ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে নরওয়েতে আলোচনার পর বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। এদিকে ইউক্রেনকে যুদ্ধ বন্ধে সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে কূটনৈতিক তৎপরতা জোরদারের মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, নরওয়ের রাজধানী অসলোতে অনুষ্ঠিত আলোচনায় ইউক্রেন নতুন কিছু প্রস্তাব দিয়েছে। বৈঠকে নরওয়ে
জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন ব্যবস্থা বিডিআরআইএস সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য সাত দিন বন্ধ থাকবে। এ সময়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন-সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার (১৯ অক্টোবর) রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যু নিবন্ধনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯ অক্টোবর সকাল ৬টা থেকে ২৫ অক্টোবর সকাল ৬টা পর্যন্ত সফটওয়্যারটির রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলবে। এ কারণে নির্ধারিত সময়ে নিবন্ধন
চাকরির অপেক্ষায় না থেকে মাত্র ৫০ হাজার টাকা পুঁজি নিয়ে মাশরুম চাষ শুরু করেছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের তিন তরুণ। মাত্র ২৭০ বর্গফুটের একটি টিনের ঘরে অয়েস্টার মাশরুম উৎপাদন করে তাঁরা ইতোমধ্যে বাজারজাতকরণও শুরু করেছেন। তাঁদের উদ্যোগ এলাকায় সাড়া ফেলেছে। উদ্যোক্তারা হলেন শ্রীমঙ্গল উপজেলার ৩ নম্বর শ্রীমঙ্গল ইউনিয়নের পশ্চিম ভাড়াউড়া গ্রামের সাখাওয়াত হোসেন (২৫), এমদাদুল হক মিলন (২৪) ও মো. তানিম মিয়া (২৪)।
বিদেশে কেনাকাটা, ভ্রমণ ও বিভিন্ন সেবার মূল্য পরিশোধে বাংলাদেশিদের ব্যাংক কার্ডের ব্যবহার বাড়ছে। গত আগস্টে বাংলাদেশে ইস্যু করা ব্যাংক কার্ড ব্যবহার করে বিদেশে ৯৮৭ কোটি টাকা ব্যয় করেছেন গ্রাহকরা। বাংলাদেশ ব্যাংকের কার্ডভিত্তিক লেনদেনের তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে। বিদেশে ব্যয় করা অর্থের মধ্যে ক্রেডিট কার্ডে ৫০৫ কোটি, ডেবিট কার্ডে ৪২২ কোটি এবং প্রিপেইড কার্ডে ৬০ কোটি টাকা খরচ হয়েছে। বিদেশে
ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের কাছে অবস্থিত ঐতিহাসিক রেস কোর্স মসজিদ ছয় দিনের মধ্যে খালি করার নির্দেশ দিয়ে উচ্ছেদ নোটিশ জারি করেছে ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এল অ্যান্ড ডিও)। জায়গাটিকে ‘অনুমোদিত নয়’ দাবি করে এই নোটিশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ওয়্যার। নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলের (এনডিএমসি) ঐতিহ্যবাহী সম্পত্তির তালিকায় রয়েছে
শারদীয় দুর্গোৎসবের শেষ দিন বিজয়া দশমী আজ। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাবেন সনাতন ধর্মাবলম্বীরা। পাঁচ দিনের ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে দেবী দুর্গা মর্ত্যলোক ছেড়ে কৈলাসে ফিরে যাবেন। তাই উৎসবের আনন্দের পাশাপাশি মণ্ডপে মণ্ডপে নেমে আসবে বিদায়ের বিষাদ। বুধবার (২১ অক্টোবর) সকালে দেশের বিভিন্ন পূজামণ্ডপে অনুষ্ঠিত হবে বিহিত পূজা। পূজার আনুষ্ঠানিকতা শেষে দর্পণ বিসর্জন সম্পন্ন হবে। পরে স্থানীয় আয়োজন ও
ইসরায়েলের আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষে অবস্থান নিতে অস্বীকৃতি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। নিরপেক্ষ অবস্থানে থেকে তিনি ইসরায়েলের পরিবর্তে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন এবং দেশটির প্রার্থীদের সমর্থন দেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন। তাঁর এই অবস্থান মার্কিন প্রশাসনের ইসরায়েলনীতিতে রিপাবলিকান দলের অভ্যন্তরীণ মতপার্থক্যকে নতুন করে সামনে এনেছে। সোমবার (১৯ অক্টোবর) এক সাক্ষাৎকারে ভ্যান্স জানান, তিনি নেতানিয়াহুর পক্ষে কিংবা বিপক্ষে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এখন পর্যন্ত তিন লাখের বেশি ভিসা বাতিল করেছে তাঁর প্রশাসন। দেশটিতে অবৈধ অভিবাসনবিরোধী অভিযান জোরদার থাকার মধ্যে মঙ্গলবার (২০ অক্টোবর) এ তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভিসা বাতিলের হার আরও বেড়েছে। গত ১০ আগস্ট প্রকাশিত তথ্যে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছিল, ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্পের বর্তমান মেয়াদ শুরু
আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানে যাওয়ার ঘটনায় প্রতিমন্ত্রীর পদ হারানো ইশরাক হোসেনকে ঘিরে দেশজুড়ে আলোচনা চলছে। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে রাজধানীর পাড়া-মহল্লা, দোকানপাট ও আড্ডায় উঠে আসছে তাঁর পদত্যাগের বিষয়টি। আলোচনার মূল বক্তব্য—মাদক নির্মূলের উদ্দেশ্য ভালো হলেও ক্ষমতার দাপট দেখানো, আইন নিজের হাতে তুলে নেওয়া কিংবা সীমা লঙ্ঘন গ্রহণযোগ্য নয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সোমবার দুপুরে ইশরাকের পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা আসে।
সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি গোপনীয় প্রতিবেদন পাঠিয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া নজরুল ইসলাম আব্দুল বশির ও সুইটি আক্তার ২০২৩ সালের আগস্ট থেকে পৃথক অভিযোগে কারাবন্দী থাকলেও কনস্যুলেটের কাছে থাকা বন্দীতালিকায় তাঁদের কারও মৃত্যুদণ্ডের তথ্য ছিল না। গত রোববার (১৮ অক্টোবর) কনস্যুলেটের শ্রম উইং থেকে
নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে পরিবার ও সমাজে মর্যাদাপূর্ণ অবস্থান তৈরিতে ‘বিশ্বযোগ’ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক মো. আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ)। তাঁর মতে, অর্থনৈতিক স্বাধীনতা নারীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি নিজেদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও সক্ষম করে তুলবে। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে কুমিল্লার দেবীদ্বারে নারী শক্তির আয়োজনে ‘বিশ্বযোগ’ প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মধ্যে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নুরমোহাম্মদ (৩৯) নামের এক এজেন্ট ব্যাংকিং ব্যবসায়ীকে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর কাছে থাকা ব্যবসার নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (১৯ অক্টোবর) দিবাগত মধ্যরাতে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের দক্ষিণ দেওয়ানের খামার এলাকায় তাঁর বাড়ির কাছাকাছি এ ঘটনা ঘটে। আহত নুরমোহাম্মদ দক্ষিণ দেওয়ানের খামার গ্রামের আকবর আলীর ছেলে। তিনি দেওয়ানের
জয়পুরহাটের পাঁচবিবিতে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আজিজুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা করেছেন। গ্রেপ্তারের পর মঙ্গলবার (২০ অক্টোবর) তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের মালিদহ গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আজিজুল ইসলাম ওই গ্রামের মো. ছলিম উদ্দীনের ছেলে। মামলার
দিনাজপুরের নবাবগঞ্জে সড়কের গাছ কেটে যানবাহনের গতিরোধ করে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের আট সদস্যকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত মালামাল ও ডাকাতিতে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গত ১২ অক্টোবর দিবাগত রাত ২টা ১৫ মিনিট থেকে ২টা
‘আপনারা বলেন হরিজন, আসলে সবাই আমরা মানুষ। আর এটাই সবচেয়ে বড় বিষয়।’—সামাজিক সম্প্রীতি, মানবিক মর্যাদা ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রত্যয় ব্যক্ত করে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) রাশেদ মাহমুদ আল তিতুমীর। তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে সবাই অংশগ্রহণ করতে পারবেন। সবার মধ্যে সম্প্রীতি ও দেশপ্রেম বজায় থাকবে। সবাইকে সঙ্গে নিয়েই আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ
কক্সবাজারের টেকনাফ সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৮০ লাখ টাকা। অভিযানে চার মাদককারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান। বিজিবি অধিনায়ক জানান, ১৯ অক্টোবর রাতে টেকনাফ থেকে
রাশিয়ার সম্ভাব্য সামরিক হুমকি মোকাবিলায় ১০ লাখ স্থলমাইন কেনার পরিকল্পনা করছে ফিনল্যান্ড। এ জন্য দেশটি প্রায় ১০ কোটি ইউরো ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করেছে। রাশিয়ার সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা এবং ইউক্রেনের সমর্থক দেশগুলোর বিরুদ্ধে কথিত পরোক্ষ যুদ্ধের আশঙ্কার মধ্যে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এ উদ্যোগ নিয়েছে হেলসিঙ্কি। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, ফিনল্যান্ডের সেনাবাহিনীর কমান্ডের কর্নেল রিকু মিকোনেন দেশটির জাতীয় সংবাদ সংস্থা এসটিটিকে
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ গোপনে ইসরায়েল সফর করে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন। আগামী সপ্তাহে ইসরায়েলের সংসদ নির্বাচন সামনে রেখে সোমবার (১৯ অক্টোবর) এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। তবে সফর ও বৈঠকের বিষয়টি তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি রয়টার্স। বৈঠক সম্পর্কে অবগত দুই ব্যক্তির বরাত দিয়ে অ্যাক্সিওস জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে
সব ধর্মের মানুষের সম্মিলিত অংশগ্রহণে একটি সুন্দর ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরের পাগলাপীরে এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ নির্মাণে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতার জন্য সব ধর্মের মানুষ একসঙ্গে লড়াই করেছেন। এখন দেশ গড়ার কাজেও সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
বিশ্ব ফ্যাশনের আলোচিত আয়োজন ভিক্টোরিয়াস সিক্রেটের র্যাম্পে আবারও ফিরেছে ‘ফ্যান্টাসি ব্রা’। দীর্ঘ আট বছর পর ফিরে আসা এই বিশেষ নকশার ব্রাটি পরে র্যাম্পে হেঁটেছেন মার্কিন রিয়েলিটি টিভি তারকা ও সৌন্দর্যপণ্য উদ্যোক্তা কাইলি জেনার। হীরা ও মূল্যবান রত্নে তৈরি ব্রাটির মূল্য ৫ কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১৭ কোটি টাকারও বেশি। মার্কিন ফ্যাশন সাময়িকী ভোগের রোববার (১৮ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী,
জানুয়ারিতে শুরু হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ভোটার স্থানান্তরের আবেদন আগামী ৫ নভেম্বরের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদ কার্যক্রম শেষে ২৫ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এ তালিকায় যাদের নাম থাকবে, তারাই স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন। সোমবার দেওয়া নির্দেশনায় দেশের সব উপজেলা নির্বাচন কর্মকর্তাকে ইসি জানিয়েছে, ২০০৮ সালের ৩১ অক্টোবর বা এর
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ মঙ্গলবার থেকে টানা পাঁচ দিন বন্ধ থাকছে দেশের ব্যাংক ও শেয়ারবাজার। পূজার ছুটি এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে আগামী শনিবার পর্যন্ত এ বিরতি চলবে। ফলে আগামী ২৫ অক্টোবর থেকে ব্যাংকিং কার্যক্রম ও শেয়ারবাজারে লেনদেন স্বাভাবিক নিয়মে শুরু হবে। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে। এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও
সুদানে সাম্প্রতিক সময়ে ভয়াবহ ড্রোন হামলায় ১৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসাকর্মী ও মানবাধিকার সংগঠনগুলো। এসব হামলায় সাধারণ মানুষ, বাস্তুচ্যুত জনগোষ্ঠী এবং আধা-সামরিক বাহিনীর সদস্যরা হতাহত হয়েছেন। জাতিসংঘও দেশজুড়ে অব্যাহত ড্রোন হামলায় বেসামরিক মানুষের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। মানবাধিকার সংস্থা ইমার্জেন্সি লয়ার্সের তথ্য অনুযায়ী, সোমবার (১৯ অক্টোবর) রাজধানী খার্তুমে একটি হামলায় তিন শিশু নিহত হয়। এ
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আজ মহানবমী। পাঁচ দিনব্যাপী দুর্গোৎসবের চতুর্থ দিনে দেশের বিভিন্ন পূজামণ্ডপে চলছে দেবী দুর্গার আরাধনা। মহানবমীর পূজা শেষে শুরু হবে দেবীর বিদায়ের ক্ষণগণনা। আগামীকাল বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব। মহানবমীর তিথিতে দেবীর মহাআরতি, বলিদান ও নবমী হোমের আয়োজন করা হয়। এদিন ১০৮টি নীলপদ্ম দিয়ে দেবীর পূজা