সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬৪ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

দেবীদ্বারে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ১; আহত ৫

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৪৫

শেয়ার করুনঃ
দেবীদ্বারে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ১; আহত ৫

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার এলাকায় পৃথক দু’টি সড়ক দূর্ঘটনায় একজন নিহত ও পাঁচজন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। নিহত ও আহত সবাই সিএনজি চালিত অটোরিক্সার আরোহী বলে জানা যায়।

নিহত সিএনজি চালক আলমগীর হোসেন (৪৫) দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ গ্রামের কুড়ালপাড়া বক্সিবাড়ির মৃত; কেরামত আলীর পুত্র বলে স্বজনরা জানিয়েছেন। 

আরও

পাঁচবিবিতে জি-৩ রুই মাছ চাষে প্রদর্শনী ফলাফল উপস্থাপন

পাঁচবিবিতে জি-৩ রুই মাছ চাষে প্রদর্শনী ফলাফল উপস্থাপন

দু’টি সড়ক দূর্ঘটনায় মারাত্মক আহত ৫জনের মধ্যে অজ্ঞাত ৪ জনকে কুিমল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরিচয় পাওয়া অপর আহত একজন দেবীদ্বার উপজেলার ওয়াহেদপুর গ্রামের আঃ গনির পুত্র মুজিবুর রহমান(৫০)কে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

শুক্রবার বিকেল সাড়ে ৩টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহা সড়কের জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর ‘নিহার কোল্ড ষ্টোরেজ’র সামনে জাফরগঞ্জ থেকে দেবীদ্বার মূখী একটি যাত্রীবাহী সিএনজি বিপরিতমূখী সিলেট থেকে কুমিল্লাগামী একটি পাথর বোঝাই ট্রাক (ট্রাক নং- ঢাকা-মেট্রো নং- ১১৫২৫৭)’র মুখোমূখী সংঘর্ষে সিএনজিটি ট্রাকের ভেতরে ঢুকে পড়ে। এসময় ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছের সাথে ধাক্কাখেয়ে আটকে যায়। ধুমড়েমুচড়ে যাওয়া সিএনজিটি ট্রাকের ভেতরে ঢুকে যায়। সিএনজি চালক ট্রাকের ডান পাশের পেছনের চাকার নিচে পিষ্ট হয়ে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের অভিযোগ ট্রাক চালক পালিয়ে যাওয়ায় ট্রাকটি সরিয়ে তাৎক্ষনি চালকের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

আরও

রমজানের আগেই সরাইলের বাজারে লেবুতে আগুন, ক্রেতারা বিপর্যস্ত

রমজানের আগেই সরাইলের বাজারে লেবুতে আগুন, ক্রেতারা বিপর্যস্ত
সড়ক দূর্ঘটনা
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

স্থানীয় সুজিত পোদ্দার জানান, কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কটি গোমতী নদী থেকে অবৈধ মাটি কাটার ট্রাক্টরের উপচেপড়া মাটিতে সামান্য বৃষ্টিতে সড়কটি কাঁদাযুক্ত ও পিচলা হয়ে পড়ায় এবং অবাধে লাইসেন্স বিহীন হাজার হাজার সিএনজি, অটোরিক্সার দখলে থাকা সড়কে আহত ও প্রাণ হানীর ঘটনা অহরহ ঘটছে। আজকের দু’টি দূর্ঘটনা ওই একই কারনে হয়েছে। 

 

অপর দূর্ঘটনাটি ঘটে শুক্রবার বেলা ২টায় একই সড়কের জাফরগঞ্জ মাজেদা আহসান মূন্সী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে। এসময় কুমিল্লাগামী একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে দেবীদ্বারগামী একটি সিএনজি চালিত অটো রিক্সাকে আঘাত করলে সিএনজিটি ছিটকে সড়কের পাশে পড়ে যায়। অপরদিকে প্রাইভেট কারের সামনের ডান পাশের অংশ ছিড়ে যায়। এতে সিএনজি চালিত অটো রিক্সার চালকসহ ৪ জন মারাত্মক আহত হয়, আহতদের মধ্যে অজ্ঞাত ৩ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপর একজনকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমান জানান তিনি কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে পেট্রোল ডিউটিরত থাকা অবস্থায় সংবাদ পেয়ে ঘটনাস্থল ছুটে যান এবং ট্রাকের নিচে আটকে থাকা সিএনজি চালকের মরদেহ উদ্ধারে ব্যর্থ হয়ে মুরাদনগর ফায়ার সার্ভিস এবং মীরপুর হাইওয়ে পুলিশকে খবর দেন। 

বিকেল ৬টা থেকে রাত ৭টা পর্যন্ত কুমিল্লা থেকে আনা একটি রেকার পাথর বোঝাই ট্রাকটি সরাবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ট্রাকের নিচে আরো মরদেহ আছে কিনা তা রাত ৭টা পর্যন্ত মুরাদনগর ফায়ার সার্ভিস’র ষ্ট্যাশন অফিসার নুরুল হুদা নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

মীরপুর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ মাসুদ আলম জানান, দু’টি সড়ক দূর্ঘটনার মধ্যে একটির তথ্য আমাদের জানা অপর ঘটনা সম্পর্কে কিছু বলতে পারবনা, তবে কালিকাপুর এলাকায় একজন নিহত ও একজন আহত হওয়ার খবর আছে। আহত ব্যক্তিকে দ্রুত কুমেক হাসপাতালে প্রেরন করা হয়েছে। কুমিল্লা থেকে আনা রেকার পাথর বোঝাই ট্রাকটি এখনো সরাতে পারেনি। একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলেও  ট্রাকটি সরানোর আগ পর্যন্ত আর কোন মরদেহ আছে কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছেনা। তবে রাতের মধ্যে আরো একটি শক্তিশালী রেকার এনে উদ্ধার করার চেষ্টা চলছে। 

সর্বশেষ সংবাদ

বগুড়া-৬ আসন ছাড়লেন তারেক রহমান, চিঠি ইসিতে

বগুড়া-৬ আসন ছাড়লেন তারেক রহমান, চিঠি ইসিতে

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করল এনসিপি প্রতিনিধিদল

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করল এনসিপি প্রতিনিধিদল

খামেনির সঙ্গে সরাসরি বৈঠকে আগ্রহী ট্রাম্প

খামেনির সঙ্গে সরাসরি বৈঠকে আগ্রহী ট্রাম্প

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক, কারাদণ্ড

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক, কারাদণ্ড

পাঁচবিবিতে জি-৩ রুই মাছ চাষে প্রদর্শনী ফলাফল উপস্থাপন

পাঁচবিবিতে জি-৩ রুই মাছ চাষে প্রদর্শনী ফলাফল উপস্থাপন

জনপ্রিয় সংবাদ

স্মার্ট ফোন ও মনিটরে ভোটকেন্দ্র নজরদারি করবেন গোয়ালন্দ উপজেলা প্রশাসন

স্মার্ট ফোন ও মনিটরে ভোটকেন্দ্র নজরদারি করবেন গোয়ালন্দ উপজেলা প্রশাসন

অবাধ নির্বাচন হলে বিএনপির নিরঙ্কুশ বিজয় অনিবার্য

অবাধ নির্বাচন হলে বিএনপির নিরঙ্কুশ বিজয় অনিবার্য

নির্বাচনে নিরাপত্তায় মোতায়েন প্রায় দশ লাখ সদস্য

নির্বাচনে নিরাপত্তায় মোতায়েন প্রায় দশ লাখ সদস্য

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

ভোটারদের নয়, ঝুঁকি নির্বাচন বানচালকারীদের: র‍্যাব ডিজি

ভোটারদের নয়, ঝুঁকি নির্বাচন বানচালকারীদের: র‍্যাব ডিজি

এ সম্পর্কিত আরও পড়ুন

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক, কারাদণ্ড

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক, কারাদণ্ড

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা ও হেরোইন সেবনরত অবস্থায় দুই মাদকসেবীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভার কুমড়াকান্দি ও দেওয়ানপাড়া এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়। অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান। এতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রাসেল আলীর তত্ত্বাবধান ছিল। গোপন সংবাদের ভিত্তিতে

পাঁচবিবিতে জি-৩ রুই মাছ চাষে প্রদর্শনী ফলাফল উপস্থাপন

পাঁচবিবিতে জি-৩ রুই মাছ চাষে প্রদর্শনী ফলাফল উপস্থাপন

মৎস্য খাত এর আওতায় জয়পুরহাটের পাঁচবিবিতে জি-৩ রুই মাছ চাষ বিষয়ক প্রদর্শনীর ফলাফল ও প্রতিরূপায়ণ সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (১৬ ফেব্রুয়ারী) বিকালে জাকস ফাউন্ডেশনের আয়োজনে এবং পিকেএসএফের অর্থায়নে পাকুরিয়ার গ্রামের মৎস্যচাষী আমিনুল ইসলামের বাড়ির উঠানে জি-৩ রুই মাছ চাষ বিষয়ক প্রদর্শনীর ফলাফল ও প্রতিরূপায়ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার শতাধিক মৎস্যচাষী অংশ নেয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সংস্থার মৎস্য কর্মকর্তা মোঃ রাশিদুল

মাছ চুরির অপবাদে শরীয়তপুরে যুবককে নির্মম নির্যাতন, ভিডিও ভাইরাল

মাছ চুরির অপবাদে শরীয়তপুরে যুবককে নির্মম নির্যাতন, ভিডিও ভাইরাল

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় মাছ চুরির অপবাদ দিয়ে সেলিম পাইক (৩০) নামের এক যুবককে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। এ সময় তার ডান পা ভেঙে দেওয়া ও চোখ নষ্ট করার অভিযোগ রয়েছে। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো জেলায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের ইকুরি এলাকায় সাবেক জেলা যুবলীগ

আরাকান আর্মির বন্দিশালা থেকে ফিরলেন ৭৩ জেলে

আরাকান আর্মির বন্দিশালা থেকে ফিরলেন ৭৩ জেলে

মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি–এর হাতে বিভিন্ন সময়ে আটক হওয়া ৭৩ জন জেলে দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশে ফিরেছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ৬৬ জন বাংলাদেশি নাগরিক এবং ৭ জন এফডিএমএন (রোহিঙ্গা) সদস্য রয়েছেন। জানা গেছে, ২০২৫ সালের বিভিন্ন সময়ে জীবিকার তাগিদে বঙ্গোপসাগরে

দেবরের অন্ডকোষ চেপে হত্যাচেষ্টা ভাবির! থানায় অভিযোগ

দেবরের অন্ডকোষ চেপে হত্যাচেষ্টা ভাবির! থানায় অভিযোগ

নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের সেওতা এলাকায় পারিবারিক কবরস্থানের পথ ও সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বাদল মাঝির ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তার ভাবিসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় নারীসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মারধর ও শ্বাসরোধের চেষ্টার অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, পৈত্রিক বসতবাড়ির কবরস্থানের পথ নিয়ে বাদল মাঝির সঙ্গে তার চাচাতো ভাইদের