দৈনিক কিংবা মাসিক, বাজারটা যখনই হোক, ক্রেতার মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে ভোজ্যতেলের আকাশছোঁয়া দাম। বেশ কয়েক দফায় দাম বেড়ে এখন এক লিটার সয়াবিন তেল কিনতে হয় ১৬৮ টাকায়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ.এইচ.এম সফিকুজ্জামানের দাবি, রোজার মাসে ভোজ্যতেলের সরবরাহ ঠিক রাখতেই দাম বাড়ানো হয়েছে। রোববার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ানবাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সভাকক্ষে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সঙ্গে মতবিনিময়
শেষ দিনে গণমাধ্যমের মুখোমুখি হচ্ছে বর্তমান নির্বাচন কমিশন। সোমবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নির্বাচন ভবনের লেকভিউ চত্বরে (নিচতলা) সংবাদ সম্মেলন করবেন বিদায়ী কে এম নূরুল হুদা কমিশন। নির্বাচন কমিশনের যুগ্ম সচিব (জনসংযোগ) এস এম আসাদুজ্জমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়া এই কমিশনের মেয়াদ সোমবার শেষ হচ্ছে। সার্চ কমিটি প্রধানের ঘোষণা অনুযায়ী, এখন ৩৯টি নিবন্ধিত দলের মধ্যে
সারাদেশে প্রতিদিন করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে কয়েক হাজারের অধিক মানুষ। করোনার থাবায় মৃত্যুবরণ করছে অসংখ্য মানব প্রাণ। খুলনা বিভাগের মধ্যে করোনা ভাইরাসের ঝুকিপূর্ণ জেলাগুলোর মধ্যে অন্যতম মেহেরপুর। গতকাল (১২ ফেব্রুয়ারী) মেহেরপুরে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১৬ জন। যার মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ১০ জন, গাংনী উপজেলায় ৫ জন এবং মুজিবনগর উপজেলায় ১ জন। জেলা সিভিল সার্জন অফিসের তথ্যমতে, বর্তমানে মেহেরপুরে
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দল ও জনগণের সহযোগিতা অপরিহার্য। রোববার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম ও কবিতা খানম রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন। এসময় রাষ্ট্রপতি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম। নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশন মুখ্য ভূমিকা পালন করে। একটি
প্রকাশ পেলো ২০২১ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল। প্রকাশিত ফল অনুযায়ী এইচএসসিতে পাসের হার ৯৫ দশমিক ৫৭ শতাংশ। আর নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রসা ও কারিগরি বোর্ড মিলে সার্বিক পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ। ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৫২২ জন শিক্ষার্থী। এবার কুষ্টিয়া জেলায় পাসের হার ৯৭ দশমিক
প্রধানমন্ত্রীর বিশেষ ১০ টি উদ্যোগসহ বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, ভিশন ২০২১ ও ২০৪১ প্রচার উপলক্ষে এক মহিলা সমাবেশের আয়োজন করে জেলা তথ্য অফিস। গতকাল রোববার বিকেলে বার্ষিক কর্মসম্পাদন চুক্তরি (এপিএ)আওতায় জেলা তথ্য অফিস ও গণযোগাযোগ অধিদপ্তরের আয়োজনে ইন্দুরকানী উপজেলার দক্ষিণ ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মঠে গৃহিনীদের নিয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. শাহ আলম
রবিবার সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে সারাদেশের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করেন। রোববার প্রকাশিত এইচ,এস,সি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় দেবীদ্বারের ২৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ হাজার ৫৬১ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ৫২৩ জন কৃতকার্য ও ৯৫ জন অকৃতকার্য হয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৪ কলেজ ও ৭ মাদ্রাসায় শতভাগ পাসসহ ২০০শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে এবং ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে
লক্ষ্মীপুরের রায়পুরে আটরশি ওরশের গরুর প্যান্ডেল করতে না দেয়ায় সাইফুদ্দিন নয়ন নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যেই মারধরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা কাজী জামশেদ কবির বাকী বিল্লাহর বিরুদ্ধে। তিনি রায়পুর পৌর আওয়ামী লীগের সভাপতি। রোববার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে ওই ব্যবসায়ীকে মারধরের একটি ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর আগে শুক্রবার বিকেলে পৌরসভার ৮নং ওয়ার্ডের সিএনজি স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের গুলিতে ফরিদুল ইসলাম (২১) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার (১৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের পূর্ব কাউয়ারচর সীমান্তের আর্ন্তজাতিক সীমানা পিলার ১০৫৭-৩এস-টির কাছে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ বিএসএফ সদস্যরা নিয়ে গেছে। নিহত ফরিদুল ইসলাম উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের হরিণধরা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। স্থানীয়রা জানান, রোববার ভোরে ফরিদুল ইসলামসহ ২৫-৩০জনের একটি চোরাকারবারি দল গরু পাচারের
লেখাপড়ার যে কোনো বয়স নেই তা প্রমান করলেন ৫০ বছর বয়সের খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী আছালং ইসলামপুর এলাকার বাসিন্দা মো. সিরাজুল ইসলাম চৌধুরী । তিনি তাইন্দং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি। শুধূ তিনিই নন, চলতি বছরে তাঁর বড় মেয়ের ঘরের বড় নাতি মো. নাজমুল হাসান জিপিএ ৪-৬৭ এবং ছোট মেয়ে মাহমুদা সিরাজ জিপিএ ৪-১৭ পেয়ে খাগড়াছড়ি সরকারী কলেজ
“জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কর্মসূচীর আওতায় বরিশাল বিভাগের শ্রেষ্ঠ জয়িতাদের রবিবার বেলা এগারোটায় পুরস্কার বিতরন করা হয়েছে। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল পদ্ধতিতে উদ্বোধণ করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশালের আয়োজনে ও বিভাগীয় কমিশনার কার্যলয়ের সহযোগিতায় বরিশাল সার্কিট হাউজ ধাঁনসিড়ি মিলনায়তনের সভা কক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় স্ক্যানডেস্ক নামক একটি গার্মেন্টস কারখানার নিমাণাধীন ভবনের ছাদ ধসে ৭ জন গুরুতর আহত হয়েছে। শ্রমিকদের দাবি নিন্ম মানের সামগ্রী ব্যবহার করার জন্য এমন দুর্ঘটনা হয়েছে। কারখানা ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে ওই কারখানার ৩ তলার ছাদ ঢালায়ের কাজ সম্পন্ন হয়। কাজ শেষ হওয়ার পর পরই হঠাৎ তিন তলার ছাদ ধসে পরে। এসময় ঢালায়ের কাজে কর্মরত
কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক সর্দারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার(১২ ফেব্রুয়ারি) সকালে সাড়ে ৮টার দিকে কুতুপালং ক্যাম্প-২ ইস্ট, ব্লক বি ডব্লিউ/৫ এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম (৬০), মৃত হাবিবুর রহমানের ছেলে। সে ক্যাম্প-২ ইস্ট, ব্লক বি ডব্লিউ/৫ আশ্রয় শিবিরের সাব মাঝি (সর্দার) হিসেবে দায়িত্বরত ছিলেন। উখিয়াস্থ ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক নাইমুল হক বলেন, কুতুপালং আশ্রয় শিবিরের ক্যাম্প-২
এইচএসসি ও সমমান পরীক্ষার্থীর ফল প্রকাশ করা হয়েছে। তবে এতে প্রত্যাশিত ফল না এলে তা আবার যাচাইয়ের আবেদন করতে এক সপ্তাহ সময় দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৪-২০ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবে। ফল পুনঃনিরীক্ষণের আবেদন প্রক্রিয়া শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd) ও রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের ওয়েবসাইটে জানা যাবে। এ ছাড়া পরীক্ষা কেন্দ্র ও শিক্ষা
বলা হয়, আইপিএলের নিলাম নিয়ে আগে থেকে কিছু বলা মুশকিল। কারণ এখানে কখন কার দাম বাড়ে আর কমে কিংবা দেখা গেল, সর্বোচ্চ দাম প্রত্যাশা করা খেলোয়াড়ই শেষ পর্যন্ত থেকে যান অবিক্রিত। যেমনটা ঘটল ডেভিড মালানের ক্ষেত্রে। দুই দিন ধরে চলা আইপিএলের ১৫তম আসরের নিলামের দ্বিতীয় দিন রোববার (১৩ ফেব্রুয়ারি) অবিক্রিত থেকে গেলেন টি-টোয়েন্টির র্যাঙ্কিংয়ে সেরা পাঁচে থাকা ইংলিশ এ ব্যাটার। এর আগে
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তালশন ধাওয়াপাড়া গ্রামে মোটরসাইকেল কিনে না দেওয়ায় জোবাইদ হোসেন (১৭) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। রোববার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নিজ বাড়িতে গলায় রশি পেঁচিয়ে সে আত্মহত্যা করে। জোবাইদ হোসেন তালশন ধাওয়াপাড়া গ্রামের আনতাজ হোসেনের ছেলে। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্রনাথ মণ্ডল জানান, ক্ষেতলাল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। সে বাবা-মার কাছে মোটরসাইকেল কিনে
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টার মধ্যে নামের তালিকা জমা দিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছে সার্চ কমিটি। রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার পর সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ৩য় ও শেষ বৈঠকের শুরুতে এ আহ্বান জানান কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। এ ছাড়া সার্চ কমিটিতে আসা প্রত্যেকের নাম মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হবে
নেত্রকোণা জেলা শহরের সাতপাইস্থ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পিছনের এলাকায় তালাকপ্রাপ্ত স্ত্রী রানী আক্তার (২৫) কে গলায় ধারালু ছুরি চালিয়ে হত্যা প্রচেষ্টার ১২ ঘন্টার মধ্যে অভিযুক্ত প্রাক্তন স্বামী মোজাম্মেল হককে (৩০) দুর্গাপুর উপজেলার বিরিশিরি এলাকা থেকে গ্রেফতার করেছে নেত্রকোণা মডেল থানা পুলিশ। নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার সাকের আহম্মেদ জানান, নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার বড়তলী বানীহারি ইউনিয়নের কুলংকা গ্রামের বকুল
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বরিশাল বোর্ডে পাশের হার ৯৫ দশমিক ৭৬ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৯৭১ জন শিক্ষার্থী। রোববার বেলা সোয়া ১১ টার দিকে ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন। বিভাগে পাশের হারের দিক থেকে বরিশাল জেলা সবার শীর্ষে রয়েছে। আর সবার নীচে রয়েছে পটুয়াখালী জেলা। প্রতিবারের মতো এবারও এই শিক্ষা বোর্ডে
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৮১৯ জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৮৩৮ জন। দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্তের সংখ্যা হলো ১৯ লাখ ৯ হাজার ৬৪৬ জন। রোববার (১৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আগুন লেগে একটি তুলার গুদাম পুড়ে গেছে। রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার জয়মনিরহাট বাজার সংলগ্ন এলাকায় কবির ট্রেডার্স নামের তুলার গুদামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে একটি টিনের ঘর, দু’টি মেশিন ও তুলা সহ অন্যান্য সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। গুদামের মালিক হুমায়ুন কবির জানান, আগুনে প্রায় চার লাখ টাকার মালামাল পুড়ে গেছে। নাগেশ্বরী ফায়ায় সার্ভিস ও সিভিল ডিফেন্সের
সাবজেক্ট ম্যাপিংয়ে কম বিষয়ে পরীক্ষা দিয়ে শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।রোববার (১৩ ফেব্রুয়ারি) প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানিয়েছেন। এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী উপস্থিত ছিলেন। এক প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, এবার কম বিষয়ে পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করেছে। সাবজেক্ট ম্যাপিংয়ের কারণে ভালো ফলাফল হয়েছে। আর পাসের
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, জনবিচ্ছিন্ন বিএনপি অংশ না নিলেও নির্বাচন কমিশন গঠন ও নির্বাচন প্রক্রিয়া কোনটাই বন্ধ হবে না। নীতি আদর্শহীন বিএনপি নিজের স্বার্থে সকালে এক কথা বিকেলে আরেক কথা বলেন। নির্বাচন কমিগশন গঠনের জন্য গঠিত সার্চ কমিটি নিয়মানুযায়ী কাজ করছে। প্রায় ৩৫০ জনের নাম জমা পড়েছে। এর পরে এ নিয়ে আর কোন
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, আমরা চেষ্টা করেছি সম্পূর্ণ ও পরিপূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের। কোনো রকমের কারও কথায় না, আইনের শাসনের মধ্যে থাকার চেষ্টা করেছি। রোববার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বীর মুক্তিযোদ্ধাদের হাতে ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত স্মার্টকার্ড বিরতণ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন। সিইসি বলেন, ‘একটা পদের জন্য নির্বাচন করেন সাতজন, পাস