শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬১২ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়বাংলাদেশ

সারাদেশে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৮ মার্চ ২০২৬, ১৯:১৩

শেয়ার করুনঃ
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

৮ই মার্চ ২০২৬, বাংলাদেশে যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। 'অধিকার, ন্যায়বিচার, উদ্যোগ সব নারীর জন্য হোক'—এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক অনুষ্ঠানের মাধ্যমে নারীর অর্জন, অবদান এবং সমতার বিষয়টি তুলে ধরা হয়।

আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য:

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি ॥ 

আরও

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু, গ্রিডে আসবে বিদ্যুৎ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু, গ্রিডে আসবে বিদ্যুৎ
আন্তর্জাতিক নারী দিবস ও হিল উইমেন্স ফেডারেশনের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে আলোচনা সভা, নারী সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে সংগঠনটি। কর্মসূচি থেকে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জেএসএস সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)’র বিরুদ্ধে নারী শোষণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে তাকে পদ থেকে অপসারণ এবং আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

রোববার (৮ মার্চ) সকালে খাগড়াছড়ি জেলা শহরের চেঙ্গী স্কয়ার এলাকায় এ উপলক্ষে আলোচনা সভা ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি নিতি চাকমা ও সাধারণ সম্পাদক রিতা চাকমা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নারীদের যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ রয়েছে। অভিযোগটি উত্থাপন করেছেন তার স্ত্রী শিপ্রা দেওয়ান। ২০০৫ সালের ২১ অক্টোবর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির তৎকালীন নেতাদের কাছে লেখা এক চিঠিতে শিপ্রা দেওয়ান তার স্বামীর বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও যৌন শোষণের অভিযোগ তোলেন বলে স্মারকলিপিতে বলা হয়।

আরও

বাংলাদেশিদের জন্য স্বল্প ব্যয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত

আন্তর্জাতিক নারী দিবস
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
বাংলাদেশিদের জন্য স্বল্প ব্যয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত
এতে আরও বলা হয়, শিপ্রা দেওয়ানের অভিযোগ অনুযায়ী সন্তু লারমা তার ক্ষমতা ও প্রভাব ব্যবহার করে চাকরি, আর্থিক সুবিধা ও অন্যান্য সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে বিভিন্ন নারীকে যৌন শোষণের শিকার করেছেন। অভিযোগে তার কার্যালয়ের এক কর্মচারীর স্ত্রী, গিরিপুর শিল্পী গোষ্ঠীর এক নেত্রীসহ একাধিক নারীর নাম উল্লেখ করা হয়। এছাড়া ঢাকার বনানী এলাকায় আঞ্চলিক পরিষদের রেস্ট হাউসে বিভিন্ন সময় নারীদের ডেকে নিয়ে গিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগও তোলা হয়েছে।

স্মারকলিপিতে আরও বলা হয়, দীর্ঘ প্রায় ২৭ বছর ধরে সন্তু লারমা আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এ সময়ে নিয়োগ, ঠিকাদারি ও তহবিল ব্যবহারের ক্ষেত্রেও নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে, যার পূর্ণাঙ্গ তদন্ত এখনো হয়নি বলে দাবি করা হয়।

সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে ক্ষমতার অপব্যবহার ও যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করা জরুরি।

স্মারকলিপিতে প্রধানমন্ত্রীর কাছে কয়েকটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— ক্ষমতার অপব্যবহার ও যৌন নিপীড়নের অভিযোগে সন্তু লারমাকে অবিলম্বে আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান পদ থেকে অপসারণ, তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের নিরপেক্ষ তদন্ত, গত ২৭ বছরে আঞ্চলিক পরিষদের নিয়োগ ও তহবিল ব্যবহারের বিষয়ে তদন্ত এবং পার্বত্য চট্টগ্রামে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করা এবং পাহাড়ি নারীদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলা এখন সময়ের দাবি।

গোলাম রব্বানী, হাকিমপুর ॥ 

আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার' এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর এর হাকিমপুর হিলিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্যর‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নারীর অধিকার, মর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠার আহ্বানে এ কর্মসূচিতে হাকিমপুর ও হিলি নারী উদ্যোক্তা নারীরা সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আজ রোববার (৮ মার্চ) সকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে হাকিমপুর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। 

পরে হাকিমপর উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রয় চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন, একটি সমতা ও মানবিক সমাজ গঠনে নারীর অংশ গ্রহণ ও ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, শিক্ষা ও সমান সুযোগ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভায় সভাপতি মহোদয়ের৷ বক্তব্য শেষে হল রুমে কথা বলার দাঁড়ান হিলি নারী উদ্যোক্তা সভাপতি জাকিয়া ডলি বিষয়টি সাথে সাথে ইউএনও মহোদয়ের দৃষ্টিগোচর হয় এবং কথা বলার জন্য মঞ্চে ডেকে নেওয়া। 

তিনি বক্তব্য প্রথমে বলেন আজ আমাদের নারীদের নিয়েই মূলত এই প্রোগ্রাম। এখানে আমাদের দুটি নারী উদ্যোক্তা সংগঠন আছে। অথচ আমাদের কথা বলার মাইকে ডাকা হয় নাই। তাই আমার অধিকার আমি আদায় করে নিলাম।একথায় উপস্থিত সবাই করতালি দেয়। বিষয়টি কেন এমন হলো অনুষ্ঠান চলাকালীন সঙ্গে সঙ্গে কৈফত চাইলেন ইউএনও মহোদয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করে দেওয়া হয়। 

সভাপতি জাকিয়া ডলি বলেন, বর্তমান সময়ে আমি মনে করি বর্তমান সময়ে আমরা নারীরা আরও অবহেলিত ও নির্যাতনের শিকার হচ্ছি। সকাল শুনতে বা দেখতে পাই, বাবার কাছ থেকে কন্যাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে হত্যা করা হচ্ছে, দাদি ও নাতনি মরদেহ পাশাপাশি জমিতে পড়ে আছে। আজকে দেখলাম গাজীপুরে জনৈক তিন সন্তানের জননীকে পাশবিক নির্যাতন করে হত্যা করা হয়েছে। তাহলে আমরা কিভাবে এই পুরুষ শাসিত সমাজে নিরাপদ প্রশ্ন রেখে গেলাম। 

উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রয় চাকমা, উপজেলা শিক্ষা অফিসার শামসুল আলম, সমাজসেবা অফিসার মোঃ মাসুদ রানা, পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ তাহিরুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার সাখাওয়াত হোসেন, বন বিভাগের শাহজান আলী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল নাহার, হিলি প্রেসক্লাবের সভাপতি গোলাম রব্বানী, মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আশরাফুল ইসলাম সহ অনেকে। 

মইনুল হক মৃধা, রাজবাড়ী ॥ 

"আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার" এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে আন্তর্জাতিক নারী দিবস- ২০২৬  উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৮ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য 

র‍্যালি বের হয়ে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। 

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাসের সভাপতিত্বে 

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাহমিনা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. নাজিম উদ্দিন সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নারী সংগঠনের নেত্রীবৃন্দ প্রমুখ।

বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নারীর ক্ষমতায়ন ও সমঅধিকার নিশ্চিত করা গেলে দেশের সামগ্রিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

তালুকদার মামুন, নিজস্ব প্রতিবেদক॥ 

বরিশালের হিজলা উপজেলায় যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। ৮ মার্চ (রবিবার) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এবারের দিবসের প্রতিপাদ্য ছিল-

"আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।"

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আহসানুল হাবীব আল আজাদ জনির স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল।

প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল বলেন, "একটি সমৃদ্ধ জাতি গঠনে নারী-পুরুষের সমান অংশীদারিত্ব অপরিহার্য। বর্তমান সময়ে নারীরা ঘরের গণ্ডি পেরিয়ে রাষ্ট্রের প্রতিটি গুরুত্বপূর্ণ স্তরে নিজেদের যোগ্যতার প্রমাণ দিচ্ছেন। আজকের দিনে আমাদের শপথ হওয়া উচিত কন্যা শিশুর অধিকার সুরক্ষা এবং কর্মক্ষেত্রে ও সমাজে নারীর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। নারীর প্রতি দৃষ্টিভঙ্গি ইতিবাচক হলেই আগামীর ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট দেওয়ান মো. মনির হোসাইন এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মো. আমির হোসেন বাঘা। এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা নাসরিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন স্তরের নারী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা স্থানীয় পর্যায়ে নারী উন্নয়ন ও বাল্যবিবাহ রোধে প্রশাসনের কঠোর ভূমিকার প্রশংসা করেন। বক্তব্যে উঠে এসেছে কন্যা শিশুকে কারো কাছে ছেড়ে দিবেন না। কন্যা শিশুকে অবশ্যই পরিবারের সদস্যদের নজরদারিতে রাখতে হবে। ভবিষ্যতে নারীদের আত্মনির্ভরশীল করতে আরও বেশি কারিগরি প্রশিক্ষণ ও সরকারি সহায়তা বৃদ্ধির আহ্বান জানান।

আবুমুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) ॥ 

নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। ধামইরহাট উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে এবং ‘ওয়ার্ল্ড ভিশন’ ধামইরহাট এপি' ও ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর সহযোগিতায় সকাল ১০টায় নওগাঁ -২ আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হকের নেতৃত্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, এনজিও প্রতিনিধি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার মাক্বামাম মাহমুদা'র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নারী দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি। 

যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদারের সঞ্চালনায় আরো বক্তব্য প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আশিষ কুমার সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহফুজার রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, তথ্য কর্মকর্তা ইসকিতা আফরিন, ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি ম্যানেজার ম্যানুয়েল হাসদা, ইক্যো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ম্যানেজার পজিদুর রহমান, উপজেলা কো-অর্ডিনেটর রওশন জামাল চৌধুরী প্রমূখ।

 এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক তার বক্তব্যে শিশু নির্যাতন, বাল্যবিবাহ নিরোধ কল্পে প্রত্যেককে সামাজিক দায়িত্ব পালনের আহ্বান জানান। 

মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) ॥ 

‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ মার্চ) বেলা ১১টায় গোপালপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নারী সংগঠনের সদস্য, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। এতে নারীর অধিকার, নিরাপত্তা ও সমাজে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

কৃতি শিক্ষার্থী ফারিয়া জাহান মুনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নবাব আলী, গোপালপুর থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি মো. জয়নাল আবেদীন এবং প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিলকিস সুলতানা।

বক্তারা তাদের বক্তব্যে নারী ও কন্যা শিশুদের অধিকার রক্ষা, শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি নারীর উন্নয়নে সরকার ও সমাজের সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

সর্বশেষ সংবাদ

সংসদসহ দেশজুড়ে জঙ্গি হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি

সংসদসহ দেশজুড়ে জঙ্গি হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি

বিদ্যুৎ সংকটে জনদুর্ভোগ চরমে, এক সপ্তাহে উন্নতির আশা

বিদ্যুৎ সংকটে জনদুর্ভোগ চরমে, এক সপ্তাহে উন্নতির আশা

জুলাই সনদ বাস্তবায়নে সংসদ রাজপথ এক হওয়ার ঘোষণা নাহিদ ইসলামের

জুলাই সনদ বাস্তবায়নে সংসদ রাজপথ এক হওয়ার ঘোষণা নাহিদ ইসলামের

সাতছড়ি উদ্যানে দেখা মিলল বিরল সিঁদুরে মৌটুসি পাখির

সাতছড়ি উদ্যানে দেখা মিলল বিরল সিঁদুরে মৌটুসি পাখির

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গোয়ালন্দের যুবক মুরাদের আকস্মিক মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গোয়ালন্দের যুবক মুরাদের আকস্মিক মৃত্যু

জনপ্রিয় সংবাদ

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

বাম্পার ফলনেও শঙ্কায় মৌলভীবাজারের বোরো চাষিরা, জ্বালানি ও মজুত সংকট

বাম্পার ফলনেও শঙ্কায় মৌলভীবাজারের বোরো চাষিরা, জ্বালানি ও মজুত সংকট

জ্বালানি দাম বাড়ানো অপচয় ও পাচার ঠেকাতেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

জ্বালানি দাম বাড়ানো অপচয় ও পাচার ঠেকাতেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় গোপালপুরের দুজন বাস শ্রমিক নিহত

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় গোপালপুরের দুজন বাস শ্রমিক নিহত

এ সম্পর্কিত আরও পড়ুন

সংসদসহ দেশজুড়ে জঙ্গি হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি

সংসদসহ দেশজুড়ে জঙ্গি হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি

বাংলাদেশে সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কা ঘিরে দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বাংলাদেশ পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও জনসাধারণের স্থাপনায় সমন্বিত হামলার পরিকল্পনা থাকতে পারে। এ কারণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের ডেপুটি ইন্সপেক্টর কর্তৃক স্বাক্ষরিত চিঠির মাধ্যমে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এই সতর্কবার্তা জারি করা হয়। এতে বলা হয়, নিষিদ্ধ একটি জঙ্গি

বিদ্যুৎ সংকটে জনদুর্ভোগ চরমে, এক সপ্তাহে উন্নতির আশা

বিদ্যুৎ সংকটে জনদুর্ভোগ চরমে, এক সপ্তাহে উন্নতির আশা

তীব্র গরমের মধ্যে দেশজুড়ে বেড়েছে লোডশেডিং, ফলে জনদুর্ভোগ ভয়াবহ আকার ধারণ করেছে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে শুধু নগরজীবন নয়, শিল্প ও কৃষি উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। ক্রমবর্ধমান এই সংকটের মধ্যে পরিস্থিতি আর কতদিন চলবে—এ প্রশ্ন এখন সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে

বড় অর্থনৈতিক চ্যালেঞ্জে পড়েছে বিএনপি সরকার: ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন

বড় অর্থনৈতিক চ্যালেঞ্জে পড়েছে বিএনপি সরকার: ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন

প্রায় দুই দশক পর অনুষ্ঠিত দেশের প্রথম অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের শাসনকাল শেষে গত ১২ ফেব্রুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এলেও নতুন সরকারের সামনে এখন পাহাড়সম চ্যালেঞ্জ তৈরি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু, গ্রিডে আসবে বিদ্যুৎ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু, গ্রিডে আসবে বিদ্যুৎ

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আগামী ২৮ এপ্রিল থেকে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হতে যাচ্ছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, এই গুরুত্বপূর্ণ উদ্বোধনী কার্যক্রমে বাংলাদেশের প্রধানমন্ত্রী কিংবা রাশিয়ার প্রেসিডেন্ট উপস্থিত থাকতে পারছেন না। তবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং রাশিয়ার উচ্চপর্যায়ের প্রতিনিধি দল প্রকল্প এলাকায়

এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের চূড়ান্ত অনুমোদন

এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের চূড়ান্ত অনুমোদন

জাতীয় সংসদ সদস্যদের জন্য দীর্ঘদিন ধরে চালু থাকা শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিসভায় ‘দ্য মেম্বার্স অব পার্লামেন্ট (রেমিউনারেশন অ্যান্ড অ্যালাওয়েন্সেস) (সংশোধন) আদেশ ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী প্রস্তাবটি এখন বিল