
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২২, ৩:৩৮

শেষ দিনে গণমাধ্যমের মুখোমুখি হচ্ছে বর্তমান নির্বাচন কমিশন। সোমবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নির্বাচন ভবনের লেকভিউ চত্বরে (নিচতলা) সংবাদ সম্মেলন করবেন বিদায়ী কে এম নূরুল হুদা কমিশন।
নির্বাচন কমিশনের যুগ্ম সচিব (জনসংযোগ) এস এম আসাদুজ্জমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়া এই কমিশনের মেয়াদ সোমবার শেষ হচ্ছে।

সার্চ কমিটি প্রধানের ঘোষণা অনুযায়ী, এখন ৩৯টি নিবন্ধিত দলের মধ্যে বাকি ১৫টি সোমবার বিকাল ৫টা পর্যন্ত নাম প্রস্তাবের সুযোগ পাবে।
নির্ধারিত সময়ের মধ্যে সিইসি ও নির্বাচন কমিশনার হিসেবে ৩০৯ ব্যক্তির নাম জমা পড়ে সার্চ কমিটিতে। নিবন্ধিত দুই ডজন রাজনৈতিক দলের পাশাপাশি ছয় পেশাজীবী সংগঠন এবং ব্যক্তি পর্যায় থেকে এসব নাম প্রস্তাব করা হয়। এসব নামসহ সোমবার বিকেল ৫টা পর্যন্ত যেসব নাম প্রস্তাব করা হবে, সেসব নামের তালিকা সার্চ কমিটির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এদিকে মঙ্গলবার সাড়ে ৪টায় সার্চ কমিটির পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।