
প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ১৭:৫৫

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় পাহাড়ের দুই আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)-এর সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ইউপিডিএফের এক সদস্য নিহত এবং অন্তত দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
