দিনাজপুরের হাকিমপুর(হিলি) উপজেলায় বৈশাখ মাসের শেষে গত বৃহস্পতিবার ও শুক্রবার এর কাল বৈশাখী ঝড় ও বৃষ্টিতে অনেক ফসলী জমির ধান পানিতে ডুবে (তলিয়ে) গেছে। কয়েক দিন পানিতে ডুবে থাকায় জমিতেই গাছ গজিয়েছে। সেই সাথে অনেক জমির ধান বাতাসে এলোমেলো ও মাটিতে হেলে পড়েছে। ফলে কৃষকের মাথায় হাত পড়েছে। এতে যেমন কাটতে সমস্যা হচ্ছে, তেমনই ধানের ফলন অর্ধেক পাওয়ার আশংকা দেখা
পর্যটন নগরী কুয়াকাটায় সাংবাদিক পরিচয়ের আড়ালে আবাসিক হোটেলে নারী ও মাদক ব্যবসা করার অভিযোগ উঠেছে। বরিশাল থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক পরিচয়ে ফজলুল করিম ফারুক নামে এক ব্যক্তি কুয়াকাটা পৌরসভার ৩ নং ওয়ার্ডে অবস্থিত “এ আর খান” নামে একটি হোটেল ভাড়া নেয়। নি¤œমানের টিন সেট আবাসিক হোটেলটি ভাড়া নিয়ে আবাসিকের আড়ালে নারী ও মাদক ব্যবসা চালিয়ে আসছে গত
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ অনুর্ধ ১৭ বালক ও বালিকা উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে এর উদ্বোধন করেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল। আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, সহকারী কমিশনার
লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীতে বিশাল আকৃতির একটি বোয়াল মাছ ধরা পড়েছে। সোমবার ভোরে ওই উপজেলার ডাউয়াবাড়ী এলাকায় তিস্তা নদীতে সাজু মিয়া নামে এক জেলের জালে মাছটি ধরা পড়ে। পরে স্থানীয় ঘুন্টিবাজারে ১৭ হাজার টাকায় মাছটি বিক্রি হয়। মাছটি কাটার পর তার পেটে প্রায় তিন কেজি ওজনের ডিম পাওয়া গেছে। স্থানীয় লোকজন জানান, পুর্ব ডাউয়াবাড়ী এলাকার সাজু মিয়া নামে এক জেলে সকাল
ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে হামলার প্রতিবাদে শান্তি মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ সোমবার শহরের পায়রা চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।এর আগে শহরের পুরাতন জেলখানা মোড় থেকে একটি শান্তি মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পায়রা চত্বরে এসে শেষ হয়। মিছিলে নারী-পুরুষসহ প্রায় হাজারো মানুষ যোগ দেন।মিছিলটির নেতৃত্ব
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন আগের দিন অপরাজিত থাকা শ্রীলঙ্কার দুই ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দিনেশ চান্দিমাল। ২০৮ বলে শতরানের জুটি পূর্ণ করেন তারা। এরপর বাংলাদেশের বিপক্ষে ক্যারিয়ারের তৃতীয় অর্ধশতকের দেখা পান চান্দিমাল। ১২৮ বলে তিনি পঞ্চাশ পূর্ণ করেন।অর্ধশতক হাঁকিয়ে বেশিক্ষণ টিকতে পারেননি চান্দিমাল। ১১৪তম ওভারে এসে প্রথম বলেই লঙ্কান এই ব্যাটারের উইকেট তুলে নেন নাঈম
ইলন মাস্কের বহুল আলোচিত স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংক ২০২৩ সালে বাংলাদেশে চালু হবে বলে আশা করা হচ্ছে। স্টারলিংকের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, বর্তমানে প্রতিষ্ঠানটি বাংলাদেশ থেকে প্রি-অর্ডার গ্রহণ করছে। ইলন মাস্কের মহাকাশ সংস্থা ও স্টারলিংকের প্রযোজনা প্রতিষ্ঠান স্পেসএক্স'র অফিসিয়াল টুইটবার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, জার্মানি, ফ্রান্স ও স্পেনের কিছু অংশসহ বিশ্বের ৩২টি দেশে স্টারলিংকের ব্রডব্যান্ড পরিষেবা চালু রয়েছে। স্টারলিংকের পোস্ট করা মানচিত্রে 'সেবার আওতাধীন'
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় ১৭টি অস্থায়ী পশুর হাট বসানোর প্রস্তুতি নিচ্ছে ঢাকার দুই সিটি করপোরেশন।এর মধ্যে দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১০টি ও উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় সাতটি পশুর হাট বসবে। এরই মধ্যে এসব হাট ইজারায় দরপত্র আহ্বান করা হয়েছে। এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে কোরবানির পশু বিক্রির জন্য অনলাইন প্লাটফর্ম ‘ডিএনসিসি ডিজিটাল হাট’ digitalhaat.net চালুর
জরুরি পরিষেবা ছাড়া রাত ৮টার পর রাজধানীতে সব দোকানপাট, শপিংমল বন্ধ রাখতে চান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।সোমবার (১৬ মে) মেয়রের দায়িত্ব পালনের দুই বছর পূর্তিতে নগর ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ঢাকা দক্ষিণের মেয়র বলেন, ঢাকার ধারণক্ষমতা সব সীমাবদ্ধতা ছাড়িয়ে গেছে। এ থেকে দ্রুত পরিত্রাণ ছাড়া উপায় নেই। বর্জ্য ব্যবস্থাপনা ও
ক্যাসিনোকাণ্ডে আলোচিত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের উন্নত চিকিৎসা দরকার বলে জানিয়েছেন বিএসএমএমইউয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল ইসলাম খান। তিনি বলেন, তার এই চিকিৎসা দেশেও হতে পারে, বিদেশেও হতে পারে।সোমবার (১৬ মে) সকালে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, সম্রাটকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিতে আরও ৩-৪ দিন সময় লাগবে। তার হার্টের অবস্থা এখনো স্বাভাবিক না।
মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে সমালোচনাকারীদের কড়া জবাব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি টেলিভিশন উন্মুক্ত করে দিয়েছি। এখন সবাই কথা বলতে পারেন। টকশো করতে পারেন। আমি জানি, সারাদিন টেলিভিশন টকশোতে কথা বলেও বলবে, ‘আমাদের কথা বলতে দেওয়া হয় না’। অথচ কারও তো মুখ চেপে ধরা হয়নি। কারও তো গলা টিপেও ধরা হয়নি! সোমবার (১৬ মে) ‘টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি)-এর বাস্তবায়ন পর্যালোচনার জন্য
বাংলাদেশ থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়া প্রশান্ত কুমার হালদার (পি কে হালদার) দেশে ফিরতে চান।মেডিকেল চেকআপ শেষে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দপ্তর থেকে ফেরার পথে সাংবাদিকদের এ কথা জানান তিনি। পি কে হালদারকে মঙ্গলবার (১৭ মে) আদালতে পেশ করা হবে। তাই সোমবার (১৬ মে) ফের মেডিকেলে চেকআপ করতে হাসপাতালে নেওয়া হয়েছিল তাকে।ফেরার পথে
নাটোরের বড়াইগ্রামে নানীর বাসা থেকে ফেরার পথে অষ্টম শ্রেণির মাদ্রাসা শিক্ষার্থীকে আঁখের জমিতে ধর্ষনের প্রধান এবং একমাত্র আসামি মোঃ নাহিদ হাসান ওরফে নাজমুল(২৬) কে আটক করেছে র্যাব। সোমবার ভোররাত ৩:৩০ টার সময় কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন এবং উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম দ্বয়ের নেতৃত্বে অভিযান পরিচালনা করে বড়াইগ্রাম থানার মহানন্দাগাছা টানপাড়া গ্রাম থেকে ধর্ষক
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অর্থের অপচয় রোধ নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার (১৬ মে) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।এর আগে, এসডিজির বাস্তবায়ন পর্যালোচনার জন্য দ্বিতীয় জাতীয় সম্মেলন উদ্বোধন ঘোষণা করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, এসডিজি বাস্তবায়নে আমরা নীতি সহায়তা এবং অর্থের জোগান অব্যাহত রাখব, তবে অর্থের সর্বোত্তম ব্যবহার
দ্বিতীয় দিনের প্রথম সফলতা এলো নাঈম হাসানের হাত ধরে। প্রথম দিনের প্রথম সেশনেও দুই উইকেট নিয়েছিলেন এই অফ-স্পিনার। আজও শুরুটা করলেন চট্টগ্রামের লোকাল বয়। মধ্যাহ্ন বিরতির আগে এক ওভারেই নিয়েছেন দুই উইকেট। দীনেশ চান্ডিমাল আর অ্যাঞ্জেলো ম্যাথুসের জুটিটা বেশ ভয়ংকর হয়ে উঠছিল। প্রথম দিনে এই জুটি থেকে এসেছিল ৭৫ রান। আজও দ্রুত রান তুলছিলেন দুজনে। ফিফটি পূর্ণ করেন চান্ডিমাল। অবশেষে চান্ডিমালের
পি কে হালদারকে গ্রেপ্তার করায় ভারত সরকারকে ধন্যবাদ জানানো উচিত বলে মনে করেন হাইকোর্ট।সোমবার (১৬ মে) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।এ সময় পি কে হালদারকে গ্রেপ্তারের বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন হাইকোর্ট। কোর্ট বলেন, মেসেজ আমাদের ক্লিয়ার। কোনো ধরনের দুর্নীতি ও অর্থ পাচারকারীকে প্রশ্রয় দেওয়া হবে না। এসব দুর্নীতি ও অর্থ
টানা ৪ দিন ধরে বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নিম্নমূখী। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৫ হাজার ৩৩০ জন। মৃত্যু হয়েছে ৫৪৮ জনের। এর আগে গত শুক্রবার (১৩ মে) ৫ লাখ ৯২ হাজার ৯৫৪ জন আক্রান্ত এবং ১ হাজার ৯৩৪ জনের মৃত্যু হয়। শনিবার ৫ লাখ ৪৪ হাজার ৭৫০ জন এবং ১ হাজার ৬৭৬ জনের মৃত্যু
গোপালপুর উপজেলায় তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: পারভেজ মল্লিকের সভাপতিত্বে এ প্রশিক্ষণে উপস্থিত ছিলেন জনাব হেলাল আহমেদ, সহকারী পরিচালক,তথ্য কমিশন, জনাব সাদিয়া ইসলাম ,সহকারী কমিশনার (ভূমি), গোপালপুর, অফিসার্স ইন চার্জ, গোপালপুর, টাংগাইল। তথ্য অধিকার আইনটি সাধারণ মানুষের চাহিত তথ্য প্রদানের বাধ্যবাধকতা রয়েছে। ২০০৯ সালে প্রনিত এই আইনটি ব্যাপক প্রচারের ব্যবস্থা গ্রহনের ব্যবস্থা নিতে উপস্থিত সকলে
বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব (বৈশাখী পূর্ণিমা) বৌদ্ধ পূর্ণিমার ছুটি শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানী শুরু হয়েছে। সোমবার (১৬মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি রফতানি কারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ১৫ মে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমার ছুটি শেষে ১৬ মে (সোমবার) আজ সকাল থেকে হিলি স্থলবন্দরে ভারত- বাংলাদেশের সকল প্রকার আমদানি রফতানি
সাতক্ষীরার কালিগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে থেকে রোজিনা পারভীন (৩৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই গৃহবধূ উপজেলার বাজারগ্রাম কাশেমপুর এলাকার মোহাম্মদ রায়হান আলীর মেয়ে ও ঝিনাইদহ জেলার কোটচাঁদ উপজেলার মোহরপুর এলাকার শফিকুল ইসলামের স্ত্রী। সূত্র জানান, শফিকুল ইসলামের সাথে নিহত রোজিনা পারভীনের কয়েক বছর পূর্বে ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর থেকে ওই দম্পতি কালিগঞ্জ উপজেলা পরিষদের
নাটোরের লালপুর উপজেলার কদিমচিলন ইউনিয়নের পুকুর পাড়া এলাকার একটি আখ ক্ষেত থেকে খোরশেদ আলম মিলন (৩৫) নামের এক অটো চালকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার (১৫ মে) সন্ধ্যা ৬টার দিকে নিহতের লাশ টি উদ্ধার করা হয়। নিহত খোরশেদ পাশ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা এলাকার ফকরুল ইসলামের ছেলে। স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানাগেছে, ‘ভাড়া মারার জন্য গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে
দিনাজপুরের বিরলে ঝড়বৃষ্টির সময় সড়ক দুর্ঘটনায় এক ইউপি সদস্যসহ ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (১৫ মে) দিবাগত রাত ১২টার সময় বিরল-বোচাগঞ্জ সড়কের মঙ্গলপুর ইউনিয়নের রঘুনাথপুর চেয়ারম্যান মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বোচাগঞ্জ উপজেলার ৪নং আটগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার রাকিবুল ইসলাম (৪২), ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার বনগা গ্রামের মো. ওসমান গণির ছেলে সাদবিন ওসমান (২২) ও একই উপজেলার মিস্ত্রিপাড়া
সরকারকে হুঁশিয়ারি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘মিটিং-মিছিল হরতাল করার মৌলিক অধিকার আমাদের আছে। জীবন রক্ষার অধিকার আমাদের আছে। যারা আমাদের ওপর হামলা করবে তাদের বিরুদ্ধে পাল্টা হামলা, পাল্টা আঘাত করে প্রতিরোধ করব। কাউকে ছাড় দেওয়ার সময় নেই।’বৃহস্পতিবার (১২ মে) ঢাকা মহানগর বিএনপির (উত্তর দক্ষিণ) উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সম্মুখে বিক্ষোভ সমাবেশে গয়েশ্বর এসব কথা বলেন। দলের নেতাকর্মীদের
দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি গির্জায় একাধিক গুলির ঘটনায় অন্তত একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিউইয়র্ক রাজ্যের বাফেলো শহরে একজন শ্বেতাঙ্গ বন্দুকধারী ১০ জনকে হত্যা করার ঠিক একদিন পর এমন খবর এল। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। অরেঞ্জ কাউন্টি শেরিফ বিভাগ এক টুইট বার্তায় জানায়, স্থানীয় সময় রোববার (১৫ মে) দুপুর একটা ৩০ মিনিটের দিকে লেগুনা উডস শহরে অবস্থিত জেনেভা