রবিবার, ২ আগস্ট, ২০২৬১৯ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

চরম খাদ্য সংকটে তিস্তা অববাহিকার বন্যার্তরা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুন ২০২২, ০:৫১

শেয়ার করুনঃ
চরম খাদ্য সংকটে তিস্তা অববাহিকার বন্যার্তরা

উজানের ঢল ও টানা বর্ষণে তিস্তা অববাহিকায় শুরু হওয়া বন্যার্তদের মধ্যে খাবারের তীব্র সংকট বেড়েছে। সরকারি তরফে যে খাদ্য সামগ্রী দেয়া হয়েছে তা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল।

এদিকে শনিবার (১৮ জুন) বিপদসীমার নীচে থাকলেও আবারও ৪৮ ঘণ্টার মধ্যে তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করার পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

আরও

প্রজ্ঞাপন হলেই জুলাই থেকে বকেয়া বেতন পাবেন সরকারি কর্মচারীরা

প্রজ্ঞাপন হলেই জুলাই থেকে বকেয়া বেতন পাবেন সরকারি কর্মচারীরা

রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব জানিয়েছেন, বৃষ্টিপাত এবং উজানের ঢলের কারণে ডালিয়া ব্যাজার পয়েন্টে তিস্তার পানি শনিবার বিকেল তিনটায় ২৫ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে উজানে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর তা হলে তিস্তার পানি ডালিয়া পয়েন্টে আবারও বিপদসীমা অতিক্রম করবে।

সরেজমিনে দেখা গেছে তলিয়ে যাওয়া রংপুরের গঙ্গাচড়ার নোহালী, আলমবিদিতর, কোলকোন্দ, লক্ষিটারী, সদর, গজঘন্টা ও মর্নেয়া, কাউনিয়ার বালাপাড়া, পীরগাছার ছাওলা, তাম্বলপুর ইউনিয়নের তিস্তার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বাদামসহ বিভিন্ন ফসলি জমি।

আরও

চৌদ্দ হাজার শিক্ষক যোগদানে প্রাথমিক শিক্ষায় নতুন অধ্যায়ের সূচনা

চৌদ্দ হাজার শিক্ষক যোগদানে প্রাথমিক শিক্ষায় নতুন অধ্যায়ের সূচনা

হাজার হাজার বাসাবাড়িতে হাটু থেকে কোমর পর্যন্ত পানি। দুর্গতরা বাড়িঘর ছেড়ে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন। বন্যা এলাকায় বিশুদ্ধ পানি, শুকনা খাবারের তীব্র সংকট বিরাজ করছে। ভুক্তভোগীদের মধ্যে লক্ষিটারি ইউনিয়নের পশ্চিম ইচলি এলাকায় শুক্রবার যে খাবার বিতরণ করা হয়েছে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তা প্রয়োজনের তুলনায় একেবারেই নগন্য বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

এদিকে গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন ভুক্তভোগীরা। শনিবার দুপুরে বন্যাকবলিত লক্ষিটারি ইউনিয়নের বাগেরহাট-ইচলি এলাকার লিপি বেগম জানান, আমার ১২ টা গরু। তিনদিন আগে উঁচুতে এক বাড়িতে রাখছিলাম। এখন তারা আর রাখতে দেয় না।

লক্ষিটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদি জানান, বিপদসীমার ওপরে যাওয়ায় আমরা মাইকিং করে যারা বৃদ্ধ নারী এবং শিশু আছে, তাদেরকে আমরা রেসকিউ করে নিরাপদ স্থানে এনেছি। আমার ইউনিয়নের ৫ টি ওয়ার্ডের ইতোমধ্যেই ১০ হাজার বাড়িঘর তলিয়ে গেছে।

তিনি স্বীকার করে বলেন, আমরা যতটুকু সহযোগিতা করেছি তা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

কোলকোন্দ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ জানিয়েছেন, তার ইউনিয়নের ৬ টি ওয়ার্ডের প্রায় ১২ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। সেখানে বিশুদ্ধ পানি ও শুকনা খাবারের সংকট বিরাজ করছে। কিন্তু এখন পর্যন্ত আমরা তাদেরকে কিছুই দিতে পারি না।

নোহালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ টিটুল জানান, ওই ইউনিয়নের ১৬ হাজার পানিবন্দী হয়ে পড়েছে। তাদের খাবারের তীব্র সংকট বিরাজ করছে।

মর্নেয়া ইউনিয়নের চেয়ারম্যান জিল্লুর রহমান জানান, তার ইউনিয়নের প্রায় ৩ হাজার মানুষ পাবিবন্দী হয়ে পড়েছেন। তিনিও এখন পর্যন্ত কাউকে কোনো খাদ্য সহায়তা দিতে পারেন নি।

গজঘন্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী জানান, প্রতিদিনই তার ইউনিয়নের চরাঞ্চল ও নিম্নাঞ্চলে পানি বাড়ছে। মানুষ পানিবন্দী হচ্ছে। বাদামের সব ক্ষেত নষ্ট হয়ে গেছে। সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেয়া হয় নি।

এদিকে কাউনিয়ার বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আলী জানান, বন্যা আর ভাঙ্গন আমার ইউনিয়নের ২ হাজার পরিবারকে এখন আকড়ে বসে আছে। আমি তাদের জন্য কিছুই করতে পারছি না।

সরেজমিনে বিভিন্ন এলাকা এবং নদীপাড়ের মানুষের কাছ থেকে পাওয়া তথ্য মতে, তিস্তায় পানি বৃদ্ধি শুরু হওয়ায় নিলফামারীর ডিমলার ছাতনাই এলাকা থেকে জলঢাকা, লালমনিরহাটের পাটগ্রাম হাতীবান্ধা, কালিগঞ্জ, আদিতমারি, সদর, রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া, পীরগাছা, কুড়িগ্রামের রাজারহাট, উলিপুর, চিলমারি, এবং গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুরের ব্রহ্মপুত্র নদ পর্যন্ত অববাহিকার ৩৫২ কিলোমিটার এলাকার চরাঞ্চল এবং নিম্নাঞ্চলে পানি উঠেছে।

কোথাও কোথাও কোনো কোনো বাড়িতে কোমর অবদি পানি ঢুকেছে। এসব এলাকার উঠতি বাদাম, আমনের চারা, পাট, সবজিসহ বিভিন্ন ফসল নিমজ্জিত হয়েছে। অনেক স্থানে রাস্তাঘাট ভেঙ্গে যাচ্ছে পানির তোড়ে ভেঙ্গে গেছে। দুর্গত এলাকায় মানুষ খুবই বিপাকে পড়েছেন। কোথাও কোনো সহযোগিতা পৌঁছেনি। বিশেষ করে বৃদ্ধ ও শিশুদের কষ্ট চরমে। গবাদি পশু নিয়ে বিপাকে গেরস্তরা।

খাদ্য সংকট
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

কুলাউড়ায় ডিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুলাউড়ায় ডিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নবাবগঞ্জে শালগাছের কাঠ নিয়ে বন বিভাগের ব্যাখ্যায় অসঙ্গতি

নবাবগঞ্জে শালগাছের কাঠ নিয়ে বন বিভাগের ব্যাখ্যায় অসঙ্গতি

জাতীয় পরিচয়পত্র সংশোধনে নতুন উদ্যোগ নিল নির্বাচন কমিশন

জাতীয় পরিচয়পত্র সংশোধনে নতুন উদ্যোগ নিল নির্বাচন কমিশন

ফরিদপুর-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

ফরিদপুর-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে সক্রিয় হবে দুদক

অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে সক্রিয় হবে দুদক

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

এ সম্পর্কিত আরও পড়ুন

জাতীয় পরিচয়পত্র সংশোধনে নতুন উদ্যোগ নিল নির্বাচন কমিশন

জাতীয় পরিচয়পত্র সংশোধনে নতুন উদ্যোগ নিল নির্বাচন কমিশন

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন দ্রুত ও সহজভাবে নিষ্পত্তির লক্ষ্যে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। আবেদনকারীদের জমা দেওয়া প্রমাণক যাচাই-বাছাই এবং সংশোধন প্রক্রিয়াকে আরও কার্যকর করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার (২ আগস্ট) নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক হাবিবা আখতার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি কার্যক্রম সহজ করার

অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে সক্রিয় হবে দুদক

অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে সক্রিয় হবে দুদক

জাতীয় সংসদে উত্থাপিত অন্তর্বর্তী সরকারের আমলের দুর্নীতির অভিযোগসহ বিভিন্ন অনিয়মের বিষয় অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে সংস্থাটির ভাবমূর্তি পুনরুদ্ধার এবং কার্যক্রমে গতি ফেরাতে প্রয়োজনীয় সংস্কার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন দুদকের নতুন সচিব সাইদুর রহমান খান। রোববার (২ আগস্ট) দুদকে যোগদান শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর ২০২৫ সালের এক

বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার

বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পাওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিল করে তাকে দেশে ফিরিয়ে আনতে আইনি পদক্ষেপ শুরু করেছে বাংলাদেশ সরকার। এ লক্ষ্যে দুবাইয়ে একটি আন্তর্জাতিক ল’ফার্ম নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রোববার (২ আগস্ট) রাজশাহীতে পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা

গৃহস্থালিতে বহুল ব্যবহৃত ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোক্তা পর্যায়ে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫৯৮ টাকা, যা আগে ছিল ১ হাজার ৫২৮ টাকা। রোববার (২ আগস্ট) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এক বিজ্ঞপ্তিতে নতুন দামের ঘোষণা দেয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগস্ট

ঢাকার চারপাশের নৌপথ সচলে দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ঢাকার চারপাশের নৌপথ সচলে দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নদীর নাব্যতা ও পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে এবং নদীদূষণ প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন তিনি। রোববার (২ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, বৈঠকে রাজধানীর চারপাশের নৌপথ পুনরায় সচল