্ষিন এলাকার আঃ আলম খন্দকারের ছেলে মোঃ শাওন খন্দকার (২০)। র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী
দিনাজপুরের হিলিতে সুবিধাবঞ্চিত, অসহায়, দুস্থ্য ও শীতার্ত ব্যক্তিদের মাঝে স্বেচ্ছাসেবী সংগঠন "তারুণ্য শক্তি”র উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন তারুণ্য শক্তি”র সদস্যরা। শনিবার (৮ জানুয়ারি) সকালে থেকে হাকিমপুর উপজেলার ৩ টি ইউনিয়ন একটি পৌর সভার সুবিধাবঞ্চিত সাধারণ মানুষের কষ্টের কথা চিন্তা করে তাদের মাঝে এই সব কম্বল বিতারণ করা হয়। এসময উপস্থিত ছিলেন তারুণ্য শক্তি”র উপদেষ্টা আব্দুল আল মামুন, প্রচার
অভিজ্ঞ ক্রিকেটার জাহানারা আলমকে ছাড়াই মালয়েশিয়ায় অনুষ্ঠেয় আইসিসি কমনওয়েলথ গেমস-২০২২–এর নারী বাছাইপর্ব খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী দল। টি–টোয়েন্টি সংস্করণের এই টুর্নামেন্টের জন্য আজ ঘোষিত ১৫ সদস্যের দলে ২৮ বছর বয়সী পেসারকে রাখা হয়নি। তবে জাহানারা আছেন স্ট্যান্ডবাই তালিকায়। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক পরিচালক বলেছেন, ‘জাহানারার কিছু শৃঙ্খলাজনিত সমস্যা ছিল। জিম্বাবুয়েতে কোচ, ক্রিকেটারদের সঙ্গে সে যে আচরণ করেছে, সেটার জন্য ও
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাধ্যমিক পর্যায়ের স্কুল শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকাদান কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ চত্বরে মাধ্যমিক স্কুল শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার আগুনমুখা নদী থেকে এক কিশোরের মৃত দেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলার চালিতাবুনিয়া সংলগ্ন এলাকা থেকে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার আগুনমুখা নদী থেকে লাশটি উদ্ধার করে কোস্ট ও পুলিশ সদস্যরা।মৃত ওই কিশোরের নাম মো. নিয়াজ (১৭)। সে গলাচিপা উপজেলার সতিরাম গ্রামের জলিল হাওলাদারের ছেলে। পেশায় জেলে ছিল সে। জানা গেছে, গত ৩ জানুয়ারি বিকেল ৫ টায় নিহত
ঝিনাইদহের শৈলকুপায় আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। নির্বাচন পরবর্তী সহিংসতায় আজ কল্লোল খন্দকার (৪০) নামের একজন কে প্রকাশ্যে পিটিয়ে ও হাতুড়ি পেটা করে হত্যা করা হয়েছে। সন্ত্রাসী হামলাকারীদের ধাওয়ায় ২ কিলোমিটার দৌড়ে পালানোর চেষ্টা করেও রক্ষা পায়না । আজ দুপুর ১২ টার পরে উপজেলার বগুড়া ইউনিয়নের বগুড়া গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। আরো ২জন আহত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত চেয়ারম্যান
নারায়ণগঞ্জের কথিত গডফাদার শামীম ওসমানের লোকজন তার (তৈমূর আলম খন্দকার) পাশে আছে। তিনি বিএনপির প্রার্থী না, সেলিম ওসমান ও শামীম ওসমানের প্রার্থী বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। শনিবার (৮ জানুয়ারি) দুপুরে বন্দরে নির্বাচনী প্রচারণার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার প্রসঙ্গে তিনি একথা বলেন।ডা. সেলিনা হায়াৎ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আরবী ভাষা ও সাহিত্য বিভাগের আয়োজনে "আরবি মহাকাব্য, রচয়িতা ও উপস্থাপন রীতি" বিষয়ক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।শনিবার (০৮ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক আ.ব.ম. মুখলেছুর রহমান সেমিনার লাইব্রেরিতে পিএইচডি সেমিনারটি অনুষ্ঠিত হয়। বিভাগের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আব্দুল মালেক-এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন কলা অনুষদের ডিন ও সাবেক উপাচার্য অধ্যাপক
দিনাজপুর সর্ব দক্ষিণে সীমান্ত ঘেঁষা হাকিমপুর উপজেলা।স্বাধীনতার ৫০ বছর পার হলেও কপালে জোটেনি আলীহাট বাসীর কাঙ্ক্ষিত সেতু। সেতু না থাকায় প্রতিনিয়তই ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারী, ভ্যান চালক, স্কুল শিক্ষার্থীসহ স্থানীয়দের। দিন, মাস ও বছর পেরিয়ে গেলেও প্রতিশ্রুতি বাস্তবায়ন হয় নাই। তাই শুধু প্রতিশ্রুতি নয় দ্রুত সেতুটি বাস্তবায়ন দেখতে চায় এই এলাকার সাধারণ মানুষ।ইতিমধ্যে সেতুটি নির্মাণের জন্য এলজিইডির মাধ্যমে টেন্ডার প্রক্রিয়াধীন
বরিশালে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গৃহকর্তার সাহসিকতায় এক ডাকাতকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করেছে স্থানীয়রা। তবে ডাকাতদলের অন্যান্য সদস্যরা সাড়ে ৪ ভরি স্বর্ণ ও নগদ ৩২ হাজার টাকা এবং তিনটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এছাড়া এ ঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর পুরানপাড়া এলাকায় এ ঘটনা
রাষ্ট্রপতির সংলাপে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৮ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে সামনে এক মানব সমাবেশে তিনি এ কথা বলেন।বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে নারী ও শিশু অধিকার ফোরাম এ সমাবেশের আয়োজন করে। ফখরুল বলেন, কীসের সংলাপ? এই সংলাপ এরই মধ্যে অধিকাংশ রাজনৈতিক দল বর্জন করেছে।
চীনের চংকিং শহরে একটি প্রতিষ্ঠানের ক্যানটিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।এতে ওই ভবনটি ধসে অন্তত ১৬ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ১০ জন। স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে ওই বিস্ফোরণ ঘটে। ‘গ্যাস লিকেজ’ থেকে বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে ধসে পড়া ওই ভবনের নিচে আরও লোকজন চাপা পরে
দেশে করোনায় আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। সংক্রমণ ঠেকাতে কারিগরি কমিটির প্রস্তাবনা অনুযায়ী দু’একদিনের মধ্যেই কঠোর বিধিনিষেধ আরোপ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার (৮ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জের গড়পাড়ায় শুভ্র সেন্টারে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।মন্ত্রী আরও বলেন, দেশে করোনায় আক্রান্তের সংখ্যা আগের চেয়ে ৪০০ গুণ বেশি। তবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মতো পরিস্থিত এখনো হয়নি। আক্রান্তের হার অতিরিক্ত বৃদ্ধি পেলে
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাভাইরাস নিয়ন্ত্রণের জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। জেলা-উপজেলা পর্যায়ের হাসপাতালের নার্স-চিকিৎসকরা সেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। সব ধরনের দোকান-পাট রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। টিকা সনদছাড়া রেস্টুরেন্টে প্রবেশ করা যাবে না। যাত্রীবাহী বাস-ট্রেন-লঞ্চসহ যাত্রীবাহী সব পরিবহনে অর্ধেক যাত্রী বহন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগির এই সিদ্ধান্ত বাস্তবায়নে নির্দেশনা আসবে। শনিবার (৮ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ শুভ্র
পৌষের শেষ দিকে তাপমাত্রা ফের বেড়ে গিয়ে কমলো শীত। একদিনের ব্যবধানে বেশিরভাগ অঞ্চলে তাপমাত্রা এক থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। এ অবস্থায় আগামী তিনদিনের মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির পর তাপমাত্রা কমে গিয়ে ফের শীত জেঁকে বসতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। শনিবার (৮ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথারীতি উত্তরাঞ্চলের পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৯ দশমিক ৫ ডিগ্রি
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। টানা তিন সপ্তাহ বাড়ার পর স্বর্ণের দাম কমলো। অবশ্য টানা তিন সপ্তাহ বাড়ার আগে টানা চার সপ্তাহ স্বর্ণের দাম কমেছিল। স্বর্ণের পাশাপাশি গত সপ্তাহজুড়ে কমেছে রূপার দাম। সেই সঙ্গে কমেছে আরেক মূল্যবান ধাতু প্লাটিনামের দামও।গত সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে ১ দশমিক ৭৬ শতাংশ। রূপার দাম কমেছে ৩ দশমিক ৯২ শতাংশ এবং প্লাটিনামের দাম কমেছে দশমিক
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ২০১৮ সালে বলেছিলেন তৈমূর আলম খন্দকার জেতার মতো লোক। প্রধানমন্ত্রী যদি নারায়ণগঞ্জের ভোটার হতেন আমি তার কাছেও ভোট চাইতে যেতাম এবং আমার দৃঢ় বিশ্বাস তিনি আমাকে ভোট দিতেন। বিগত পঞ্চাশ বছরে স্বচ্ছ ও গণমুখী কর্মকাণ্ডের জন্য প্রধানমন্ত্রীও আমাকে ভোট দিতেন বলে আমার বিশ্বাস। শনিবার
স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন রোধে জাতীয় কমিটির সুপারিশ মানা হবে। তবে এখনই বন্ধ হচ্ছে না শিক্ষাপ্রতিষ্ঠান।